BJP CM West Bengal: আজই ঘোষণা হবে বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম, কখন জানা যাবে?

বাংলার মানুষের রায় জানা গিয়েছে ৪ মে। বিপুল জনমত বিজেপির পক্ষ গিয়েছে। ধরাশায়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। আর এই ফলাফল জানার পর থেকেই পশ্চিমবঙ্গের আকাশে-বাতাসে একটাই প্রশ্ন, ভারতীয় জনতা পার্টির মুখ্যমন্ত্রী হিসেবে কে দায়িত্ব নিতে চলেছেন? আর কয়েক দিন অপেক্ষার পর সেই প্রশ্নের উত্তরটাই আজ মিলবে বলে জানা গিয়েছে। 

Advertisement
আজই ঘোষণা হবে বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম, কখন জানা যাবে? বাংলার মুখ্যমন্ত্রী কে?
হাইলাইটস
  • বাংলার মানুষের রায় জানা গিয়েছে ৪ মে
  • বিপুল জনমত বিজেপির পক্ষ গিয়েছে। ধরাশায়ী হয়েছে তৃণমূল কংগ্রেস
  • ভারতীয় জনতা পার্টির মুখ্যমন্ত্রী হিসেবে কে দায়িত্ব নিতে চলেছেন?

বাংলার মানুষের রায় জানা গিয়েছে ৪ মে। বিপুল জনমত বিজেপির পক্ষ গিয়েছে। ধরাশায়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। আর এই ফলাফল জানার পর থেকেই পশ্চিমবঙ্গের আকাশে-বাতাসে একটাই প্রশ্ন, ভারতীয় জনতা পার্টির মুখ্যমন্ত্রী হিসেবে কে দায়িত্ব নিতে চলেছেন? আর কয়েক দিন অপেক্ষার পর সেই প্রশ্নের উত্তরটাই আজ মিলবে বলে জানা গিয়েছে। 

এই বিষয়টা নিয়ে মুখ খুলেছেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। তিনি জানিয়েছেন, আজই নতুন মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা হবে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি আসছেন। তাদের উপস্থিতিতেই বাংলার বিজেপি বিধায়কদের নেতা বা মুখ্যমন্ত্রী বেছে নেওয়া হবে। 


সংবাদ সংস্থা এএনআই-কে সৌমিত্র বলেন, 'আমাদের নেতা ঠিক হবে। আমাদের যেই বিধায়ক দল রয়েছে তার নেতা ঠিক করা হবে। অর্থাৎ মুখ্যমন্ত্রীই ঘোষণা করা হবে। অমিত শাহজি এবং ওড়িশার মুখ্যমন্ত্রী আসছেন। তাঁরা ৩টের মধ্যে চলে আসবেন। তারপর ৪টের সময় মিটিং রয়েছে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে।'

অর্থাৎ আজ বিকেলে কলকাতায় বৈঠকে বসতে চলেছে বিজেপি। তারপরই ঘোষণা হবে বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম। আর সেটা সামনে আসতে আসতে মোটামুটি বিকেল বা সন্ধে হয়ে যেতে পারে। 

কার মুখ্যমন্ত্রী হওয়ার সম্ভাবনা বেশি? 
বিজেপির অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে, প্রাক্তন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীরই মুখ্যমন্ত্রী হওয়ার সম্ভাবনা বেশি। কারণ, তিনি পরপর দুইবার বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোটে হারিয়েছেন। সেই সঙ্গে তাঁর মন্ত্রিসভায় কাজ করার অভিজ্ঞতাও রয়েছে। যার ফলে মুখ্যমন্ত্রী হিসেবে তাঁর পাল্লাই ভারী। 

যদিও মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু ছাড়াও আরও নাম বিবেচনায় রয়েছে কেন্দ্রীয় নেতৃত্বের। তাঁদের নিয়েও আলোচনা চলছে। সবদিক বিবেচনা করেই মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করা হবে বলেই জানা যাচ্ছে। 

এছাড়া যতদূর খবর, এবার পশ্চিমবাংলায় উপ মুখ্যমন্ত্রীও দেখা যেতে পারে। সেক্ষেত্রে উত্তরবঙ্গ থেকে কোনও নেতা এবং একজন মহিলা মুখ এই দায়িত্ব পেতে পারেন। যদিও এই সবই জল্পনা। অমিত শাহের মুখ থেকে ঘোষণা না হওয়া পর্যন্ত কিছুই জোর দিয়ে বলা যাচ্ছে না। তাই একটু অপেক্ষা করা ছাড়া গতি নেই। 

Advertisement

 

POST A COMMENT
Advertisement