চলছে বাংলার প্রথম দফার নির্বাচনWest Bengal Assembly Election 2026 Phase 1 Voting Live Updates: আজ রাজ্যে প্রথম দফার নির্বাচন। এদিন ১৬ জেলার ১৫২ আসনে নির্বাচন হচ্ছে। মূলত উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে ভোট রয়েছে। সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। ভোট হচ্ছে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পং, দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে। সুষ্ঠু ভোটের জন্য মোতায়েন করা হয়েছে প্রায় ২ লক্ষ কেন্দ্রীয় বাহিনী। এবারের ভোটে মূল লড়াই হচ্ছে রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস ও কেন্দ্রে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) মধ্যে। ভোটে এবারের পরিস্থিতি বেশ জটিল। তৃণমূল ও বিজেপির ঘোর সমর্থক ছাড়া কেউ জোর দিয়ে বলতে পারছেন না শেষ হাসি কে হাসবেন। নরেন্দ্র মোদী-অমিত শাহ নাকি মমতা-অভিষেক বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গের প্রথম দফার ভোটের সঙ্গেই তামিলনাড়ুতেও আজ বিধানসভা নির্বাচন। তামিলনাড়ুর ভোট বহু দিন ধরেই দ্বিমুখী লড়াই। ডিএমকে বনাম এডিএমকে। তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে জয়ললিতার দল এডিএমকে-র সঙ্গে জোট বেঁধে লড়ছে বিজেপি। তবে এ বারে ভোটের লড়াইয়ে রয়েছে আরও এক শক্তি। অভিনেতা তথা রাজনীতিবিদ বিজয়ের দল ‘তামিলাগা ভেটরি কাঝাগাম’ (টিভিকে)।
সকাল ১১টা পর্যন্ত ভোট পড়ল ৪১.১১ শতাংশ।
মালদা: ৩৮.২২%
মুর্শিদাবাদ: ৪১.৫৯%
পশ্চিম বর্ধমান: ৪০.২৪%
পশ্চিম মেদিনীপুর: ৪৪.৬৯%
পূর্ব মেদিনীপুর: ৪২.১৬%
পুরুলিয়া: ৩৯.১৬%
উত্তর দিনাজপুর: ৩৯.০৪%
ঝাড়গ্রাম: ৪৩.৭১%
কালিম্পং: ৩৯.৬১%
আলিপুরদুয়ার: ৩৮.৮০%
বাঁকুড়া: ৪৩.২২%
বীরভূম: ৪১.৯২%
কোচবিহার: ৩৮.৬৭%
দক্ষিণ দিনাজপুর: ৪১.১৭%
দার্জিলিং: ৩৯.৭২%
জলপাইগুড়ি: ৩৯.৫১%
পূর্ব মেদিনীপুরের সোনাচুড়া ২৮৪ ভোটকেন্দ্রে বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুলল তৃণমূল। ঘাসফুলের দাবি, বিজেপি এজেন্ট ভোটারদের হুমকি দিচ্ছে।
বাংলায় বেলা ১১টা পর্যন্ত ভোট পড়েছে ৪১.১১ শতাংশ। তামিলনাড়ুতে ভোট পড়েছে ৩৭.৫৬ শতাংশ।
খড়গপুর সদরের তৃণমূল প্রার্থী প্রদীপ সরকার বলেন, "নির্বাচনী প্রচার মঙ্গলবার শেষ হয়ে গেলেও দিলীপ ঘোষ গতকালও প্রচার চালিয়ে গেছেন। 'বিজেপি-বলয়' বলে কিছু হয় না। ২০২২ সালে আমি খুব অল্প ব্যবধানে হেরেছিলাম। আমরা বিজেপিকে জিজ্ঞাসা করতে চাই, দিলীপ ঘোষ যদি এতই ভালো প্রার্থী ছিলেন, তাহলে তাঁকে সাংসদ পদ থেকে কেন সরানো হলো? বিজেপি কি এর ব্যাখ্যা দিতে পারে? আমাদের সন্দেহ, যেখানেই বিজেপি কম ভোট পাচ্ছে, সেখানেই তারা কোনও ঝামেলা করছে।"
#WATCH | West Bengal elections | Kharagpur | TMC candidate from Kharagpur Sadar, Pradeep Sarkar, says, "Even though campaigning ended,(on Tuesday) Dilip Ghosh continued to campaign yesterday. There is no such thing as a 'BJP-belt'. In 2022, I lost by a thin margin. We want to ask… pic.twitter.com/dQsGbchte7
— ANI (@ANI) April 23, 2026
ভোট চলছে নন্দীগ্রামে। বুথে বুথে পরিস্থিতি খতিয়ে দেখছেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।
