Advertisement

Election LIVE: 'আমার থেকে টিকিট চেয়েছিল, বিজেপিকে সাহায্য করে', ক্ষোভপ্রকাশ মমতার

Aajtak Bangla | কলকাতা | 19 Apr 2026, 3:54 PM IST

প্রথম দফা নির্বাচনের আগে আজ শেষ রবিবার। ফলে আজ ফুল মাইলেজে প্রচার শুরু করতে ঝাঁপিয়ে পড়ছে সব রাজনৈতিক দলগুলিই। শনিবার ফের রাজ্যে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

ভোটের আগে শেষ রবিবারে প্রচার জমজমাটভোটের আগে শেষ রবিবারে প্রচার জমজমাট

প্রথম দফা নির্বাচনের আগে আজ শেষ রবিবার। ফলে আজ ফুল মাইলেজে প্রচার শুরু করতে ঝাঁপিয়ে পড়ছে সব রাজনৈতিক দলগুলিই। শনিবার ফের রাজ্যে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ তিনি প্রচার সারবেন চারটি জায়গায়। এদিন দক্ষিণবঙ্গে মূলত জঙ্গলমহল এলাকায় ৪টি জনসভা করবেন মোদী। প্রথম সভা বাঁকুড়ার বড়জোড়ায়, দ্বিতীয় সভা পুরুলিয়াতে, তৃতীয় সভা হবে ঝাড়গ্রাম স্টেডিয়ামে এবং চতুর্থ সভা হবে মেদিনীপুরের বেলদায়। অন্যদিকে, আজ ভবানীপুরে ভোটপ্রচার শুরু করে দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি, এদিন নন্দীগ্রামে সভা করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

3:54 PM(an hour ago)

আমাদের টুকলি করে মোদীবাবু বলছেন ২৯৪টা ভোট আমায় দিন: মমতা

Posted by :- Madhurma Dev

'আমাদের টুকলি করে মোদীবাবু বলছেন ২৯৪টা ভোট আমায় দিন। আরে আপনি বাংলার ভোটার নাকি?', নিশানা মমতার

3:47 PM(an hour ago)

ওয়াকফ সম্পত্তি কারও হাতে যাবে না: মমতা

Posted by :- Madhurma Dev

এদিন মমতা বলেন, "আমরা থাকাকালীন ওয়াকফ সম্পত্তি কারও হাতে যাবে না। এটা ইমামদের সম্পত্তি। আপনারা নিশ্চিন্তে থাকুন।"

3:43 PM(an hour ago)

ওয়াকফ ও অধিকার বাঁচাতে জোড়াফুলে ভোট দিন: মমতা

Posted by :- Madhurma Dev

"ওয়াকফ ও অধিকার বাঁচাতে জোড়াফুলে ভোট দিন। এখানে কেউ আমার থেকে টিকিট চেয়েছিল। চাইতেই পারে। তাই বলে বিজেপিকে সাপোর্ট করবে? বিজেপিকে সাপোর্ট করলে আমি দলে রাখতে পারব না", মন্তেশ্বরে বললেন মমতা।

3:28 PM(an hour ago)

বিদ্যুৎ বিল ০ করা হবে, ঝাড়গ্রাম থেকে আশ্বাস মোদীর

Posted by :- Kishore

ঝাড়গ্রাম থেকে মোদী বলেন, "TMC সরকারের দুর্নীতির কারণে পশ্চিমবঙ্গে মাত্র ৫০০ পরিবার সোলার প্যানেল যোজনার সুবিধা পায়। আমার সঙ্গীদের বিজয়ী করুন। মোদী গ্যারান্টি দিচ্ছে, আপনাদের প্রতি ঘরে ৮০ হাজার টাকা চলে যাবে। এখানে বিজেপির মুখ্যমন্ত্রী আনুন। বিদ্যুতের বিল থেকে মুক্তি পাবেন।"
 

Advertisement
3:24 PM(an hour ago)

