Narendra Modi: '১১ দিনের ব্রতর মতোই...' বাংলার ভোটের সঙ্গে অযোধ্যার রাম মন্দির যে ভাবে মেলালেন মোদী

পশ্চিমবঙ্গের নির্বাচনী প্রচারে এসে তাঁর আধ্যাত্মিক অনুভূতি হয়েছে বলেই ব্যাখ্যা করেছেন নরেন্দ্র মোদী। তাঁর মতে, রামলালার প্রাণ প্রতিষ্ঠার আগে তিনি যে ১১ দিনের ব্রত রেখেছিলেন, তেমনই অভিজ্ঞতা হয়েছে বাংলাতেও। গরমেও এত প্রচারে ক্লান্তি আসেনি তাঁর।

Advertisement
 '১১ দিনের ব্রতর মতোই...' বাংলার ভোটের সঙ্গে অযোধ্যার রাম মন্দির যে ভাবে মেলালেন মোদীনরেন্দ্র মোদী কন্যাকুমারীতে ধ্যানরত (বাঁ দিকে, ফাইল ফটো), বাংলার প্রচারে (ডান দিকে)
হাইলাইটস
  • পশ্চিমবঙ্গের নির্বাচনী প্রচারে আধ্যাত্মিক অনুভূতি
  • ১১ দিনের ব্রতর সঙ্গে তুলনা বাংলার প্রচারের
  • গরমেও এত প্রচারে ক্লান্তি আসেনি বলে দাবি

বাংলার ভোটপ্রচারের দিনগুলোয় ঈশ্বররূপী জনতার প্রেমে আপ্লুত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রচারের শেষ দিন, সোমবার তিনি কাঁকিনাড়ায় জালেবি ময়দানের সভা থেকে আবেগপ্রবণ হয়ে পড়েন। প্রচার চলাকালীন বাংলায় থেকে তাঁর কী কী অনুভূতি হয়েছে, তা শেয়ার করেন সকলের সঙ্গে। সেই অনুভূতিকে তিনি রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠার আগে নেওয়া ১১ দিনের ব্রতর সঙ্গেও তুলনা করেন। 

ঠিক কী বললেন প্রধানমন্ত্রী?  
প্রচারের এই দৌড়োদৌড়িতে একটু ক্লান্তি আসে। ৩০-৪০ বছর আগে ক্লান্তি আসলেও এই ভোটে অন্য অনুভূতি হচ্ছে, এদিন এমনটাই জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, 'এই গরম সত্ত্বেও বাংলার ভোটে এতটুকু ক্লান্তি আসছে না। রোড শো শেষ হওয়ার পরেও মানুষের ভিড়। সেই ভিড়ের মধ্যে হেঁটেছি। হেলিপ্যাডে গিয়েছি। রোড শো রাজনৈতিক কর্মসূচি মনে হয়নি। এ যেন তীর্থযাত্রা।' এরপরই তিনি তুলনা টেনে বলেন, '২০২৪ সালের জানুয়ারি মাসে অযোধ্যায় রামলালার প্রাণপ্রতিষ্ঠা হয়। তার আগে ১১ দিন বিভিন্ন পুজো, আচার করেছি। ব্রত রেখেছি। দক্ষিণ ভারতের মন্দিরে গিয়েছি। এই ভোটেও তা-ই হচ্ছে। এর নেপথ্যে রয়েছে বাংলার জন্য আমার ভালবাসা। আমার আধ্যাত্মিক মননের কেন্দ্র হল বাংলা। ঈশ্বররূপী জনতার প্রেম পেয়েছি এই বাংলায়। বাংলার রোড শো, সভায় আমাকে আপন করে নেওয়ার বার্তা পেয়েছি।  বাংলার জনতা জনার্দনের এই অসীম প্রেম আমার সৌভাগ্য। সকলের চোখে স্নেহ দেখি। এটাই আমার জীবনের পুঁজি। ওরা আমায় দেখে কেঁদে ফেললে ভাবনা নিয়ন্ত্রণ করতে পারি না। রোড শো, সভা থেকে ফিরে গিয়ে কানে বাজে মানুষের কথা।'

Narendra Modi
বাংলার প্রচারের ফাঁকে মোদী

মমতার কটাক্ষ
সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদীর গঙ্গাবক্ষে নৌকাবিহারের কটাক্ষ করতে গিয়ে তাঁর ভোটের পর ধ্যান করা নিয়ে কটাক্ষ করেছিলেন। 'ফটোসেশন' বলেও কটাক্ষ করেছিলেন তিনি। 

 

POST A COMMENT
Advertisement