#WATCH | West Bengal elections | State LoP & BJP Candidate from Nandigram & Bhabanipur, Suvendu Adhikari inspects vulnerable polling booths in Nandigram pic.twitter.com/ul5spB8lmp
— ANI (@ANI) April 23, 2026
আম জনতা উন্নয়ন পার্টির প্রার্থী হুমায়ুন কবীর এবং TMC কর্মীদের মধ্যে বচসা এবং হাতাহাতির ঘটনা ঘটে নওদাতে। এই নিয়ে এবার জেলা নির্বাচনী আধিকারিকের কাছে রিপোর্ট তলব করব নির্বাচন কমিশন।
ভোট দিতে গিয়ে মৃত্যু হল ভোটারের। ঘটনাটি ঘটছে কেশপুরে। মৃতের নাম ইসরাতন বিবি। বছর পঞ্চাশের এই মহিলা বুথে লাইনে দাঁড়িয়েছিলেন দীর্ঘক্ষণ। ভোট দিয়ে বেরনোর সময়ে তাঁর মত্যু হয়েছে বলে খবর। ইসরাতন বিবির স্বামীর নাম SIR-এ কাটা পড়েছে।
ভোটে হিংসা নিয়ে বেলা ১১টা পর্যন্ত ২০৬টা অভিযোগ কমিশনের কাছে জমা পড়েছে।
মালদার মোথাবাড়ি বিধানসভা এলাকায় বালুয়াচড়া হাই স্কুলে উত্তেজনা। ওই কেন্দ্রে একটি ভোটকেন্দ্রে ইভিএমে ত্রুটি দেখা যায়। তারপর উত্তেজনা ছড়িয়ে পড়ে। সেক্টর অফিসারের পৌঁছাতে দেরি হওয়ায় ভোটাররা ক্ষুব্ধ হয়ে ওঠেন। ক্ষুদ্ধ জনতা তাঁকে ঘিরে ফেলেন।
শিলিগুড়ির BJP প্রার্থী শঙ্কর ঘোষ ভোটদান করলেন। শিলিগুড়ির জগদীশ চন্দ্র বিদ্যাপীঠে ভোট দিলেন তিনি।
বৃহস্পতিবার সকাল ৯টার আগে CEO দফতরে পৌঁছন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। ভিতরে প্রবেশের সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে নওদার বোমাবাজি প্রসঙ্গে তিনি বলেন, 'হ্যাঁ খবর পেয়েছি। খানিকটা দূরে ঘটেছে। কড়া পদক্ষেপ হবে।' পাশাপাশি একাধিক জায়গা থেকে EVM খারাপের ঘটনা নিয়ে তিনি বলেন, 'হ্যাঁ, খবর এসেছে। সব ঠিক হয়ে যাবে।' মালদার মোথাবাড়িতে ইভিএম খারাপ হওয়ায় ভোটগ্রহণ শুরুই করা যায়নি বলে যে অভিযোগ উঠেছে, তার প্রেক্ষিতে মনোজ বলেন, ‘কমিশনের প্রতিনিধি কড়া পদক্ষেপ করছেন।’ অনেক জায়গায় ইভিএমের পাশাপাশি সিসি ক্যামেরা খারাপ থাকারও অভিযোগ উঠেছে। তা নিয়ে সিইও বলেন, ‘সেটা ঠিক হয়ে যাবে।’
এখনও পর্যন্ত ভোট ভাল চলছে, এজেন্টরা বসতে পেরেছেন। বললেন বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী।
#WATCH | Murshidabad: When asked about voting, Congress candidate from Berhampore Assembly constituency, Adhir Ranjan Chowdhury, says, "Everything is going well. Central forces are doing a good job... They (our polling agents) are in the booth." https://t.co/mvJNuobgOH pic.twitter.com/1dabuvnbK0
— ANI (@ANI) April 23, 2026
প্রার্থীকে বুথে ঢুকতে না দেওয়ার অভিযোগ তুলে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে সরব তালডাংরা বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী ফাল্গুনী সিংহ বাবু। তালডাংরা বিধানসভার ২২৬ নং বুথে সকালেই বুথ পরিদর্শনে গিয়েছিলেন তৃণমূল প্রার্থী ফাল্গুনী সিংহবাবু। সেখানেই বাধাপ্রাপ্ত হন তিনি। কিন্তু কমিশনের নিয়ম অনুযায়ী প্রার্থী যে কোনও বুথে একা ঢুকতে পারে।
নওদা ১৭৩ নম্বর বুথের বাইরে হুমায়ুন কবীরের সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর তুমুল ঝামেলা। এজেন্টকে বসতে না দেওয়া নিয়ে বচসার শুরু। সেখান থেকেই অশান্তি শুরু। হুমায়ুনকে লক্ষ্য করে চোর স্লোগান দেয় তৃণমূল কংগ্রেস। পরিস্থিতি নিয়ন্ত্রণ না এলে কঠোর পদক্ষেপ নেবে কমিশন। খবর সূত্রের।