ঝাড়গ্রাম বন্দেভারত, অমৃত ভারত দিয়ে জুড়ে দেওয়া হয়েছে: মোদী

Posted by :- Kishore

PM নরেন্দ্র মোদী বলেন, "এরাজ্যে সরকার কোনও কাজ করতে চায় না। TMC-এর কাছ থেকে কোনও আশা নেই। এখন ঝাড়গ্রামকে ৩টি বন্দে ভারত ও ৮টি অমৃত ভারত এক্সপ্রেস দিয়ে জুড়ে দেওয়া হয়েছে। কিন্তু কোনও জায়গার উন্নতি করতে হলে রাজ্য সরকারের সহযোগিতা দরকার। কিন্তু এখানে তা হচ্ছে না।"
 

3:20 PM(an hour ago)

কৃষকদের সমস্যা নিয়ে সরব মোদী

Posted by :- Kishore

নরেন্দ্র মোদী বলেন "আপনারা এখানে বিজেপির সরকার গড়ুন আলু চাষিদের সমস্যা দূর করা হবে। মাণ্ডি থেকে TMC-এর সিন্ডিকেট দূর করা হবে। ধান চাষিদেরও সমস্যার সমাধান করা হবে।"
 

3:17 PM(an hour ago)

PM সূর্য ঘর মুফত বিজলি যোজনা নিয়ে মুখ খুললেন মোদী

Posted by :- Kishore

ঝাড়গ্রামে PM সূর্য ঘর মুফত বিজলি যোজনা নিয়ে বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, "পশ্চিমবঙ্গে মাত্র ৫০০ পরিবার এই যোজনার সুবিধা পাচ্ছে। বিজেপি সরকার গড়লে এই যোজনার আওতায় সবাই আপনারা ৮০ হাজার টাকা পাবে। আপনারা সরকার গঠন করুন, দামি বিদ্যুৎ বিলের থেকে মুক্তি পান।"
 

3:11 PM(2 hours ago)

আদিবাসীদের কয়েকশো একর জমি TMC দখল করে রেখেছে: মোদী

Posted by :- Kishore

 ঝাড়গ্রাম স্টেডিয়াম থেকে তৃণমূলকে নিশানা করলেন মোদী। তিনি অভিযোগ করেন, এই এলাকায় কয়েকশো  একর জমি TMC-র দুষ্কৃতীরা দখল করে রেখেছে।
 

3:08 PM(2 hours ago)

TMC-কে আক্রমণ মোদীর

Posted by :- Kishore

রবিবার ঝাড়গ্রাম স্টেডিয়াম থেকে ফের একবার তৃণমূলকে আক্রমণ করলেন মোদী। তিনি বলেন,  "আজ বাংলার উপর নিজস্বতা হারানোর খড়্গ রয়েছে। TMC অনুপ্রবেশকারীদের সরকার বানাতে চাইছে, এমন এক সরকার যে অনুপ্রবেশকারীদের ভাষা ও ধর্ম রক্ষা করবে।"
 

Advertisement
1:57 PM(3 hours ago)

আমাদের এজেন্সিগুলো যারা পার্টির হয়ে কাজ করে, বলছে বাংলা ছেড়ে চলে যাও: মমতা

Posted by :- Madhurma Dev

I-PAC প্রসঙ্গে মমতার দাবি, 'আমাদের রোজই তো ইডি অভিযান করছে। ভোটের সময় কেন? আমাদের এজেন্সিগুলো যারা আমাদের পার্টির হয়ে কাজ করে, তাদের বলছে বাংলা ছেড়ে চলে যাও, কেন? তোমার তো পঞ্চাশটা আছে। আমাদের তো একটাই আছে। সকালে অভিষেকের সঙ্গে কথা বলে এসেছি। আমাদের ক্ষমতা নেই। ওদের ভয় দেখালে আমাদের দলের সঙ্গে যুক্ত করব। আমরা ওদের চাকরি দেব। ওদের একটা ছেলেকেও চাকরিছাড়া করব না। সব আপনাদের চক্রান্ত। আর কত অনাচার করবেন?'
 

