Mamata Banerjee: এবার মমতাকে খুনের হুমকির অভিযোগ তৃণমূলের, BJP-র 'ঠোক দো' পোস্ট নিয়ে তীব্র নিন্দা

BJP-র মুখপাত্রের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলল তৃণমূল। এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে খুনের হুমকির অভিযোগ তাদের। ওই পোস্টে 'ঠোক দো' বলে যা যা উল্লেখ করা হয়েছে, তার তীব্র নিন্দা জানিয়েছে জোড়াফুল শিবির। ঠিক কী রয়েছে ওই পোস্টে? পাল্টা কী জবাব দিয়েছে BJP?

Advertisement
এবার মমতাকে খুনের হুমকির অভিযোগ তৃণমূলের, BJP-র 'ঠোক দো' পোস্ট নিয়ে তীব্র নিন্দা মমতা বন্দ্যোপাধ্যায়। ভাইরাল পোস্ট (ইনসেটে)
হাইলাইটস
  • বিস্ফোরক অভিযোগ তুলল তৃণমূল
  • এবার সরাসরি মমতাকে খুনের হুমকির অভিযোগ
  • ওই পোস্টে 'ঠোক দো' বলে কী উল্লেখ করা হয়েছে?

বিধানসভা ভোটের দ্বিতীয় দফা নির্বাচনের আগের দিন বিস্ফোরক অভিযোগ তুলল তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি খুনের হুমকি দেওয়া হচ্ছে বলে দাবি দলের। অভিযোগের নিশানায় BJP-র মুখপাত্র অজয় অলক। 

ঠিক কী অভিযোগ?
BJP মুখপাত্র অজয় অলকের একটি পোস্ট পাল্টা শেয়ার করেছে তৃণমূল কংগ্রেস। এই পোস্টকে কেন্দ্র করে রীতিমতো চর্চা শুরু হয়ে গিয়েছে। তৃণমূলের দাবি, ওই পোস্টে যা লেখা হয়েছে, তা সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে খুনের হুমকি। BJP-র পাশাপাশি নির্বাচন কমিশনকেও এই মর্মে আক্রণণ করেছে তৃণমূল। 

কী রয়েছে ওই পোস্টে?
তৃণমূলের এক্স হ্যান্ডলে যে পোস্ট শেয়ার করা হয়েছে, তাতে রয়েছে BJP মুখপাত্র অজয় অলকের একটি মন্তব্য। পোস্টে লেখা রয়েছে, 'লাথো কে ভুত, বাতো সে নহি মানতে। রেজাল্ট বেরনোর পর দেখুন শেষ না হয়ে যায় এরা। ডরায়েগা তো ঠোকায়েগা দিদি!' ট্যাগও করা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। সেই পোস্ট রি-শেয়ার করেন BJP-র IT সেল প্রধান অমিত মালব্যও। তিনি IPS অজয় পাল শর্মার একটি ভিডিও শেয়ার করে লেখেন, 'অজয় পাল শর্মা এনকাউন্টার স্পেশালিস্ট এবং সিংঘম অফিসার উত্তরপ্রদেশের। দক্ষিণ ২৪ পরগনার পুলিশ পর্যবেক্ষক করা হয়েছে তাঁকে।'

তৃণমূলের অভিযোগ
তৃণমূলের অভিযোগ, ওই পোস্টের ভাষা তিন বারের নির্বাচিত একজন নারী মুখ্যমন্ত্রীর পক্ষে চরম অবমাননাকর এবং প্রাণহানিকর। এই ঘটনাকে উত্তরপ্রদেশ ও বিহারের রাজনীতির সঙ্গে তুলনা করে কড়া প্রতিক্রিয়া দিয়েছে। তাদের সোশ্যাল মিডিয়া পোস্টে লেখা হয়েছে, 'UP-বিহারের গোলি মারো আর ঠোক দো সংস্কৃতি এবার বাংলায় আমদানি করতে চাইছে BJP। প্রধানমন্ত্রী মোদী এবং অমিত শাহের আশ্রয়েই এই ধরনের কুৎসিত সংস্কৃতি মান্যতা পাচ্ছে। বাংলার মানুষ EVM-এ এর কড়া জবাব দেবে।' যদি রাজ্যের খোদ মুখ্যমন্ত্রীকেই এভাবে প্রকাশ্যে হুমকি দেওয়া হয়, তবে বাংলার সাধারণ মহিলাদের নিরাপত্তা কোথায় গিয়ে ঠেকবে? এ প্রশ্নও তুলেছে তৃণমূল। নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়েও সরব হয়েছে শাসকদল। মুখ্য নির্বাচনী কমিশনার জ্ঞানেশ কুমারের নাম উল্লেখ করে তৃণমূল লিখেছে, 'কমিশন চুপ কেন? জ্ঞানেশ কুমারের চোখের ঠুলি আদৌ সরবে?'

Advertisement

BJP-র জবাব
পাল্টা মুখ খুলেছেন অজয় অলকও। তাঁর বক্তব্য, 'আপনারা কি হিন্দি বোঝেন না? সমবেদনা পাওয়ার চেষ্টা করবেন না। গুলি করা আপনাদের সংস্কৃতি, আমাদের নয়। আপনার গুন্ডাদের দিয়ে লোকজনকে ভয় দেখানোর চেষ্টা করবেন না। পূর্ব দিক হল বাংলা ও ভারতের মানুষের জন্য সূর্যোদয়ের স্থান এবং আপনাদের সকলের সর্বনাশ আসন্ন।'

 

POST A COMMENT
Advertisement