মেজাজ হারালেন বিজেপির চাঁচল বিধানসভার এজেন্ট লক্ষণ পান্ডে। অভিযোগ, মতিহারপুর অঞ্চলের ২১০ পোহরিয়া বুথে তাদের পোলিং এজেন্টকে কর্মরত অবস্থায় বুথ থেকে বের করে দেয় প্রিসাইডিং অফিসার। পরে সমস্যা মিটলে প্রার্থী ও এজেন্ট গেলে তাঁদের বসতে দেওয়া হয়। কিন্তু, সময় অপচয় করা হলো বলে আক্ষেপ বিজেপির।
প্রতিবারের মতো সকালে টোটোতে চেপে এসে ভোট দিলেন নারায়ণগড়ের সিপিএমের প্রাক্তন বিধায়ক ও মন্ত্রী সূর্যকান্ত মিশ্র। খাকুড়দা প্রাথমিক বিদ্যালয়ের ১৭১ নম্বর বুথে সস্ত্রীক টোটোতে চেপে এসে ভোট দেন তিনি।
তৃণমূলের এজেন্টদের বুথে বসতে দেওয়া হয়নি, এই অভিযোগ করছেন শিলিগুড়ির তৃণমূল প্রার্থী গৌতম দেবের। ক্ষোভ উগরে সংবাদমাধ্যমকে তিনি জানান, 'শিলিগুড়ির ১৮ নম্বর ওয়ার্ডে ১৬৪ ও ১৬৫ নম্বর বুথে বসতে দেওয়া হয়নি তৃণমূল এজেন্ট'।
সকালেই আসানসোলে ভোট দিয়ে ফেলেছেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। এখন তিনি আসানসোল দক্ষিণ এলাকার রানীগঞ্জ পঞ্চায়েতের একাধিক গ্রামীণ এলাকায় ঘুরছেন। অতীতে এখানেই তাঁর উপর হামলা হয়েছিল। এখন তিনি বুথ পরিদর্শন করছেন।
মুর্শিদাবাদের নওদায় উত্তেজনা, হুমায়ুন কবীরের সঙ্গে তৃণমূল কর্মীদের হাতাহাতি। ঘটনাস্থলে কেন্দ্রীয় বাহিনী।
বাড়ি থেকে পায়ে হেঁটে স্ত্রীকে সঙ্গে নিয়ে নিজের ভোট কেন্দ্রে ভোট দিতে এলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। এদিন ৪৮ নাম্বার বুথে বালুরঘাট প্রাচ্য ভারতি বিদ্যাপীঠ ভোট দান করেন তিনি।
কোচবিহারের দিনহাটার তৃণমূল প্রার্থী উদয়ন গুহ অভিযোগ তুললেন পুলিশের বিরুদ্ধে। তিনি বলেন, 'পুলিশ আমাদের কর্মীদের ডেকে পাঠাচ্ছে থানায়। প্ল্যান করে বিজেপি-কে সাহায্য করার চেষ্টা করছেন দিনহাটা থানার আইসি। আজকে ভোট ফেলে লোকে থানায় যাবে?'
নওদার শিবনগরে তীব্র উত্তেজনা, হুমায়ুন কবীরের সঙ্গে বচসা তৃণমূল কর্মীদের। 'চোর চোর' স্লোগান হুমায়ুনকে, হাতাহাতির মতো পরিস্থিতি। সামাল দেওয়ার চেষ্টা চালাচ্ছে কেন্দ্রীয় বাহিনী। বহু ভোটার আতঙ্কে বুথ ছাড়ছেন।
ভোট দিলেন তামিলনাড়ুর প্রাক্তন বিজেপি সভাপতি আন্নামালাই।

সকাল ৯ টা পর্যন্ত জেলার নিরিখে সবচেয়ে বেশি ভোট পড়ল পশ্চিম মেদিনীপুরে।
ঝাড়গ্রাম - ১৯.৮৪ %
কালিম্পং - ১৮.৭৪ %
মালদা - ১৬.৯৬ %
মুর্শিদাবাদ - ১৮.৮৮ %
পশ্চিম মেদিনীপুর - ২০.৫১ %
পশ্চিম বর্ধমান - ১৯.০০ %
পূর্ব মেদিনীপুর - ১৮.৮১ %
আলিপুরদুয়ার - ১৭.৭০ %
বাঁকুড়া - ২০.২০ %
বীরভূম - ১৯.০১ %
কোচবিহার - ১৭.৫৬ %
দক্ষিণ দিনাজপুর - ১৮.৮১ %
দার্জিলিং - ১৮.৮০ %
জলপাইগুড়ি - ১৮.৫০ %
মালদা - ১৬.৯৬ %
মুর্শিদাবাদ - ১৮.৮৮ %
পুরুলিয়া - ১৭.৮৩ %
উত্তর দিনাজপুর - ১৭.৫৪ %
কোচবিহারের তুফানগঞ্জে ২ নম্বর ব্লকে রোড জ্যামিংয়ের অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। ঘটনাস্থলে পৌঁছচ্ছে পুলিশ।
সিউড়ির তৃণমূল প্রার্থী উজ্জ্বল চটোপাধ্যায় নিজের নেতাজী বিদ্যাভবন বুথে ভোট দিলেন। অন্যদিকে, কালীগতি নারীশিক্ষা নিকেতনের ১৫৯ নম্বর বুথে কংগ্রেস প্রার্থী সঞ্জয় অধিকারী সকাল থেকে এসে ভোট দিতে পারলেন না। তার দাবি, এক ঘণ্টা হয়ে গেল মেশিন খারাপ। এই বাড়তি সময় শেষে দিতে হবে।