1:51 PM(3 hours ago)

আমাদের কি খুন করতে চান?: মমতা

Posted by :- Madhurma Dev

'আমার যে সিকিউরিটি দেখেন তার বাড়িও সকাল থেকে তল্লাশি করছে। আমাদের কি খুন করতে চান?', দাবি মমতার।

1:49 PM(3 hours ago)

আলু চাষিদের জন্য আরও ভাবনাচিন্তা করব: মমতা

Posted by :- Madhurma Dev

"আমি আলু চাষিদের জন্য আরও ভবনাচিন্তা করব। এবার ৩০-৪০ শতাংশ আলু বেশি হয়েছে। খুব ভালো। উত্তরপ্রদেশে আমাদের বস্তা থেকে বেচা বলছে ৪০ টাকা কমে বিক্রি করে। আমরা তা করি না", বললেন মমতা। 

1:45 PM(3 hours ago)

'বাজেটে কেন মেয়েদের টাকা দিলেন না?'

Posted by :- Madhurma Dev

'বাজেটে কেন মেয়েদের টাকা দিলেন না? আমরা তো বাজেটে ঘোষণা করে আগেই দিয়ে দিয়েছি', বললেন মমতা।

1:43 PM(3 hours ago)

'সরকারি মেশিনারি ব্যবহার করে কীকরে রাজনৈতিক প্রচার করেন?' প্রশ্ন মমতার

Posted by :- Madhurma Dev

"মহিলাদের জন্য পীড়িত, দয়ামায়া। ২০২৩ সালের ২৫ সেপ্টেম্বর আমরা সবাই সমর্থন করেছিলাম। সেই মহিলা বিল আজ পর্যন্ত কার্যকরী হয়নি কেন মোদী, শাহ জবাব দাও। একটা বিল কতবার পাস হয়? তোমরা এর সঙ্গে ডিলিমিটেশন করার পরিকল্পনা করছিলে। তোমরা ৮৫০-ের বেশি লোকসভায় আসন করতে যাচ্ছিলে যাতে তোমরা ক্ষমতায় থাক। কোনওদিন মোদী সরকার মহিলা বিল আনবে না। দূরদর্শনে মিথ্যে কথা বলেছ। সরকারি মেশিনারি ব্যবহার করে কীকরে রাজনৈতিক প্রচার করেন?" প্রশ্ন মমতার।

Advertisement
1:28 PM(3 hours ago)

মহিলাদের প্রতিশ্রুতি দিলেন মোদী

Posted by :- sumana

নির্বাচনী ইশতেহারে বিজেপির প্রতিশ্রুতিগুলির উল্লেখ করেন মোদী। বলেন, ‘মেয়েদের প্রতি বছর ৩৬ হাজার টাকা করে দেওয়া হবে। মাতৃশক্তি ভরসা কার্ড আমরা এনেছি। এ ছাড়া, বাংলার বিজেপি আপনাদের ছোট ছোট চাহিদার খেয়াল রেখেছে। গর্ভাবস্থায় মেয়েরা ২১ হাজার টাকার সহায়তা পাবেন। শিক্ষার বিস্তারে ৫০ হাজার টাকা দেওয়া হবে। ৭৫ লক্ষ মহিলার আয় যাতে এক লক্ষ টাকার বেশি হয়, তা নিশ্চিত করবে বিজেপি সরকার।’ মহিলা বিল নিয়ে মোদী বলেন, ‘সংসদে ৩৩ শতাংশ মহিলা সংরক্ষণ করতে চেয়েছিলাম। তৃণমূল সেটা চায় না। তাই সংরক্ষণের বিরোধিতা করেছে তারা। ভোট দেওয়ার সময় আপনাদের এই অপরাধের সাজাও তৃণমূলকে দিতে হবে।’

