ফর্ম ৬ এ যুক্ত হয়েছে ৭ লাখেরও বেশি নতুন ভোটার, মহিলা ভোটব্যাঙ্ক বিরাট, নম্বর তা-ই বলছে

কমিশন সূত্রে খবর, ‘ফর্ম ৬’-এর মাধ্যমে আবেদন করা প্রায় ৭.০৯ লক্ষ নতুন ভোটারকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর জেরে পশ্চিমবঙ্গে মোট ভোটারের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৬.৮২ কোটিতে।

Advertisement
ফর্ম ৬ এ যুক্ত হয়েছে ৭ লাখেরও বেশি নতুন ভোটার, মহিলা ভোটব্যাঙ্ক বিরাট, নম্বর তা-ই বলছেফাইল ছবি
হাইলাইটস
  • নতুন ভোটার সংযোজনের ফলে রাজ্যের ভোটার তালিকায় আবারও বৃদ্ধি লক্ষ্য করা গেল।
  • কমিশন সূত্রে খবর, ‘ফর্ম ৬’-এর মাধ্যমে আবেদন করা প্রায় ৭.০৯ লক্ষ নতুন ভোটারকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

নতুন ভোটার সংযোজনের ফলে রাজ্যের ভোটার তালিকায় আবারও বৃদ্ধি লক্ষ্য করা গেল। কমিশন সূত্রে খবর, ‘ফর্ম ৬’-এর মাধ্যমে আবেদন করা প্রায় ৭.০৯ লক্ষ নতুন ভোটারকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর জেরে পশ্চিমবঙ্গে মোট ভোটারের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৬.৮২ কোটিতে।

এর আগে এসআইআর প্রক্রিয়ার সময় ভোটার তালিকা থেকে প্রায় ৯১ লক্ষ নাম বাদ পড়েছিল। ফলে মোট ভোটার সংখ্যা কমে দাঁড়িয়েছিল প্রায় ৬.৭৫ কোটিতে।

তবে নতুন ভোটার যুক্ত হওয়ায় সেই ঘাটতি অনেকটাই পূরণ হয়েছে। সূত্রের খবর, বর্তমানে মোট ৬.৮২ কোটি ভোটারের মধ্যে প্রায় ৩.৪৯ কোটি পুরুষ এবং ৩.৩৩ কোটি মহিলা ভোটার রয়েছেন। ফলে আসন্ন নির্বাচনে ভোটার সংখ্যা এবং অংশগ্রহণ, দুই দিক থেকেই বাড়তি গুরুত্ব পাচ্ছে এই নির্বাচন।

এদিকে, আগামীকাল ২৩ এপ্রিল রাজ্যে প্রথম দফার উচ্চ-উত্তেজনাপূর্ণ ভোটগ্রহণের আগে বড় পদক্ষেপ নিল কমিশন। ভোটের ঠিক আগের দিন, বুধবার ভোরে প্রকাশ করা হল একটি গুরুত্বপূর্ণ অতিরিক্ত তালিকা, যেখানে বিচারাধীন বহু ভোটারের নাম নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়েছে।

শীর্ষ আদালতের নির্দেশ মেনে এই তালিকা প্রকাশ করা হয়েছে। ট্রাইব্যুনালে যেসব আবেদন নিষ্পত্তি হয়েছে, সেইসব নাম নিয়েই তৈরি এই অতিরিক্ত তালিকা। ফলে যাঁদের নাম ফের যুক্ত হয়েছে, তাঁরা আগামীকালই তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। ভোটের মুখে এই সিদ্ধান্ত বহু সাধারণ মানুষের জন্য স্বস্তির খবর হয়ে এসেছে।

 

POST A COMMENT
Advertisement