West Bengal Post Poll Violence: ভোট-পরবর্তী হিংসা রুখতে কঠোর কমিশন, বিজয় মিছিল নিয়ে কড়া বার্তা মনোজের

বাংলায় ২৯৩টি আসনে ভোট গণনা চলছে। তৃণমূল ও বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। প্রাথমিক প্রবণতায় বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পেতে চলেছে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আর এই আবহেই বাংলায় পোস্ট পোল ভায়োলেন্স নিয়ে কড়া বার্তা দিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল।

Advertisement
ভোট-পরবর্তী হিংসা রুখতে কঠোর কমিশন, বিজয় মিছিল নিয়ে কড়া বার্তা মনোজেরবিজয় মিছিল নিয়ে কড়া বার্তা মনোজের

বাংলায় ২৯৩টি আসনে ভোট গণনা চলছে। তৃণমূল ও বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। প্রাথমিক প্রবণতায় বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পেতে চলেছে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আর এই আবহেই বাংলায় পোস্ট পোল ভায়োলেন্স নিয়ে কড়া বার্তা দিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল।

নিজের দফতরে এসেই রাজ্যের রাজনৈতিক দলগুলিকে বড় বার্তা দেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। মুখ্য নির্বাচনী আধিকারিক বলেন, আজকের ভোটগণনার প্রস্তুতি একদম ঠিকঠাক ভাবে রয়েছে। আজ ৪৫৮টি গণনাকেন্দ্র রয়েছে। সব গণনাকেন্দ্রেই আটোসাঁটো নিরাপত্তা। বিজয় মিছিল নিয়ে সিইও বলেন, অনুমতি নিয়েই বিজিয় মিছিল করতে হবে। CEO মনোজ আগরওয়াল বলেন, 'বিজয় মিছিল করা যাবে কি না, তা নিয়ে সিদ্ধান্ত নেবেন জেলা নির্বাচনী আধিকারিকরা। DM-রা যদি অনুমতি দেন তবেই বিজয় মিছিল করা যাবে।'

প্রসঙ্গত, রাজ্যের নির্বাচন শান্তিপূর্ণভাবে করতে একাধিক ব্যবস্থা নিয়েছিল কমিশন। সেইমতো দুই দফায় মিটেছে ভোটগ্রহণ পর্ব। বিক্ষিপ্ত কিছু অশান্তি ছাড়া বড় কোনও দুর্ঘটনা ঘটেনি। রেজাল্টের দিনও যাতে অশান্তি এড়ানো যায়, তার জন্য আগেভাগেই ব্যবস্থা নিয়েছে কমিশন।  সাংবাদিক বৈঠকে সিইও আগেই জানিয়েছিলেন, 'গণনার দিন প্রতিটি কেন্দ্রে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় থাকবে। প্রোটোকল অনুযায়ী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্তরে থাকবেন পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।' এদিন গণনার মাঝেই CEO মনোজ আগরওয়াল বলেন, দু'দফায় বাংলায় শান্তিতেই ভোট হয়েছে। হিংসার সংখ্যা সবচেয়ে কম। ফলতায় কেন অশান্তি হল এবং রিপোল করতে হচ্ছে, তা খতিয়ে দেখছে কমিশন। 

ফলপ্রকাশের পর আজ কি আদৌ বিজয় মিছিল করতে পারবে রাজনৈতিক দলগুলি? তা নিয়ে সোমবার নতুন করে নির্দেশিকা জারি করেছে নির্বাচন কমিশন। সিইও মনোজ আগরওয়াল জানিয়েছেন, বিজয় মিছিল নিয়ে আলাদা করে কমিশনের কোনও নিষেধাজ্ঞা নেই। কিন্তু শান্তিশৃঙ্খলা বজায় রাখার স্বার্থে আজ এধরনের কোনও উদযাপন না করাই ভালো বলে মনে করছে কমিশনের কর্তারা। যদি বা কেউ বিজয় মিছিল করতে চায়, তাহলে আগাম কমিশনের অনুমতি নিতে হবে।

Advertisement

জয়োল্লাস নিয়ে এদিন সিইও মনোজ আগরওয়ালের কাছে জানতে চাওয়া হয়েছিল। তিনি জানান, এমন কোনও নিষেধাজ্ঞা নেই। কিন্তু শৃঙ্খলা বজায়ের স্বার্থে এদিন আনন্দ উদযাপন না করার পরামর্শ দিচ্ছে কমিশন। অবশ্য বিজয় মিছিল করতে চাইলে কমিশনের আগাম অনুমতি প্রয়োজন, অন্যথায় তা করা যাবে না।

POST A COMMENT
Advertisement