1:21 PM(3 hours ago)

বাংলায় এবার বিজেপির মুখ্যমন্ত্রী: মোদী

Posted by :- sumana

মোদী বলেন, ‘সমস্যা ছাড়া তৃণমূল আর কিছু দেয়নি মানুষকে। পশ্চিমবঙ্গে বেকারত্ব ভয়ানক বেড়ে গিয়েছে। এটা খুব বড় সঙ্কট। তৃণমূলের মহাজঙ্গলরাজ এর জন্য দায়ী। ওরা শিক্ষকদের নিয়োগ লুটে নিয়েছে। হাজার হাজার যুবক-যুবতীকে ধোঁকা দিয়েছে। কাটমানি ছাড়া এখানে কোনও কাজই হয় না! কাটমানি দিতে হলে শিল্প কোত্থেকে আসবে? তাই এখানে শিল্প বেহাল। তাই আমি বলি, আর কাটমানির খেলা চলবে না। মাফিয়াদের মেলা চলবে না।’

1:17 PM(3 hours ago)

মোদীর মুখে তৃণমূলর জঙ্গলরাজ

Posted by :- sumana

মোদী বলেন, ‘তৃণমূলের জঙ্গলরাজে আদিবাসী জেলা পিছিয়ে যাচ্ছে। রাস্তা, জল, স্কুল— সব বেহাল। আদিবাসীদের জমিতে আদিবাসীদের নিয়ন্ত্রণ নেই! তৃণমূলের সিন্ডিকেট সব চালাচ্ছে। অবৈধ খননের কালোবাজারি চরমে পৌঁছেছে। এখানে অযোধ্যা পাহাড় আছে, সীতাকুণ্ড রয়েছে। কিন্তু সীতাকুণ্ডের এই মাটিকে তৃণমূল জলের জন্য তৃষ্ণার্ত করে তুলেছে। কৃষকেরাও হয়রান। কত প্রকল্প এখানে আটকে আছে। নির্মম সরকার শুধু লুটে যাচ্ছে। লুটেরাদের বাঁচাচ্ছে।’

1:12 PM(4 hours ago)

সব প্রজেক্ট আটকে আছে: মোদী

Posted by :- sumana

মোদীর মুখে জল সমস্যা। পুরুলিয়ায় তৃণমূলের সরকারকে নির্মম সরকার হিসেবে আক্রমণ। ক্ষেতে জল পৌঁছে যাবে বিজেপি এলে, আশ্বাস দিলেন মোদী। বিজেপি তৃণমূলের সিন্ডিকেট রাজ শেষ করবে।

1:08 PM(4 hours ago)

এবার বিজেপি সরকার গড়বে:মোদী

Posted by :- sumana

এবার বিজেপির সরকার তৈরি হবে। পুরুলিয়া থেকে বড় দাবি মোদীর। আদিবাসীদের জন্য কাজ করেছে বিজেপি। বললেন মোদী। আদীবাসী মুখ্যমন্ত্রী আমরাই বানিয়েছি।

Advertisement
11:51 AM(5 hours ago)

দুর্নীতি সিন্ডিকেটের পারমানেন্ট সার্জারি করা হবে: মোদী

Posted by :- Kishore

মোদী বলেন, "আলু চাষিদের সঙ্গে অত্যন্ত অন্যায় করা হচ্ছে। মাণ্ডিতে যতদিন TMC-র সিন্ডিকেট থাকবে, ততদিন কৃষকদের শোষণ হবে। আপনারা পদ্ম ফুল ফোটান, আর BJP এই সিন্ডিকেটের পারমানেন্ট সার্জারি করবে। বাংলাতেও রোজগার মেলা করা হবে, যুবকদের ভাতাও দেওয়া হবে আবার সময় মতো সরকারি শূন্যপদ প্রকাশ করা হবে। রোজগার মেলা থেকে নিয়োগপত্র দেওয়া হবে।"
 

Load More
Advertisement