Srijato Bandyopadhyay: শ্রীজাতর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা 'গুজব', জানাল কমিশন

বুধবার নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত বলেন, 'এটা একটা গুজব। কেউ ছড়িয়েছে। কমিশনের তরফে গ্রেফতারি পরোয়ানা জারি করা যায় না। আমরা কোর্টকে এরকম কিছু জানাইনি।'

Advertisement
শ্রীজাতর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা 'গুজব', জানাল কমিশনসংগৃহীত ছবি
হাইলাইটস
  • বুধবার নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত বলেন, 'এটা একটা গুজব।
  • কমিশনের তরফে গ্রেফতারি পরোয়ানা জারি করা যায় না। আমরা কোর্টকে এরকম কিছু জানাইনি।'

ভোটের ঠিক আগের দিন কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার খবর ঘিরে রাজনৈতিক মহলে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। জানা যাচ্ছিল, একটি পুরনো মামলার ভিত্তিতেই অ্যারেস্ট ওয়ারেন্ট হয়েছে বলে জানা গেলেও, ভোটের মুখে ঘটনাটি নতুন করে তাৎপর্য পেয়েছে।

সূত্রের খবর ছিল, নির্বাচন কমিশনের নির্দেশ মেনেই এই প্রক্রিয়া শুরু হয়েছে এবং আদালতের নির্দেশ কার্যকর করতে পুলিশও তৎপর হয়েছে। কমিশনের যুক্তি, নির্বাচনের সংবেদনশীল সময়ে কোনও বক্তব্য বা উপস্থিতি থেকে উত্তেজনা ছড়ানোর আশঙ্কা থাকলে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া জরুরি। সেই কারণেই পুরনো মামলায় এই পদক্ষেপ বলে ব্যাখ্যা করা হচ্ছে। কিন্তু গোটা বিষয়টিই গুজব বলে জানিয়েছে কমিশন।

বুধবার নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত বলেন, 'এটা একটা গুজব। কেউ ছড়িয়েছে। কমিশনের তরফে গ্রেফতারি পরোয়ানা জারি করা যায় না। আমরা কোর্টকে এরকম কিছু জানাইনি।'

যদিও এই নিয়ে এখনও পর্যন্ত কবির তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি। সংবাদমাধ্যমের পক্ষ থেকে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।
 

 

POST A COMMENT
Advertisement