রাজ্যে সকাল ৯টা পর্যন্ত ভোট পড়েছে ১৮.৭৬ শতাংশ। সবচেয়ে বেশি ভোট পড়েছে পশ্চিম মেদিনীপুরে, ২০.৫১ শতাংশ।
মালদার মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রে বালুয়াচারা হাইস্কুলের ভোটকেন্দ্রের বাইরে একটি ইভিএম বিকল হয়ে যাওয়ায় উত্তেজনার সৃষ্টি হয়। সেক্টর অফিসারের পৌঁছাতে দেরি হওয়ায় ভোটাররা ক্ষিপ্ত হয়ে তাঁকে ঘিরে ধরেন। বেশ কয়েকজন ভোটারকে সেক্টর অফিসারের হাত ধরে টানতে এবং তাঁর সঙ্গে ধস্তাধস্তিতে লিপ্ত হতে দেখা যায়।
২০২৬ বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণের শুরুতেই উত্তপ্ত মুর্শিদাবাদের ডোমকল। সেক্টর অফিসারকে ঘিরে বিক্ষোভ, ধস্তাধস্তি শুরু হয়। এমনকী ওঠে 'বন্দে মাতরম' স্লোগান। অভিযোগ, সকাল থেকে কেউ ভোট দিতে পারছিলেন না। ইভিএম খারাপ বলে জানা যায়। গেট বন্ধ করে দেয় কেন্দ্রীয় বাহিনী। বার বার ফোন করা সত্ত্বেও সেক্টর অফিসার ফোন ধরেননি বলে অভিযোগ। এরপরেই পরিস্থিতি চরমে পৌঁছায়। নির্বাচন কমিশনের ভূমিকায় প্রশ্ন তোলেন সাধারণ মানুষ।
গোড়ামাহাল ২৩৪ নম্বর বুথে তৃণমূলের প্রার্থী চন্দন মন্ডল পৌছাতেই উত্তেজনা। এলাকার বিজেপি কর্মী সমর্থকরা চন্দনকে লক্ষ্য করে চোর চোর স্লোগান দেয় বলে অভিযোগ। তারপরই উত্তপ্ত হয় পরিস্থিতি।
গোড়ামাহাল ২৩৪ নম্বর বুথে তৃণমূলের প্রার্থী চন্দন মন্ডল পৌছাতেই উত্তপ্ত হয়ে ওঠে এলাকার বিজেপি কর্মী সমর্থকরা। চন্দন মন্ডলকে লক্ষ্য করে দেওয়া হয় চোর চোর স্লোগান। বিজেপি কর্মীদের অভিযোগ, শান্তিপূর্ণভাবেই ভোট হচ্ছিল চন্দন মন্ডল সেখানে সাধারণ মানুষদের প্রভাবিত করছিলেন এবং তৃণমূলে ভোট দেওয়ার কথা বলছিলেন। যার ফলে সাধারণ মানুষ একত্রিত হয়ে তাঁকে বিক্ষোভ দেখায়। পরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।
শীতলকুচি বিধানসভা কেন্দ্রের গোসাইরহাট গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত খারিজা ধাপের চাতরা এলাকার ২০২ নম্বর বুথে ইভিএম বিভ্রাটকে কেন্দ্র করে চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। নির্ধারিত সময় অনুযায়ী সকাল সাতটা থেকে ভোটগ্রহণ শুরু হওয়ার কথা থাকলেও, দীর্ঘ সময় অতিক্রান্ত হলেও তা শুরু করা সম্ভব হয়নি বলে অভিযোগ উঠেছে।
২০২৬ বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণের শুরুতেই উত্তপ্ত মুর্শিদাবাদের ডোমকল। ডোমকলের রায়পুর গ্রামে ভোটারদের ভোটদানে বাধা দেওয়া এবং আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখানোর অভিযোগ উঠল। অভিযোগের তির সরাসরি শাসক দল তৃণমূল কংগ্রেসের আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ডোমকলের ঘটনায় রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন।
শিলিগুড়িতে ভোট দিলেন গৌতম দেব। ভোট দেওয়ার আগে মন্দিরে পুজো দেন তিনি।
মমতা বন্দ্যোপাধ্যায়ের আজ দুটি জনসভা ও রোডশো। আজ তিনি টালিগঞ্জ কেন্দ্রের তৃণমূল প্রার্থী অরূপ বিশ্বাসের সমর্থনে বিজয়গড়ে একটি জনসভা করবেন। এর পর চৌরঙ্গী বিধানসভা কেন্দ্রের প্রার্থী নয়না বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মোড়ে আরও একটি সভায় যোগ দেবেন তিনি।
