Advertisement

'দিল্লির বাবা কাকে বাঁচাতে আসে দেখে নেব,' হুঁশিয়ারি অভিষেকের

হুগলির গোঘাটে নির্বাচনী উত্তেজনার মাঝেই আক্রান্ত হলেন আরামবাগের তৃণমূল সাংসদ মিতালি বাগ। সোমবার দুপুরে তাঁর গাড়িতে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ উঠেছে। তৃণমূলের তরফে এই হামলার জন্য BJP-র দুষ্কৃতীদের দায়ী করা হয়েছে। হুঁশিয়ারির সুরে এই নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, 'গতবার আরামবাগ, গোঘাট, খানাকুল, পুরশুরা, এই জায়গাগুলোতে আমরা হেরেছিলাম। তবু উদারতা দেখিয়েছি। কিন্তু ৪ তারিখের পর কার কত ক্ষমতা, আর দিল্লি থেকে কার বাবা বাঁচাতে আসে, সব দেখব।'

Advertisement
POST A COMMENT