Kolkata Police Restrictions: আজ কলকাতায় বিজিয় মিছিল, র‍্যালি হবে না? যা জানাচ্ছে পুলিশ

আজ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশ। প্রাথমিক ট্রেন্ডে মোটামুটি এগিয়ে বিজেপি। আপাতত রাজ্যে পরিবর্তনের বার্তা। তবে টক্কর জোরদার। আর এমতাবস্থায় পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের গণনার দিন উপলক্ষে কলকাতা পুলিশ বিজয় মিছিল নিয়ে একাধিক নিষেধাজ্ঞা জারি করেছে।

Advertisement
আজ কলকাতায় বিজিয় মিছিল, র‍্যালি হবে না? যা জানাচ্ছে পুলিশকলকাতা পুলিশের নিষেধাজ্ঞা
হাইলাইটস
  • আজ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশ
  • প্রাথমিক ট্রেন্ডে মোটামুটি এগিয়ে বিজেপি
  • এমতাবস্থায় পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের গণনার দিন উপলক্ষে কলকাতা পুলিশ বিজয় মিছিল নিয়ে একাধিক নিষেধাজ্ঞা জারি করেছে

আজ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশ। প্রাথমিক ট্রেন্ডে মোটামুটি এগিয়ে বিজেপি। আপাতত রাজ্যে পরিবর্তনের বার্তা। তবে টক্কর জোরদার। আর এমতাবস্থায় পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের গণনার দিন উপলক্ষে কলকাতা পুলিশ বিজয় মিছিল নিয়ে একাধিক নিষেধাজ্ঞা জারি করেছে।


কী কী দাবি পুলিশের?

  • এই দিন কলকাতা পুলিশের এলাকায় কোনও ধরনের বিজয় মিছিল, র‍্যালি বা জন সমাগম করা যাবে না। এমনকী করা যাবে না উদযাপন। এই নির্দেশ সব রাজনৈতিক দল ও গোষ্ঠীর জন্য সমানভাবে প্রযোজ্য বলে জানান হয়েছে।
  • ৫ মে ২০২৬ থেকে বিজয় মিছিল করা যাবে। তবে সংশ্লিষ্ট থানার অফিসার ইন চার্জের থেকে অনুমতি নিতে হবে। সেই মতো নিয়ম মেনে চলতে হবে।
  • কোনও নির্দেশ অমান্য করলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
  • সমস্ত থানার প্রধানদের এই নির্দেশ কঠোরভাবে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি সরকারি মাধ্যমে তা প্রচার করার কথাও বলা হয়েছে।

৩ মে ২০২৬ এই নির্দেশ পুলিশের কমিশনার অজয় নন্দ জারি করেছে। 

কেন এই নির্দেশ? 
এই বিষয়টা এখনও খোলসা করেনি কলকাতা পুলিশ। যদিও পুলিশ সূত্রে খবর, ভোটের ফলাফল বেরনোর পর পরিস্থিতি উত্তপ্ত হতে পারে। রাজনৈতিক হামলার আশঙ্কাও রয়েছে। তাই বিজয় মিছিল নিয়ে এত কড়াকড়ি করছে কলকাতা পুলিশ। 
 

এই বিষয়টা নিয়ে মুখ খুলেছেন বিজেপির শুভেন্দু অধিকারীও। তিনি আজ সকলকে শান্তি রাখার পরামর্শ দিলেন। এটা প্রাথমিক ট্রেন্ড। বেলা ১২টার পর কোনও কমেন্ট করা উচিত। সেই সঙ্গে দলীয় কর্মীদের কোথাও কোনও ঝামেলায় না জড়ানোর পরামর্শ দিলেন তিনি। 

এই প্রসঙ্গে তিনি বলেন, 'কুকুর মানুষের পায়ে কামড়ায়। মানুষ কুকুরের পায়ে কামড়ায় না। কোনও হিংসায় যাবেন না। এগুলোর মধ্যে যাবেন না। বাংলা শান্তি চায়।' আর সেই কথার রেশ ধরেই আজ কলকাতা পুলিশের কমিশনারও আজ বিজয় মিছিলে বারণ করলেন।

 

POST A COMMENT
Advertisement