Mamata Banerjee on DA: বাজেটে বরাদ্দ ৪ শতাংশ DA এপ্রিলের বেতনেই, বড় ঘোষণা মমতার

কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা (ডিএ) ২ শতাংশ বৃদ্ধি পাওয়ার পর পশ্চিমবঙ্গে ডিএ নিয়ে নতুন করে জোর চর্চা শুরু হয়েছে। এই আবহে আমডাঙার জনসভা থেকে বড় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী আশ্বাস দেন, চলতি মাসেই মাইনের সঙ্গে ৪ শতাংশ ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মীরা।

Advertisement
 বাজেটে বরাদ্দ ৪ শতাংশ DA এপ্রিলের বেতনেই, বড় ঘোষণা মমতারবড় ঘোষণা মমতার

কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা (ডিএ) ২ শতাংশ বৃদ্ধি পাওয়ার পর পশ্চিমবঙ্গে ডিএ নিয়ে নতুন করে জোর চর্চা শুরু হয়েছে। এই আবহে আমডাঙার জনসভা থেকে বড় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  মুখ্যমন্ত্রী আশ্বাস দেন, চলতি মাসেই মাইনের সঙ্গে ৪ শতাংশ ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মীরা। 

প্রসঙ্গত,  গত শনিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোনারপুরের এক জনসভা থেকে বলেছিলেন, বাজেটে ঘোষিত আরও ৪ শতাংশ ডিএ খুব শীঘ্রই কার্যকর করা হবে। আর বুধবার আমডাঙার তৃণমূল প্রার্থী কাশেম সিদ্দিকীর সমর্থনে উলুডাঙার স্কুলমাঠের জনসভায় মমতা বলেন, ‘চার পার্সেন্ট ডিএ বাড়িয়েছি বাজেটে। এখন ইলেকশনে ব্যস্ত। আমাকে না জানিয়ে ওটা ইলেকশন কমিশনকে ফাইনান্স সেক্রেটারি পাঠিয়েছেন। আর ইলেকশন কমিশন চেপে রেখে দিয়েছে। নয়তো অনেক দিন আগে আপনারা পেয়ে যেতেন ২৫ পার্সেন্ট মতো। কিন্তু এই মাসেই মাইনের সঙ্গে এই টাকা আপনারা পেয়ে যাবেন আমরা কথা দিচ্ছি।’

প্রসঙ্গত, গত ফেব্রুয়ারিতে রাজ্য বাজেটে সরকারি কর্মীদের জন্য ৪ শতাংশ ডিএ ঘোষণা করা হয়েছিল। কিন্তু তারপর ২ মাস পেরিয়ে গেলেও এখনও সেই টাকা পাননি রাজ্য সরকারি কর্মীরা। বুধবার নির্বাচনী সভায় তা নিয়ে নির্বাচন কমিশনের উপর একরাশ ক্ষোভ উগরে দেন তৃণমূল নেত্রী।  মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'আমি বাজেটে সরকারি কর্মীদের চার শতাংশ ডিএ ঘোষণা করেছিলাম। এখন আমি ভোটের কাজে ব্যস্ত। আমাকে না জানিয়েই ফাইনান্স সেক্রেটারি কাগজপত্র ইলেকশন কমিশনের কাছে পাঠিয়েছেন। আর কমিশন চেপে রেখেছে। নাহলে অনেক আগেই আপনারা এই টাকাটা পেতেন।' অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, কমিশনের কারণেই এখনও পর্যন্ত ঘোষণা হওয়া ৪ শতাংশ ডিএ পাননি কেউ। এরপরই তিনি জানান, চিন্তার কোনও কারণ নেই, এমাসেই ৪ শতাংশ ডিএ পাবেন সকল সরকারি কর্মীরা। 

উল্লেখ্য, বকেয়া ডিএ নিয়ে এখনও মামলা চলছে  সুপ্রিম কোর্টে। আদালতের নির্দেশ মেনে সরকারি কর্মীরা বকেয়ার একটা অংশ পেয়েছেন। তবে বাকি বকেয়ার কী হবে, তা নিয়ে ধোঁয়াশা রয়েছেই।  রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি নিয়ে নির্বাচন কমিশনের ওপরই কার্যত দায় চাপাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, বাজেটে ঘোষিত ৪ শতাংশ ডিএ কার্যকর করার ফাইলটি নির্বাচন কমিশন আটকে রেখেছে। তবে মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি, নতুন করে ঘোষণা করা ৪ শতাংশ ডিএ এপ্রিল মাসের বেতনের সঙ্গেই সরকারি কর্মীরা পাবেন। 

Advertisement

POST A COMMENT
Advertisement