Nawsad Siddique: ভাঙড়ে পিছিয়ে শুরু করলেও এগোচ্ছেন 'ভাইজান' নওশাদ, এগিয়ে ২০ হাজার ভোটে

প্রথম থেকে পিছিয়ে ছিলেন ISF প্রার্থী নওশাদ সিদ্দিকি। ভাঙড়ে বেলা গড়াতেই চিত্র বদল। নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূলের শওকত মোল্লার থেকে প্রায় ২০ হাজার ভোটে এগিয়ে গিয়েছেন নওশাদ। ৯ রাউন্ড গণনা শেষে কী পরিস্থিতি?

Advertisement
ভাঙড়ে পিছিয়ে শুরু করলেও এগোচ্ছেন 'ভাইজান' নওশাদ, এগিয়ে ২০ হাজার ভোটেনওশাদ সিদ্দিকি
হাইলাইটস
  • ভাঙড়ে এগিয়ে নওশাদ সিদ্দিকি
  • প্রায় ২০ হাজার ভোটে এগিয়ে গিয়েছেন
  • ৯ রাউন্ড গণনা শেষে কী পরিস্থিতি?

ভোটগণনার শুরু থেকে পিছিয়ে ছিলেন তিনি। এমনকী, একটা সময়ে ৩ নম্বরে নেমে যান। তবে বেলা যত গড়াচ্ছে, খেল দেখাচ্ছেন ISF-এর প্রার্থী নওশাদ সিদ্দিকি। দুপুর ২টো পর্যন্ত ১৯ হাজার ৬৭৪ ভোটে তিনি পিছনে ফেলে দিয়েছেন TMC প্রার্থী শওকত মোল্লাকে। 

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, সোমবার দুপুর ২টো পর্যন্ত ভাঙড় বিধানসভা কেন্দ্রে গণনা হয়েছে ৯ রাউন্ড। এই রাউন্ড পর্যন্ত নওশাদ সিদ্দিকি মোট ভোট পেয়েছেন ৬৭ হাজার ৩১৯ ভোট। TMC-র শওকত মোল্লা পেয়েছেন ৪৭ হাজার ৬৪৫ ভোট। পিছিয়ে রয়েছেন ১৯ হাজার ৬৭৪ ভোট। ভাঙড়ে মোট ১৭ রাউন্ড গণনা হবে এই কেন্দ্রে।

গণনার আগের রাতেও নওশাদ তাঁর জয় নিয়ে অত্যন্ত আত্মবিশ্বাসী ছিলেন। তিনি বলেছিলেন, ৫০ হাজারেরও বেশি ভোট জিতবেন। একুশে প্রথমবার রাজনীতিতে এসে জয় কঠিন হলেও ছাব্বিশে তাঁর জেতা অনেক মশ্রিন বলেই মনে করছিলেন তিনি। কিন্তু সকাল থেকে ট্রেন্ডে পিছিয়ে ছিলেন ISF প্রার্থী। বেলা গড়াতে তিনি এগিয়েছেন ঠিকই তবে দিনের শেষে ভাঙড়ের রেজাল্ট কোথায় গিয়ে থামে, সেটাই এখন দেখার। 

এদিকে, 'শওকত মাছ চোর' গান দ্বিতীয় দফা ভোটের পর থেকেই তুমুল জনপ্রিয় হতে শুরু করে। ভাঙড়ের তৃণমূল প্রার্থী শওকত মোল্লাকে বিঁধে বানানো এই গান ভাইরাল লোকের মুখে মুখে। চায়ের আড্ডা থেকে আমবাঙালির রান্নাঘরে পর্যন্ত বাজছে এই গান।  নওশাদ সিদ্দিকির দল ISF-ই এই গান বাঁধার নেপথ্য কারিগর? ‘অভিযোগ’ অস্বীকার করেন  নওশাদ নিজেই। বলে দেন, 'সাধারণ মানুষ আবেগ থেকে এই গান তৈরি করেছেন। ISF-এর সঙ্গে এর কোনও সম্পর্ক নেই।'

 

POST A COMMENT
Advertisement