বিজেপি ক্ষমতায় এলে নাকি রাজ্যে মাছ-মাংস খাওয়া বন্ধ করে দেবে। নির্বাচনী জনসভা থেকে এমনই অভিযোগ করে আসছে তৃণমূলের নেতা-মন্ত্রীরা। তার জবাবে কলকাতায় প্রচারে এসে মাছ খেলেন বিজেপি নেতা অনুরাগ ঠাকুর। তৃণমূলের অভিযোগের প্রেক্ষিতে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বলেন, 'TMC খাওয়া নিয়ে যা প্রচার করছে সব মিথ্যা। কারও খাদ্যাভাসে হাত দেওয়া বিজেপির সংস্কৃতি নয়।'
Anurag Thakur Enjoys Fish In Bengal