West Bengal Election 2026 Phase 2 Voting West Bengal Assembly Election 2026 Phase 2 Voting Live Updates: আজ রাজ্যে দ্বিতীয় দফার নির্বাচন। এদিন ভাগ্য নির্ধারণ হবে ১৪২টি আসনের। এই দফায় মোট ১ হাজার ৪৪৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যার মধ্যে ২২০ জন মহিলা। কলকাতার ১১টি আসন-সহ দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া এবং পূর্ব বর্ধমানে ভোট হচ্ছে। দুই দফার এই নির্বাচনে দ্বিতীয় দফাই মূলত ক্ষমতা দখলের চাবিকাঠি হিসেবে দেখা হচ্ছে। দ্বিতীয় দফার লড়াইয়ে একাধিক ‘স্টার’ এবং হেভিওয়েট প্রার্থীর রাজনৈতিক ভবিষ্যৎ ইভিএমে বন্দি হবে। ভবানীপুরে রয়েছে রাজ্যের বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারীর হাড্ডাহাড্ডি ফাইট।
#WATCH | West Bengal Assembly Elections 2026: TMC MP Mahua Moitra casts her vote at polling booth number 120, Karimpur Girls High School in Nadia pic.twitter.com/x9rPVqIBoQ
— ANI (@ANI) April 29, 2026
ভোট শুরু হওয়ার কথা সকাল ৭টায়। কিন্তু সকাল সাড়ে সাতটা বেজে যাওয়ার পরও নিমতলার ১৪০ নম্বর বুথে ভোট শুরু হয়নি বলে খবর। যার ফলে ভোটারদের মধ্যে ক্ষোভ বাড়ছে। এখন দেখার কতক্ষণে শুরু হয় ভোট।
আর জি কর মেডিকেল কলেজের ধর্ষণ ও হত্যাকাণ্ডের শিকার নির্যাতিতার বাবা শেখরঞ্জন দেবনাথ বিধানসভা নির্বাচনে ভোট দিতে যাওয়ার কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন। তিনি বলেন, 'এটা খুবই দুঃখের যে আমাদের মেয়ের জন্য ন্যায়বিচার পেতে এই পথ অবলম্বন করতে হচ্ছে, কিন্তু আমরা জিতব এবং আমাদের মেয়ের জন্য ন্যায়বিচার আদায় করব... আমরা জনগণের সঙ্গে আছি...।' তাঁর স্ত্রী রত্না দেবনাথ পানিহাটি আসন থেকে বিজেপি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
#WATCH | Panihati, West Bengal | Sekharranjan Debnath, father of the RG Kar Medical College rape and murder victim, gets emotional as he talks about going to cast his vote for the West Bengal Assembly Elections.
— ANI (@ANI) April 29, 2026
He says, "It's very sad that we have to resort to this method to… pic.twitter.com/cnPDUI37s8
মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়কে হুঁশিয়ারি পুলিশের। ভবানীপুরেই তাঁকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে বলে প্রাথমিকভাবে খবর মিলছে। যদিও এই বিষয়ে কার্তিকের কাছ থেকে কোনও প্রতিক্রিয়া মেলেনি।
পশ্চিমবঙ্গে নির্বাচনের দ্বিতীয় দফায় রেকর্ড সংখ্যক মানুষকে ভোট দেওয়ার জন্য আহ্বান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। X হ্যান্ডেলে তিনি লেখেন, "আজ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬-এর দ্বিতীয় পর্বের ভোটগ্রহণ। আমি আজ ভোটদানকারী সকলকে আমাদের গণতন্ত্রকে আরও প্রাণবন্ত ও অংশগ্রহণমূলক করে তোলার জন্য রেকর্ড সংখ্যক ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি। বিশেষ করে, পশ্চিমবঙ্গের নারী ও যুবশক্তির জন্য তাদের ভোটাধিকার প্রয়োগ করতে বিপুল সংখ্যায় এগিয়ে আসা অত্যন্ত জরুরি।"
দ্বিতীয় দফার ভোটগ্রহণ শুরু হয়েছে। আর সেই নির্বাচনের আগের রাতেই উত্তেজনা উত্তর ২৪ পরগনার দেগঙ্গায়। তৃণমূল প্রার্থী আনিসুর রহমনকে তাড়া করার অভিযোগ। ঘটনায় অভিযোগের তির আইএসএফ -এর দিকে। তৃণমূল বলছে, তাদের প্রার্থীকে নাকি তাড়া করেন আইএসএফ সমর্থকরা। ঘটনাটি ঘটেছে দেগঙ্গা বিধানসভার শোয়াই শেরপুরের মোল্লাপাড়ার ৬৮ নম্বর বুথে।
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট গ্রহণ শুরু। ১৪২ কেন্দ্রে ভোটগ্রহণ শুরু, সকাল থেকেই ভোটারদের লম্বা লাইন।
#WATCH | West Bengal Elections 2026 | People form queues at a polling station in Nadia ahead of the voting for the second and final phase of the state assembly elections.