২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের জন্য চেন্নাইয়ে ভোটগ্রহণ প্রক্রিয়া চলছে। আর আজ দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র জগতের শীর্ষ তারকারা সকাল সকাল তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। সুপারস্টার রজনীকান্ত ভোটকেন্দ্রে এসে ভোট দেন। অন্যদিকে অভিনেতা ও রাজনীতিবিদ কমল হাসান তাঁর কন্যা শ্রুতি হাসানকে সঙ্গে নিয়ে ভোট দেন।
নির্বাচন চলছে তামিল নাড়ুতেও। ভোট দিলেন কমল হাসান।

নন্দীগ্রাম ও ভবানীপুর থেকে বিজেপির প্রার্থী এবং রাজ্যের বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারী ভোট দেওয়ার পর গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। তিনি বলেন, 'সনাতন জিতবে, সনাতন রক্ষা পাবে। এবার বাংলায় পরিবর্তন হচ্ছে। এবার পরিবর্তন না হলে বাংলায় সনাতন ধ্বংস হয়ে যাবে।' তিনি নির্বাচন কমিশনের কাজের প্রশংসা করলেও, তাদের বিরুদ্ধে 'গুণ্ডামির' অভিযোগও করেন এবং বলেন যে কিছু উচ্ছৃঙ্খল উপাদান সব জায়গাতেই থাকে।
#WATCH | West Bengal Elections 2026 | State LoP & BJP Candidate from Nandigram & Bhabanipur, Suvendu Adhikari says, "Parivartan hoga. If a change does not take place this time, Sanatana in Bengal will be finished. The Election Commission is doing good work, but there are some… pic.twitter.com/8KwKCCkjNM
— ANI (@ANI) April 23, 2026
মুর্শিদাবাদের ডোমকলে ভোট ঘিরে তীব্র উত্তজেনা। রায়পুর এলাকায় তৃণমূলের তরফে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখানো হচ্ছে বলে অভিযোগ করেন সিপিএম কর্মী সমর্থকেরা। ঘটনার পর এলাকায় হাজির হয়েছে কেন্দ্রীয় বাহিনী।
মুর্শিদাবাদের ডোমকলে ভোটারদের আগ্নেয়াস্ত্র দিয়ে ভয় দেখানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলে নেই বলে অভিযোগ।
ভোট দিলেন দিলীপ ঘোষ। এখনও পর্যন্ত শান্তিতে ভোট হচ্ছে। বললেন দিলীপ ঘোষ।
মুর্শিদাবাদের নওদা বিধানসভার শিবনগর এলাকায় ব্যাপক বোমাবাজির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। ভোটগ্রহণের ঠিক আগেই এই অশান্তিকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে এলাকা। তৃণমূল সাংসদ আবু তাহের খানের অভিযোগ, এই হামলার নেপথ্যে রয়েছে হুমায়ুন কবীরের নেতৃত্বাধীন ‘আমজনতা উন্নয়ন পার্টি’-র আশ্রিত দুষ্কৃতীরা।
রণক্ষেত্র নওদা। ভোটের আগের রাতেই বোমাবাজির ঘটনা মুর্শিদাবাদের নওদা বিধানসভার শিবনগর এলাকায়। বোমাবাজির ঘটনা ঘটেছে ভোটকেন্দ্রের সামনে। ওই বোমাবাজির সময়ে এলাকাতেই উপস্থিত ছিলেন নওদা বিধানসভার তৃণমূলপ্রার্থী সাহিনা মমতাজ খান। এই ঘটনায় অভিযোগ উঠছে হুমায়ুন কবীরের নেতৃত্বাধীন আমজনতা উন্নয়ন পার্টির দিকে।
সকাল সকাল নন্দীগ্রামে ভোট দিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। ভোট দেওয়ার পর বললেন, 'এই নির্বাচন হিন্দুদের বাঁচানোর নির্বাচন'।
ভোট দিলেন মুর্শিদাবাদের শমসেরগঞ্জের অশান্তিতে নিহত হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের পরিবারের সদস্যেরা।
বঙ্গে ভোট শুরু হতেই সাধারণ মানুষকে বার্তা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন তিনি বলেন, "আজ বাংলায় প্রথম দফার ভোটগ্রহণ। এই নির্বাচন রাজ্যের বর্তমান ও ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একমাত্র শক্তিশালী নেতৃত্বের সরকারই রাজ্যকে অনুপ্রবেশকারী, সিন্ডিকেট এবং কাট-মানির শাসন থেকে মুক্ত করতে পারে। মা ও কন্যাদের জন্য একটি নিরাপদ বাংলা গড়তে আজ উৎসাহের সঙ্গে ভোট দিন। সকল ভোটার, বিশেষ করে তরুণ-তরুণীরা, প্রথমে ভোট দিন এবং তারপর একটি সমৃদ্ধ ও উন্নত বাংলা গড়ার জন্য প্রাতঃরাশ সারুন।"
