"কোনও দিন বাম সরকার আসবে, গাড়ি কারখানা হবে", টাটাদের NANO নিয়ে প্রচার সারলেন রায়গঞ্জের বাম প্রার্থী

ভোটের আগে শাসকদল তৃণমূল কংগ্রেসের 'শিল্প বিরোধী' নীতি তুলে ধরার জন্য গত একমাস ধরে এক অভিনব কৌশল নিয়ে প্রচার সারলেন রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী জীবনানন্দ সিংহ। 

Advertisement
"কোনও দিন বাম সরকার আসবে, গাড়ি কারখানা হবে", টাটাদের NANO নিয়ে প্রচার সারলেন রায়গঞ্জের বাম প্রার্থীটাটাদের NANO নিয়ে প্রচার করলেন রায়গঞ্জের বাম প্রার্থী
হাইলাইটস
  • গত একমাস ধরে এক অভিনব কৌশল নিয়ে প্রচার সারলেন রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী।
  • ব্যক্তিগত টাটা ন্যানো গাড়িটিকেই প্রচারের হাতিয়ারে পরিণত করেছেন তিনি।
  • ভোটারদের কী বার্তা দিলেন রায়গঞ্জের প্রার্থী?

ভোটের আগে শাসকদল তৃণমূল কংগ্রেসের 'শিল্প বিরোধী' নীতি তুলে ধরার জন্য গত একমাস ধরে এক অভিনব কৌশল নিয়ে প্রচার সারলেন রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী জীবনানন্দ সিংহ। 

নিজের ব্যক্তিগত টাটা ন্যানো গাড়িটিকেই প্রচারের হাতিয়ারে পরিণত করেছেন তিনি। তাঁর দাবি, এই সরকারের 'শিল্প বিরোধী' নীতি তুলে ধরার জন্যই এই কাজ করেছেন।

bangla.aajtak.in-কে বামেদের এই প্রার্থী সোমবার জানান, "টাটা ন্যানোর কারখানাটি ছিল বাংলার বেকারদের আশা।  প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য সিঙ্গুরে ন্যানো গাড়ি কারখানাটিকে শিল্পোন্নতির প্রতীক হিসেবে কল্পনা করেছিলেন। কিন্তু শুধুমাত্র ক্ষমতা দখলের জন্য সেই সময় টাটা ন্যানো বা শালবনির মতো কারখানা আর করতে দেওয়া হয়নি। কিন্তু রাজ্যে ক্ষমতার পালাবদল হয়ে যায়। তখন বিজেপিও মমতা বন্দ্য়োপাধ্যায়কে সহযোগিতা করেছিল। বাংলার মানুষের কারখানার স্বপ্ন ভেঙেচুরে গিয়েছিল।"

তিনি জানান, "আমি ২০১২ সালে এই ন্যানো গাড়িটি কিনেছিলাম। এখন শুধু প্রচার ছাড়াও, এই গাড়িটি আমি চালাই। আশা রাখি, আবার কোনওদিন বামেরা ক্ষমতায় আসবে। ফের রাজ্যে গাড়ি কারখানা সহ অন্যান্য কারখানা গড়ে উঠবে। "

জীবনানন্দ সিংহ বলেন, “ন্যানো গাড়িটি একটি আবেগ। আমি সেই আবেগটিই জনগণের সামনে তুলে ধরছি। ন্যানো কারখানাটি যদি বাংলায় থাকত, তবে এটি উল্লেখযোগ্য কর্মসংস্থান সৃষ্টি করতে পারত। আমরা শিল্পগুলোকে ফিরিয়ে আনতে এবং বেকার যুবকদের জন্য কর্মসংস্থান তৈরি করতে চাই।”

উল্লেখ্য, প্রায় ২৫ বছর পর সিপিএম ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে নিজেদের ঐতিহ্যবাহী হাতুড়ি-কাস্তে-তারা প্রতীক নিয়ে রায়গঞ্জে ভোটের ময়দানে নেমেছে। বাম প্রার্থীর দাবি, এবছর কংগ্রেসের সঙ্গে জোট না বাঁধায় পুরনো বাম সমর্থকেরা ফের একবার লাল পার্টিতে ভরসা করতে পারেন। 

 

POST A COMMENT
Advertisement