Bengal New CM Oath: পঁচিশে বৈশাখই বাংলার নয়া মুখ্যমন্ত্রীর শপথ, জানিয়ে দিলেন শমীক, মোদী আসবেন?

আগামী ৯ মে, রবীন্দ্র জয়ন্তী উৎসবের দিনই রাজ্যের নয়া মুখ্যমন্ত্রী শপথগ্রহণ করবেন। এর জন্য রাজ্যে আসতে পারে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। শমীক ভট্টাচার্য ঠিক কী জানালেন?

Advertisement
পঁচিশে বৈশাখই বাংলার নয়া মুখ্যমন্ত্রীর শপথ, জানিয়ে দিলেন শমীক, মোদী আসবেন?
হাইলাইটস
  • ৯ মে নয়া মুখ্যমন্ত্রীর শপথগ্রহণ
  • পঁচিশে বৈশাখেই শপথ অনুষ্ঠান করবে BJP
  • জানিয়ে দিলেন শমীক ভট্টাচার্য

দু'শোর বেশি আসন নিয়ে বাংলায় ক্ষমতা দখল করেছে BJP। তৃণমূল আটকে গিয়েছে ৮১-তে। এবার পালা শপথগ্রহণ অনুষ্ঠানের। কবে, কোথায় শপথ নেবেন BJP-র মুখ্যমন্ত্রী তা নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে সবমহলে। 

কবে শপথ? 
BJP-র রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য সংবাদ সংস্থাকে বলেন, 'প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তো ঘোষণা করেই দিয়েছেন। আগামী ৯ মে, পঁচিশে বৈশাখের দিন বাংলার নয়া মুখ্যমন্ত্রীর শপথ।' নরেন্দ্র মোদী বলেন, 'সব বাংলাবাসীকে ভরসা দিচ্ছি, বাংলার উজ্জ্বল ভবিষ্যতের জন‍্য BJP দিন রাত এক করে দেবে। আমরা  গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরকেও স্মরণ করছি। ২৫শে বৈশাখ, ৯ মে খুব বেশি দূরে নয়। সেদিনই রবি ঠাকুরের মতাদর্শে চলার সূত্রপাত হবে।'

বাংলা দখলের পর শপথগ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খোদ উপস্থিত থাকতে পারেন। থাকতে পারেন অমিত শাহ, নিতিন নবীনও। 

কে হতে পারেন মুখ্যমন্ত্রী? 
বাংলায় ল্যান্ডস্লাইড জয়ের পর BJP তাদের মুখ্যমন্ত্রী মুখেও বড়সড় চমক আনতে চলেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলায় প্রচারের সময়েই একাধিকবার বলেছিলেন, 'BJP-র মুখ্যমন্ত্রী হবেন এই বাংলারই ভূমিপুত্র। যিনি নিজে বাঙালি এবং বাংলা মিডিয়ামে পড়াশোনা করেছেন।' কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার আরও একধাপ এগিয়ে বলেছিলেন, 'বাংলার মুখ্যমন্ত্রী হবেন একজন আমিষভোজী।' মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে রয়েছেন অবশ্যই সর্বপ্রথম এগিয়ে রয়েছন শুভেন্দু অধিকারী। এছাড়াও জল্পনা চলছে BJP-র রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, নিশীথ প্রামাণিক এবং স্ট্রংম্যান দিলীপ ঘোষকে নিয়েও। 

 

POST A COMMENT
Advertisement