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম পর্ব শুরু হওয়ায় আজ মালদা জেলায় ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে। মালদার কোতোয়ালি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্র থেকে পাওয়া ছবিতে ভোট দেওয়ার জন্য দীর্ঘ লাইন এবং বিপুল জনসমাগম দেখা যাচ্ছে।

ভোট দেওয়ার জন্য রাজ্যে ফিরেও ভোট দিতে পারলেন না মালদার বাসিন্দা বিলাল শেখ। তিনি পেশায় অন্ধ্রপ্রদেশের একজন ট্রাক চালক। তবে আজ কোতোয়ালি প্রাইমারি স্কুলে ভোট দিতে গিয়ে তিনি জানতে পারেন SIR-এ তাঁর নাম বাদ গিয়েছে। তাঁকে ভোটকেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি।
সকাল সকাল ভোট দিলেন আম জনতা উন্নয়ন পার্টির নেতা হুমায়ুন কবীর। মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা কেন্দ্রে সোমপাড়া ১ গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের বুথে ভোট দেন তিনি।
#WATCH | West Bengal Assembly Elections 2026 | Murshidabad: On the first phase of voting, AJUP founder Humayun Kabir says, "For the last 20 years, I have been the first one to cast my vote at my booth... Today we will monitor the situation from the party office..." pic.twitter.com/CCVp6kvkY1
— ANI (@ANI) April 23, 2026
পশ্চিমবঙ্গের অনেক ভোটকেন্দ্রের বাইরে ভোটারদের, বিশেষ করে মহিলাদের, দীর্ঘ লাইন দেখা গেছে। মহিলারা ভোট দেওয়ার ব্যাপারে বিশেষভাবে উৎসাহী। একইভাবে, তামিলনাড়ুতেও মহিলা ভোটাররা বিপুল সংখ্যায় ভোট দিতে এসেছেন।

বাংলার ভোট নিয়ে ট্যুইট করলেন অমিত শাহ। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পোস্ট করে বলেছেন, 'আজ বাংলায় প্রথম দফার ভোটগ্রহণ। এই নির্বাচন রাজ্যের বর্তমান ও ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একমাত্র শক্তিশালী নেতৃত্বের সরকারই রাজ্যকে অনুপ্রবেশকারী, সিন্ডিকেট এবং কাট-মানির শাসন থেকে মুক্ত করতে পারে, যা বাংলার জনবিন্যাসকে বদলে দিচ্ছে। বাংলার মা-মেয়েদের জন্য একটি নিরাপদ বাংলা গড়তে আজ বিপুল সংখ্যায় ভোট দিন। একটি সমৃদ্ধ ও উন্নত বাংলা গড়ার লক্ষ্যে সকল ভোটার, বিশেষ করে তরুণ-তরুণীরা, আজ প্রথমে ভোট দিন এবং তারপর জলখাবার খান।'
আজ বাংলায় প্রথম দফার ভোটগ্রহণ চলছে। এবারের নির্বাচন রাজ্যের বর্তমানের পাশাপাশি ভবিষ্যতের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি শক্তিশালী নেতৃত্বের সরকারই বাংলার ডেমোগ্রাফি পরিবর্তনকারী অনুপ্রবেশকারী, সিন্ডিকেট ও কাটমানি রাজ থেকে রাজ্যকে মুক্তি দিতে পারে।
— Amit Shah (@AmitShah) April 23, 2026
বাংলার মা ও বোনেদের জন্য…

সকাল ৭টা থেকে তামিলনাড়ুর ২৩৪ আসনে শুরু হয়েছে ভোটগ্রহণ। বৃহস্পতিবার এক দফার ভোটে মূলত দ্বিমুখী লড়াই, ডিএমকে বনাম এডিএমকে। জয়ললিতার দল এডিএমকে-র সঙ্গে এ বার জোট বেঁধে লড়ছে বিজেপি। তবে এ বারের ভোটে নজর রয়েছে অভিনেতা তথা রাজনীতিবিদ থালাপতি বিজয়ের দল ‘তামিলাগা ভেটরি কাঝাগাম’ (টিভিকে)-এর দিকে। ৪,০২৩ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন ৫.৭৩ কোটির বেশি ভোটার।