— ANI (@ANI) April 29, 2026
Voting to begin at 7 am. pic.twitter.com/yQhrDDstG4
ভোট শুরুর আগেই বিজেপি এজেন্টকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের কংগ্রেসের বিরুদ্ধে। ঘটনা নদিয়ার চাপড়ার। বিজেপির অভিযোগ, তাদের এজেন্টকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে তৃণমূল। বর্তমানে বিজেপি এজেন্টকে চাপড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।
মোট ৪১ হাজার একটি বুথে দ্বিতীয় দফার ভোটগ্রহণ হবে। তার মধ্যে প্রধান বুথের সংখ্যা ৩৯ হাজার ৩০১। অতিরিক্ত বুথ রয়েছে এক হাজার ৭০০টি। কমিশন জানিয়েছে, প্রত্যেক বুথেই ভোটগ্রহণের সময় ওয়েব কাস্টিং চলবে। দ্বিতীয় দফায় আদর্শ বা মডেল বুথের সংখ্যা ২৫৮। মহিলা পরিচালিত বুথ থাকছে ৮,৮৪৫টি।
দক্ষিণ ২৪ পরগনার একটি বুথে ভোট দিতে এসেছেন ভোটররা।
#WATCH | West Bengal Elections 2026 | People form a queue at a polling station in South 24 Parganas ahead of the voting for the second and final phase of the state assembly elections.
— ANI (@ANI) April 29, 2026
Voting to begin at 7 am. pic.twitter.com/2bzF7fFWv0
ভোটের আগের রাতে ভাঙড়ে উত্তেজনা তৈরি হয়েছে বলে খবর মিলছে। আইএসএফ কর্মীদের মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। যতদূর খবর, ভাঙড় দু’নম্বর ব্লকের বিজয়গঞ্জ থানার কোচপুকুর এলাকায় আইএসএফ কর্মীদের উপর হামলা চালায় তৃণমূলের নেতাকর্মীরা।
বালিগঞ্জের ৯৯/১৬১ নম্বর বুথে শুরু হল মক পোলিং
শিবপুরে মক পোল চলছে।
#WATCH | Mock polls underway at polling station 79 under Shibpur Assembly Constituency in Howrah for Phase 2 of the West Bengal Assembly elections. pic.twitter.com/rmF4Ehx8w9
— ANI (@ANI) April 29, 2026
সাধারণত ভোটের দিন অন্য কোনও বিধানসভা কেন্দ্রের ভোটার অন্য বিধানসভায় যেতে পারেন না। কেউ যদি অন্য বিধানসভা কেন্দ্র থেকে কালীঘাট মন্দিরেও আসেন সেক্ষেত্রে নিরাপত্তা জনিত কারণে প্রশ্নের মুখেও পড়তে হতে পারে তাঁকে। এমনকী তাঁকে বসিয়ে রাখা হতে পারে।
একটু পরেই শুরু হবে মক পোল। চলছে তারই প্রস্তুতি।
#WATCH | North 24 Parganas, West Bengal | Preparation visuals from the Baranagar Kamarhati Joint Water Works, where mock polls will be held for Phase 2 of the West Bengal Assembly Polls at booth numbers 201, 202, and 191 of the Baranagar Assembly constituency. pic.twitter.com/BffZJUE6Oy
— ANI (@ANI) April 29, 2026
দ্বিতীয় দফার ভোটে ২,৩২১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। সবচেয়ে বেশি বাহিনী মোতায়েন করা হয়েছে উত্তর ২৪ পরগনা জেলায়— ৫০৭ কোম্পানি। এর মধ্যে বারাসত পুলিশ জেলায় মোতায়েন করা হয়েছে ১১২ কোম্পানি বাহিনী। বনগাঁ পুলিশ জেলায় মোতায়েন করা হয়েছে ৬২ কোম্পানি বাহিনী। বসিরহাটে ১২৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে ভোটের দিন। বিধাননগরে ৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। ব্যারাকপুরে থাকছে ১৬০ কোম্পানি। কলকাতায় বুথের সংখ্যা ৫,১৭২। ২৭৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে রাজ্যের রাজধানীতে।
১৪২টি কেন্দ্রে মোট প্রার্থীর সংখ্যা ১৪৪৮। তাঁদের মধ্যে মহিলা প্রার্থী ২২০ জন। কমিশনের তথ্য বলছে, ২০২১ সালের ভোটে এই ১৪২টি আসনের মধ্যে ১২৩টি আসনে তৃণমূল জিতেছিল। ১৮টি আসনে জিতেছিল বিজেপি। কেবল দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় আসনে জিতেছিলেন আইএসএফ প্রার্থী নওশাদ সিদ্দিকী।
সিঙ্গুর, চাঁপদানি, উত্তরপাড়া, শ্রীরামপুর, চুঁচুড়া, বলাগড়, চন্দননগর, পাণ্ডুয়া, হরিপাল, জাঙ্গিপাড়া, চণ্ডীতলা, সপ্তগ্রাম, তারকেশ্বর, ধনেখালি, আরামবাগ, পুরশুড়া, গোঘাট ও খানাকুলে আজ ভোট।
করিমপুর, তেহট্ট, পলাশীপাড়া, কালীগঞ্জ, নাকাশিপাড়া, চাপড়া, কৃষ্ণনগর উত্তর, নবদ্বীপ, কৃষ্ণনগর দক্ষিণ, শান্তিপুর, রানাঘাট উত্তর-পশ্চিম, কৃষ্ণগঞ্জ, রানাঘাট উত্তর-পূর্ব, রানাঘাট দক্ষিণ, চাকদা, কল্যাণী, হরিণঘাটা কেন্দ্রে দ্বিতীয় দফায় নির্বাচন।
খণ্ডঘোষ, রায়না, জামালপুর, বর্ধমান দক্ষিণ, বর্ধমান উত্তর, মন্তেশ্বর, কালনা, মেমারি, ভাতার, কাটোয়া, কেতুগ্রাম, মঙ্গলকোট, আউশগ্রাম, গলসি, পূর্বস্থলী উত্তর ও পূর্বস্থলী দক্ষিণে ভোট হচ্ছে।