Advertisement

Gorkha সমস্যার সমাধান কী? Amit Shah এর মুখে শুনুন

মঙ্গলবার কার্শিয়াঙে ভোটপ্রচারে গিয়ে গোর্খাদের একাধিক আশ্বাস দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। অমিত শাহ বলেন, "বিজেপি সরকারে এলেই ৬ মাসের মধ্যে প্রতিটি গোর্খার মুখে সন্তুষ্টির হাসি হাসবে, এমন সমাধান আমরা করে ফেলব। আমরা সরকারে এলেই ৬ মাসের মধ্যে গোর্খা সমস্যা গোর্খাদের স্বার্থ মতো সমাধান করব।" পাশাপাশি, শাহ অভিযোগ করে বলেন, "মমতা বন্দ্য়োপাধ্যায়ের সরকার কালেক্টরদের দিয়ে কিছু গোর্খাদের নামও কাটিয়েছে। ক্ষমতায় এলেই ওই সব গোর্খাদের ভোটদানের ক্ষমতা ফিরিয়ে দেবে BJP।" এছাড়াও, গোর্খাদের উপর থেকে রাজনৈতিক মামলা তুলে নেওয়া হবে বলেও জানান শাহ। তিনি বলেন, "গোর্খা ভাইদের উপর কয়েকশো, হাজার হাজার মিথ্যা মামলা করা হয়েছে। ৪ মে ভোটের রেজাল্ট প্রকাশ পাবে। ৫ মে BJP-র সরকার গঠন হবে। ৩১ জুলাইয়ের আগেই গোর্খাদের উপর থেকে সমস্ত রাজনৈতিক মামলা তুলে নেওয়া হবে।

Amit Shah Reacts On Gorkha Problem From Kurseong

Advertisement
POST A COMMENT