Rejinagar Constituency: রেজিনগরে লড়ছেন দুই হুমায়ুন কবীর, TMC-র আতাউর; তিন প্রার্থীই কোটিপতি; রইল সম্পত্তির পরিমাণ

মুর্শিদাবাদের রেজিনগরে দুই প্রার্থীর নামই হুমায়ুন কবীর। একজন আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান, অন্যজন নির্দল। সেইসঙ্গে এই কেন্দ্রে তৃণমূলের হয়ে লড়ছেন আতাউর রহমান। তিনজন তিন দলের প্রার্থী হলেও, এদের মধ্যে একটি মিল তিনজনই কোটিপতি। রেজিনগরের প্রার্থী হুমায়ুন কবীর ৪ কোটি টাকার মালিক। অন্যদিকে, তৃণমূল প্রার্থী আতাউর রহমানের কাছে রয়েছে ১ কোটি টাকার কিছু বেশি। এমনকি নির্দল প্রার্থী হুমায়ুন কবীরও কোটি টাকার মালিক। তিন কোটিপতিই এবার লড়বেন রেজিনগরের মতো হাই-ভোল্টেজ আসনে।

Advertisement
রেজিনগরে লড়ছেন দুই হুমায়ুন কবীর, TMC-র আতাউর; তিন প্রার্থীই কোটিপতি; রইল সম্পত্তির পরিমাণরেজিনগরের ৩ কোটিপতি প্রার্থী

মুর্শিদাবাদের রেজিনগরে দুই প্রার্থীর নামই হুমায়ুন কবীর। একজন আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান, অন্যজন নির্দল। সেইসঙ্গে এই কেন্দ্রে তৃণমূলের হয়ে লড়ছেন আতাউর রহমান। তিনজন তিন দলের প্রার্থী হলেও, এদের মধ্যে একটি মিল তিনজনই কোটিপতি। রেজিনগরের প্রার্থী হুমায়ুন কবীর ৪ কোটি টাকার মালিক। অন্যদিকে, তৃণমূল প্রার্থী আতাউর রহমানের কাছে রয়েছে ১ কোটি টাকার কিছু বেশি। এমনকি নির্দল প্রার্থী হুমায়ুন কবীরও কোটি টাকার মালিক। তিন কোটিপতিই এবার লড়বেন রেজিনগরের মতো হাই-ভোল্টেজ আসনে।

আজুপ চেয়ারম্যান হুমায়ুন কবীরের কত সম্পত্তি?
এই বছর রেজিনগর কেন্দ্রটি গুরুত্বপূর্ণ আম জনতা উন্নয়ন পার্টির হুমায়ুন কবীরের জন্য। তৃণমূল থেকে সাসপেন্ড হওয়ার পরই নিজের দল গড়েন। বারংবার তাঁকে কখনও বিজেপির 'বি-টিম', কখনও আবার তৃণমূলের 'বি-টিম' হিসেবে দাগিয়ে দেওয়া হয়। মিমের সঙ্গে জোট বেঁধে ছাব্বিশের নির্বাচনে প্রার্থী দিলেও তাঁর ভাইরাল ভিডিও ঘিরে জোরদার বিতর্ক হয়। প্রার্থী তালিকা ঘোষণার পর জোট ভেঙে দেয় মিম। গত পাঁচ বছর ধরে তাঁকে ঘিরে অনেক বিতর্ক হয়েছে। এবছর তিনি রেজিনগর ও নওদা থেকে লড়ছেন।

নির্বাচন কমিশনে দেওয়া তথ্য অনুযায়ী, হুমায়ুন ও তাঁর স্ত্রীর গাড়ি এবং সম্পত্তির পরিমাণ চমকে দেওয়ার মতো। হলফনামা অনুয়ায়ী, ৬৩ বছর বয়সী প্রার্থীর কাছে নগদ রয়েছে ৪ লক্ষ টাকা। তাঁর স্ত্রীয়ের হাতে রয়েছে ৩ লক্ষ টাকার অধিক। তাঁর কাছে রয়েছে ৩৪.৫ গ্রামের সোনা, ৩৩ লক্ষ টাকার একটি ফরচুনা গাড়ি ও একটি চাষের জমি। স্ত্রীয়ের কাছে রয়েছে ৬৩২.৫ গ্রাম সোনা। হুমায়ুন কবীরের নামে চারটি বিচারাধীন মামলা রয়েছে ৷ কোনও মামলায় এখনও সাজা ঘোষণা হয়নি ৷ তাঁর ও তাঁর স্ত্রী মীরা সুলতানার স্থাবর ও অস্থাবর সম্পত্তির পরিমাণ ৪ কোটি ৪৪ লক্ষ ১৪ হাজার ৮৪৯ টাকার মালিক। ২০২১ সাল থেকে গত পাঁচ বছরে তাঁর সম্পত্তির পরিমাণ ১ কোটি ৪৪ লক্ষ ৭৯ হাজার ৩৭৬ টাকার বেশি বৃদ্ধি পেয়েছে।

Advertisement

নির্দল প্রার্থী হুমায়ুনের সম্পত্তি কত?
হলফনামা অনুযায়ী, নির্দল প্রার্থী হুমায়ুন কবীরের কাছে নগদ অর্থ রয়েছে ৩২ হাজার টাকা। তাঁর স্ত্রীয়ের কাছে ১৮ হাজার টাকা। ব্যাঙ্কে ৪৮ হাজার ১৪৪ টাকা। রয়েছে ২১ গ্রাম সোনা, যার মূল্য ৪ লক্ষ ৫০ হাজার টাকা। একটি মোটর বাইক। তাঁর ও তাণর স্ত্রীয়ের নামে রয়েছে একগুচ্ছ জমিজমা, যার বর্তমান মূল্য ৯৪ লক্ষ টাকা। সব মিলিয়ে তাঁর মোট সম্পত্তির পরিমাণ ১ কোটি টাকার বেশি। 

তৃণমূল প্রার্থী আতাউর রহমানের সম্পত্তির পরিমাণ
নির্বাচন কমিশনে দেওয়া হলফনামা অনুযায়ী, আতাউর রহমানের কাছে রয়েছে নগদ ৯২ হাজার ১৫৪ টাকা। তাঁর স্ত্রীয়ের হাতে রয়েছে ৭০ হাজার টাকা নগদ। একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্টে দু'জনের দেড় লক্ষ টাকার বেশি সম্পত্তি। তিনটি গাড়ি। তাঁর ও স্ত্রীয়ের কাছে মোট ১৮ লক্ষ টাকার সোনা রয়েছে। এছাড়া রয়েছে একর একর চাষের জমি। সবমিলিয়ে তাঁর ও তাঁর স্ত্রীয়ের যৌথ সম্পত্তির পরিমাণ ১ কোটি টাকার অধিক। তাঁর নামে ২টি ফৌজদারি মামলা রয়েছে।

POST A COMMENT
Advertisement