'তামিলনাড়ুতে আজ ভোটগ্রহণ চলছে। আমি আমার ভাই ও বোনদের, বিশেষ করে যুবসমাজকে আহ্বান জানাচ্ছি, বিপুল সংখ্যায় ভোট দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরও শক্তিশালী করুন। তামিলনাড়ু বর্তমানে ব্যাপক দুর্নীতি ও হিংসার সমস্যায় ভুগছে। একসময় সাধু-সন্তদের ভূমি হিসেবে পরিচিত এই রাজ্য এখন সাংস্কৃতিক পরিচয়ের সঙ্কটের মুখে। আমি নিশ্চিত, তামিলনাড়ুর মানুষ এমন একটি সরকার নির্বাচন করবেন, যা উন্নয়ন ও সংস্কৃতিকে একসঙ্গে এগিয়ে নিয়ে যাবে। আপনার ভোট দিন এবং অন্যদেরও একই কাজ করতে অনুপ্রাণিত করুন।' তামিলনাড়ুর ভোট নিয়ে পোস্ট জেপি নড্ডার।
বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কাঁথি থেকে নন্দীগ্রামে ভোট দিতে যাচ্ছেন।
'পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ আজ। আমি সকল নাগরিককে অনুরোধ করছি, গণতন্ত্রের এই উৎসবে অংশগ্রহণ করুন। বিশেষ করে আমার তরুণ বন্ধুদের এবং পশ্চিমবঙ্গের মহিলা ভোটারদের প্রতি আবেদন, আপনারা বেশি সংখ্যায় ভোট দিন।' আজ সোশ্যাল মিডিয়ায় বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
ঘড়ির কাঁটায় সকাল ৭টা। শুরু হয়ে গেল বাংলায় প্রথম দফার ভোট। বুথে বুথে ভোটারের লাইন। অনেকেই সকাল সকাল ভোট দিতে চাইছেন। মোতায়েন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানও।
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের ভোটগ্রহণ শুরু। এই পর্বে উত্তরবঙ্গের আটটি এবং দক্ষিণ-মধ্যবঙ্গের আটটিসহ মোট ১৬টি জেলার ১৫২টি আসনে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। সকাল ৭টায় ভোটগ্রহণ শুরু হয়েছে এবং প্রায় ৩ কোটি ৬০ লক্ষ ভোটার ১,৪৫২ জন প্রার্থীর রাজনৈতিক ভাগ্য নির্ধারণ করতে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করছেন। শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের জন্য মানুষকে ভোর থেকেই লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।
শিলিগুড়িতে ২৬/২৩৫ রামকৃষ্ণ পাঠাশালায় ইভিএম খারাপ বলে খবর মিলছে। যার ফলে আটকে মকপোল। এই কেন্দ্রে নতুন ইভিএম আনা হচ্ছে। তারপরই শুরু হবে ভোট বলে জানা যাচ্ছে।
উত্তর ২৪ পরগনা জেলায় দেওয়া ভাষণে এমসিসি লঙ্ঘনের অভিযোগ এনে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচার অভিযান ৪৮ ঘণ্টার জন্য নিষিদ্ধ করার দাবিতে বিজেপি অভিযোগ দায়ের করেছে কমিশনে।
বিধানসভা নির্বাচনের প্রথম দফায় মোট ৪৪,৩৭৬টি বুথে ভোটগ্রহণ হবে। প্রথম দফার ভোটে ৯ থেকে ১০ হাজারটি স্পর্শকাতর বুথ রয়েছে। ভোট করানোর দায়িত্বে রয়েছেন। ৫ লক্ষ ভোটকর্মী
সকাল ৭টা থেকে ভোট গ্রহণ শুরু। এখন থেকেই বিভিন্ন কেন্দ্রে ভোটারদের ভিড় লক্ষ করা যাচ্ছে। অনেকেই চাইছেন আগে ভোট দিয়ে নিতে। বুথে বুথে কড়া নিরাপত্তাও চোখে পড়ছে। বুথে মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী।
রাজ্যের জেলায় জেলায় শুরু হয়ে গিয়েছে মক পোল। পিসাইডিং অফিসারের উপস্থিতিতে রাজনৈতিক দলের এজেন্টরা ইভিএম মেশিন চেক করছেন। আর মাত্র ৪৫ মিনিটের মধ্যেই শুরু হয়ে যাবে প্রথমদফার ভোটগ্রহণ। এখনও পর্যন্ত খুব একটা গোলমালের খবর নেই।
