বিজেপি নেতা পিএন পাঠক ও সৌরভ গঙ্গোপাধ্যায়কেউ বলছেন স্বার্থপর। কেউ কটাক্ষ করছেন, সুযোগ সন্ধানী। কারও মন্তব্য, পাল্টিবাজ। বিজেপি ক্ষমতায় আসতেই সোশ্যাল মিডিয়ায় তীব্র ট্রোলিং ও সমালোচনার নিশানায় ভারতের প্রাক্তন অধিনায়ক তথা ক্রিকেটের 'দাদা' সৌরভ গঙ্গোপাধ্যায়। সম্প্রতি সৌরভের সঙ্গে বিজেপি নেতা পিএন পাঠকের মিটিংয়ের ছবি ভাইরাল হয়েছে। সেই ছবি ঘিরেই তুমুল কটাক্ষ চলছে সৌরভকে।
পিএন পাঠক সৌরভের সঙ্গে একটি মিটিং করেছেন কলকাতায়
শুধু বিজেপি বিরোধীরাই নন, সৌরভকে নিশানা করছেন ভক্তরাও। ইনস্টাগ্রামে একজন ইউজার লিখেছেন, 'পাক্কা সুযোগ সন্ধানী স্বার্থপর লোক। যেই দেখল হাওয়া ঘুরে গেল, তখনই বিজেপির সঙ্গে হাত মিলিয়ে নিল।' বিজেপি নেতা পিএন পাঠক সৌরভের সঙ্গে একটি মিটিং করেছেন কলকাতায়। বৈঠকের সেই ছবি নিজের এক্স হ্যান্ডেলে শেয়ারও করেছেন তিনি। এরপরেই শুরু হয় ট্রোলিং। পাঠক লিখেছেন, 'আজ কলকাতায় ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন ক্যাপ্টেন সৌরভ গঙ্গোপাধ্যায়জির সঙ্গে অনেকক্ষণ মিটিং হল।' সোমবার রেজাল্ট বেরিয়েছে, বিজেপি ২০৭টি আসন নিয়ে একক সংখ্যাগরিষ্ঠতায় সরকার গড়ছে বাংলায়। এরপরেই সৌরভকে দেখা গেল বিজেপি নেতার সঙ্গে বৈঠক করতে।
শালবনীতে ইস্পাত কারখানা গড়ার ঘোষণা করেছিলেন সৌরভ
সৌরভকে ঘিরে রাজনৈতিক জল্পনা নতুন নয়। তিনি যখন খেলতেন, তখনও তাঁকে বাম সরকারের নেতা, মন্ত্রীদের সঙ্গে বহুবার ঘনিষ্ঠতা দেখে গিয়েছে। সুভাষ চক্রবর্তী, অশোক ভট্টাচার্য, বুদ্ধদেব ভট্টাচার্যের মতো মন্ত্রীদের সঙ্গে দেখা যেত সৌরভকে। পরবর্তীকালে মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের সঙ্গেও ঘনিষ্ঠতা সৌরভের হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিক সরকারি অনুষ্ঠানে সৌরভ বিশেষ অতিথির স্থান দেওয়া হয়েছে। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে শালবনীতে ইস্পাত কারখানা গড়ার ঘোষণা করেছিলেন সৌরভ।
आज कोलकाता में भारतीय टीम के पूर्व कप्तान श्री सौरभ गांगुली जी से सौहार्दपूर्ण भेंटवार्ता हुई। pic.twitter.com/TL5gPE2um4
— P.N. Pathak (@PNPathakBJP) May 5, 2026
সমালোচনার মুখে প্রাক্তন ক্যাপ্টেন
বিজেপি নেতা ও প্রাক্তন ক্রিকেটার অশোক দিন্দা বলেছিলেন, 'সৌরভ বরাবরই যে ক্ষমতায় থাকেন, তার দিকে ঘেঁষে থাকেন।' এক্স হ্যান্ডেলে এক ইউজার লিখেছেন, 'সৌরভ, আপনার বিজেপি-তে যোগ দেওয়া উচিত। ২০২০ সালে বিজেপি: সৌরভ, তোমার বিজেপিতে যোগ দেওয়া উচিত। সৌরভ গঙ্গাপাধ্যায়: না। বিজেপি: BCCI সভাপতি হও। সৌরভ গঙ্গোপাধ্যায়: ঠিক আছে। বিজেপি: CAB সভাপতি হও। সৌরভ গঙ্গোপাধ্যায়: ঠিক আছে। বিজেপি: তৃণমূলের হিংসা নিয়ে মুখ খোলো। সৌরভ গঙ্গোপাধ্যায়: না। বিজেপি: তৃণমূলের দুর্নীতি নিয়ে মুখ খোলো। সৌরভ গঙ্গোপাধ্যায়: না। বিজেপি: তৃণমূলের মুসলিম তোষণ নিয়ে মুখ খোলো। সৌরভ গঙ্গোপাধ্যায়: না। ২০২৫ বিজেপি: বিজেপিতে যোগ দাও, চল মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাই। সৌরভ গঙ্গোপাধ্যায়: না। ২০২৬ বিজেপি বাংলায় জিতল। সৌরভ গঙ্গোপাধ্যায় বিজেপি নেতাদের সঙ্গে দেখা করলেন। আমার দেখে সবচেয়ে স্বার্থপর ও সুযোগ সন্ধানী লোক।'
আরেক ইউজার লিখছেন, 'আমাদের ওঁকে প্রয়োজন নেই। উনি খুব স্মার্ট অভিনেতা। দয়া করে ইগনোর করুন।' এক ইউজার লিখছেন, 'স্যর, ওঁকে বিজেপি নেওয়ার চিন্তাও করবেন না। দাদাগিরিতে যখন ওঁকে খুব দরকার ছিল,তখন উনি সরে গিয়েছেন। উনি যদি বিজেপি-তে যোগ দেন, আমি তৃণমূলের জন্য প্রচার করব।'
কেউ কেউ আবার সৌরভের পক্ষেও কথা বলছেন। একজন লিখছেন, 'সৌরভ কোনও দিনই কোনও রাজনৈতিক দলে যোগ দেননি। হ্যাঁ, তিনি ক্ষমতাসীন দলের সঙ্গে থেকেছেন বাংলার ক্রিকেটের উন্নতির জন্য।'