NIA Probe Bhangar Crude Bombs: ভাঙড়ে তাজা বোমা উদ্ধারের ঘটনায় তদন্তে NIA, নেপথ্যে বড়সড় ষড়যন্ত্র?

ভাঙড়ে ৭৯টি তাজা বোমা উদ্ধারের ঘটনায় তদন্ত শুরু করতে চলেছে ন্যাশনাল ইনভেস্টিগেটিভ এজেন্সি বা এনআইএ-এর আধিকারিকরা। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশের মেনেই রবিবারই এই মামলাটি নথিভুক্ত করে এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। প্রথমে এই মামলা কলকাতার ভাঙড় ডিভিশনের উত্তর কাশী থানায় দায়ের হয়েছিল। পরে স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশ মেনে এনআইএ সেটি নিজেদের হাতে নেয়। এমন বিপুল পরিমাণে তাজা বোমা মজুতের পিছনে বৃহত্তর ষড়যন্ত্রের আশঙ্কাও করা হচ্ছে। 

Advertisement
ভাঙড়ে তাজা বোমা উদ্ধারের ঘটনায় তদন্তে NIA, নেপথ্যে বড়সড় ষড়যন্ত্র? ভাঙড়ে তাজা বোমা উদ্ধারের তদন্তে এনআইএ
হাইলাইটস
  • ভাঙড়ে ৭৯টি তাজা বোমা উদ্ধারের ঘটনায় তদন্ত শুরু করতে চলেছে ন্যাশনাল ইনভেস্টিগেটিভ এজেন্সি বা এনআইএ-এর আধিকারিকরা
  • কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশের মেনেই রবিবারই এই মামলাটি নথিভুক্ত করে এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা
  • এই মামলা কলকাতার ভাঙড় ডিভিশনের উত্তর কাশী থানায় দায়ের হয়েছিল

ভাঙড়ে ৭৯টি তাজা বোমা উদ্ধারের ঘটনায় তদন্ত শুরু করতে চলেছে ন্যাশনাল ইনভেস্টিগেটিভ এজেন্সি বা এনআইএ-এর আধিকারিকরা। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশের মেনেই রবিবারই এই মামলাটি নথিভুক্ত করে এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। প্রথমে এই মামলা কলকাতার ভাঙড় ডিভিশনের উত্তর কাশী থানায় দায়ের হয়েছিল। পরে স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশ মেনে এনআইএ সেটি নিজেদের হাতে নেয়। এমন বিপুল পরিমাণে তাজা বোমা মজুতের পিছনে বৃহত্তর ষড়যন্ত্রের আশঙ্কাও করা হচ্ছে। 

এই প্রসঙ্গে এনআইএ-র মুখপাত্র বলেন, 'কলকাতা পুলিশ ৭৯টি কাঁচা বোমা এবং অন্যান্য সন্দেহজনক সামগ্রী উদ্ধার করেছে। এই সব জিনিস একটি জায়গায় মজুত ছিল। এগুলি মানুষের জীবন ও সম্পত্তির জন্য বিপজ্জনক।'

কার বাড়ি থেকে উদ্ধার? 
পশ্চিমবঙ্গে প্রথম দফার নির্বাচন মোটের উপর শান্তিপূর্ণ হয়েছে। তবে দ্বিতীয় দফার ভোটের আগেই আবার উত্তপ্ত হল পরিস্থিতি। আবার সেই হটস্পট ভাঙড়। দক্ষিণ ২৪ পরগনার এই এলাকার এক ব্যক্তির বাড়ি থেকে ৭৯টি তাজা বোমা উদ্ধার হয় বলে খবর। প্রাথমিকভাবে জানা গিয়েছে, এই ব্যক্তি শাসক দল তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত। 

অভিযুক্তের নাম রফিকুল ইসলাম। নির্দিষ্ট সূত্রের ভিত্তিতে তল্লাশি তালিয়ে এই ব্যক্তির বাড়ি থেকে এই বিপুল পরিমাণে বিস্ফোরক উদ্ধার করে পুলিশ।

এই ঘটনার খবর সামনে আসার পরই নড়েচড়ে বসে নির্বাচন কমিশন। তারা রাজ্য পুলিশকে নির্দেশ দেয়, তাজা বোমা তৈরির সঙ্গে যুক্তদের ধরতে বিশেষ অভিযান চালাতে হবে। পাশাপাশি তারা আরও জানায়, এ ধরনের বিস্ফোরক তৈরির সব মামলাই এনআইএ তদন্ত করবে। আর সেই মতো কাজ শুরু করে দিল এনআইএ। তারা তদন্ত শুরু করেতে চলেছে দিয়েছে।

ইতিমধ্যেই নির্বাচন কমিশন জানিয়েছে, ২৯ এপ্রিলের ভোটের আগে আইনশৃঙ্খলা রক্ষায় কোনও গাফিলতি তারা মেনে নেবে না। কোনও ভুলভ্রান্তি হলে শীর্ষ পুলিশ আধিকারিকদের কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

এই প্রসঙ্গে বলি, পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফার ভোটে ১৪২ আসনে নির্বাচন। তার আগে নিরাপত্তা নিশ্চিত করতে চাইছে কমিশন। সেই মতো নির্দেশ দেওয়া হয়েছে। তারপরও ভোটের আগে এমন তাজা বোমা উদ্ধারে চিন্তা বাড়ছে। এখন দেখার ভোটের দিন ঠিক কোন দিকে যায় পরিস্থিতি। কমিশন কি প্রথম পর্যায়ের মতো ভোট করাতে পারে, নাকি আবার পুরনো নির্বাচনের চিত্রই ফিরে আসে? আর সেই দিকেই চেয়ে রয়েছে গোটা বাংলা। যদিও সেই উত্তর পেতে চাইলে ২৯ এপ্রিল পর্যন্ত অপেক্ষা করতেই হবে।

Advertisement

 

POST A COMMENT
Advertisement