বৃহস্পতিবার সকাল থেকেই বুথে বুথে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় শুরু হয়েচে মক পোলিং। উপস্থিত সমস্ত রাজনৈতিক দলের পোলিং এজেন্ট। সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।
#WATCH | West Bengal Elections 2026 | Mock polling underway at a polling station in Nandigram. pic.twitter.com/EYyIK1zYOk
— ANI (@ANI) April 23, 2026
রাজ্যে প্রথম দফার ভোটের ঠিক আগের রাতে রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত ডোমকল। বুধবার রাতে কুপিলা সর্দারপাড়া এলাকায় সিপিএম ও তৃণমূল কর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হয়। এই ঘটনায় দুই পক্ষের অন্তত তিন জন গুরুতর জখম হয়েছেন বলে খবর। দফায় দফায় উত্তেজনার জেরে এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।

আসানসোল নর্থের রিটার্নিং অফিসার অঘোর কুমার রায় বলেন, 'সবকিছু খুব শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে এগোচ্ছে। ভোটগ্রহণের দলগুলি তাদের প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করছে এবং নির্দিষ্ট ভোটকেন্দ্রের উদ্দেশ্যে রওনা দেবে। এই কেন্দ্রগুলির ভেতরে ও বাইরে ওয়েবকাস্ট ক্যামেরা বসানো হবে এবং নিরাপত্তা নিশ্চিত করতে কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী (CAPF) মোতায়েন থাকবে। ভোটগ্রহণ সকাল ৭টা থেকে শুরু হবে, তার আগে সকাল ৫টা ৩০ মিনিটে মক পোল হবে। ভোটগ্রহণ চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।”
আজ ভোট তামিলনাড়ুর ২৩৪টি বিধানসভা আসনে। দক্ষিণী এই রাজ্যে ভোট মিটবে এক দফাতেই। বিগত অর্ধশতাব্দীরও বেশি সময় ধরে চলা ঐতিহ্যবাহী ‘দ্রাবিড় রাজনীতি’ এ বার এক আশ্চর্য সন্ধিক্ষণে দাঁড়িয়ে । একদিকে ক্ষমতা ধরে রাখতে মরিয়া DMK। অন্যদিকে ফের জোট বেঁধেছে AIADMK-BJP। আর তৃতীয় শক্তি হিসেবে এ বার উল্কার গতিতে উঠে এসেছে তামিল ফিল্মের সুপারস্টার থালাপতি বিজয়। সব মিলিয়ে দক্ষিণের এই হাই-ভোল্টেজ নির্বাচন ঘিরে এখন টানটান উত্তেজনা।
ভোটের দিন বাইকে নিষেধাজ্ঞা পুলিশের। সন্ধে ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত, মোটর বাইক ব্যবহার করা যাবে না। সকাল ৬টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত, মোটর বাইকে চালকের পিছনে কাউকে বসানো যাবে না। জানিয়ে দিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। জেলা নির্বাচনী আধিকারিক, পুলিশ কমিশনার ও পুলিশ সুপারদের উদ্দেশে জারি হয়েছে নির্দেশিকা।
বাংলায় প্রথম দফায় ভোটার সংখ্যা ৩ কোটি ৬০ লক্ষ ৭৭ হাজার জন।
২০২১ সালে ৯৩টি আসনে জিতেছিল তৃণমূল কংগ্রেস। বিজেপি পেয়েছিল ৫৯টি আসন।
পশ্চিমবঙ্গের ১৬টি জেলার (কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পং, দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম) ১৫২টি বিধানসভা আসনে ভোটগ্রহণ হবে।
প্রথম দফায় ১৬ জেলার ১৫২ কেন্দ্রে আজ ভোট। মোট ২ হাজার ৪০৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। মুর্শিদাবাদে সর্বোচ্চ কেন্দ্রীয় বাহিনী মোটায়েন হয়েছে। প্রতি বুথে কমপক্ষে ৪ জন করে জওয়ান থাকবেন। ভোটকেন্দ্রের বাইরে ১০০ মিটার এলাকা নিয়ন্ত্রণ করবে কেন্দ্রীয় বাহিনী। মোতায়েন করা হয়েছে ৪১ হাজার পুলিশ।