TMC Win in Assam: অসমে জয় তৃণমূলের, কতগুলি MLA পেল মমতার দল?

১৫ বছর পর ফের অসম পেল তৃণমূল বিধায়ক। মান্ডিয়া বিধানসভা আসন থেকে ২৭ হাজার ৫৬১ ভোটে জয়ী হলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী শেরমন আলি আহমেদ। নিকটতম কংগ্রেস প্রতিদ্বন্দ্বী আবদুল খালিককে পরাজিত করে অসমে আবারও একবার ঘাসফুল ফোটালেন আলি আহমেদ।

Advertisement
অসমে জয় তৃণমূলের, কতগুলি MLA পেল মমতার দল?অসমে জয় তৃণমূলের
হাইলাইটস
  • ১৫ বছর পর ফের অসম পেল তৃণমূল বিধায়ক।
  • মান্ডিয়া বিধানসভা আসন থেকে ২৭ হাজার ৫৬১ ভোটে জয়ী হলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী।
  • অসমে আবারও একবার ঘাসফুল ফোটালেন আলি আহমেদ।

১৫ বছর পর ফের অসম পেল তৃণমূল বিধায়ক। মান্ডিয়া বিধানসভা আসন থেকে ২৭ হাজার ৫৬১ ভোটে জয়ী হলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী শেরমন আলি আহমেদ। নিকটতম কংগ্রেস প্রতিদ্বন্দ্বী আবদুল খালিককে পরাজিত করে অসমে আবারও একবার ঘাসফুল ফোটালেন আলি আহমেদ।

নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, মান্ডিয়া থেকে আলি আহমেদ পেয়েছেন ১ লক্ষ ১৩ হাজার ৪৮০ ভোট। অন্যদিকে, আবদুল খালিক পেয়েছেন ৮৫ হাজার ৯১৯ ভোট। ওই কেন্দ্রে বিজেপি প্রার্থী বাদল চন্দ্র আর্য পেয়েছেন মাত্র ৯৮০১ ভোট।

উল্লেখ্য, শেরমন আলি আহমেদ অসম ভোটের কিছুদিন আগেই কংগ্রেস থেকে সাসপেন্ড হয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন। তিনি ছিলেন তিনবারের বিধায়ক। ফলে এবারও তার প্রতি একটা অংশের বড় সমর্থন ছিলই, যা অক্সিজেন জুগিয়েছে TMC-কে। তবে খালেকের সঙ্গে কড়া টক্কর দিয়েই জিততে হয়েছে আলি আহমেদকে।

উল্লেখ্য, অসমে বিজেপি যখন মুসলিমদের নিশানা করে হিন্দুভোট একত্র করে বিপুল ভোটে জয় পেয়েছে, সেখানে শেরমান বরাবর সগর্বে নিজের মিঁয়া পরিচয় তুলে ধরেছেন। ফলে বিজেপির এই গেরুয়া ঝড়ের মধ্যেও অসমে ম্যাজিক করতে পেরেছে তৃণমূল কংগ্রেস।

উল্লেখ্য বিষয় হল, এর আগে ২০০৪ সালে অসমে তৃণমূলের হয়ে প্রতিনিধিত্ব করে অলক ঘোষ। এরপর ২০১১ সালে তৃণমূলের প্রার্থী হিসেবে জিতেছিলেন  দ্বীপেন পাঠকও। তবে তারপর দুই বছরে আর জেতেনি তৃণমূল কংগ্রেস। অবশেষে শেরমানের হাত ধরে ফের একবার ঘাসফুল ফুটল অসমে।

অন্যদিকে, অসমে একটি সিট জয় পেলেও বাংলায় ভরাডুবি হয়েছে তৃণমূলের। ২৯৩টি আসনের মধ্যে ২০৭টি আসন পেয়েছে বিজেপি। ৮০টি সিটে জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস ও বাম জোট আসন পেয়েছে ২টি এবং কংগ্রেস পেয়েছে ২টি আসন।

 

POST A COMMENT
Advertisement