Rahul Gandhi: রাহুল গান্ধী সভার অনুমতি পেলেন না, অভিষেকের কর্মসূচির জন্য? কংগ্রেস বলছে, 'টার্গেট করা হচ্ছে'

প্রথম দফার ভোটের দিন কলকাতা ও শহরতলিতে রাহুল গান্ধীর নির্বাচনী প্রচার ঘিরে ধন্দ। কারণ, শ্রীরামপুর ও কলকাতায় রাহুল গান্ধীর সভার অনুমতি দিল না প্রশাসন। বিষয়টি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে হাত শিবির।

Advertisement
রাহুল গান্ধী সভার অনুমতি পেলেন না, অভিষেকের কর্মসূচির জন্য? কংগ্রেস বলছে, 'টার্গেট করা হচ্ছে'
হাইলাইটস
  • কলকাতা ও শহরতলিতে রাহুল গান্ধীর নির্বাচনী প্রচার ঘিরে ধন্দ।
  • শ্রীরামপুর ও কলকাতায় রাহুল গান্ধীর সভার অনুমতি দিল না প্রশাসন।
  • বিষয়টি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে হাত শিবির।

প্রথম দফার ভোটের দিন কলকাতা ও শহরতলিতে রাহুল গান্ধীর নির্বাচনী প্রচার ঘিরে ধন্দ। কারণ, শ্রীরামপুর ও কলকাতায় রাহুল গান্ধীর সভার অনুমতি দিল না প্রশাসন। বিষয়টি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে হাত শিবির।

রাহুল গান্ধীর কলকাতা সফর বাতিল হওয়া নিয়ে কংগ্রেস মুখপাত্র মিতা চক্রবর্তী জানিয়েছেন,"আমাদের অনুমতি দেওয়া হয়নি। আমরা অনেক আগেই আবেদন করেছিলাম। শ্রীরামপুর স্টেডিয়ামের জন্য অনুমতি চেয়েছিলাম, কিন্তু তা পা। আমাদের জানানো হয়, একই দিনে সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি কর্মসূচি রয়েছে।"

এই প্রসঙ্গে তিনি জানান, "নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী দু’টি কর্মসূচি বা জনসভার মধ্যে অন্তত ২৫০ মিটার দূরত্ব থাকা উচিত। আমার ভুল না হলে, আমাদের সভার দূরত্ব তার থেকেও বেশি ছিল। তবুও আমাদের অনুমতি দেওয়া হয়নি।" বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, "যেভাবে প্রশাসন আমাদের বিরুদ্ধে কাজ করছে, যেভাবে আমাদের টার্গেট করা হচ্ছে, তা খুব শিগগিরই সকলের সামনে চলে আসবে। মানুষ নিজেরাই দেখবে এবং বিচার করবে।"

কংগ্রেসের অন্দরের সূত্রে খবর, শ্রীরামপুর ছাড়া কলকাতায় রাহুলের একটি জনসভা করার কথা ছিল মেটিয়াবুরুজে। এছাড়াও পার্ক সার্কাসেও আরও একটি কর্মসূচি করার কথা রয়েছে রাহুলের। কিন্তু শ্রীরামপুরের পাশাপাশি মেটিয়াবুরুজে সভা করার অনুমতি পাওয়া যায়নি বলেই হাত শিবির সূত্রে দাবি করা হচ্ছে। ফলে মাত্র একটি সভা করতে বৃহস্পতিবার আদৌ রাহুল গান্ধী কলকাতায় আসবেন কিনা, তা নিয়ে ধন্দ তৈরি হয়েছে। কংগ্রেসের তরফে এই সভাগুলি বাতিল করা হবে কিনা, তা নিয়ে এখনও সরাসরি কিছু জানানো হয়নি।

 

POST A COMMENT
Advertisement