Advertisement

'BJP হারলে এতদিনে ২০০ খুন হয়ে যেত,' হিংসা নিয়ে Samik Bhattacharya এর আশ্বাস...

'বিজেপির তৃণমূলীকরণ হবে না। আমাদের ২ জন কর্মী খুন হয়েছে। আজ যদি ফল উল্টো হতো ২০০ জন খুন হয়ে যেত।' বুধবার নবান্নে প্রশাসনিক বৈঠক সেরে বেরিয়ে এমনই প্রতিক্রিয়া দিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। পাশাপাশি তাঁর অভিযোগ, ' কিছু তৃণমূলী গেরুয়া আবির লাগিয়ে ভাঙচুর চালাচ্ছে, তৃণমূলের অফিস দখল করছে। আমরা বলে দিয়েছি এসব চলবে না। যে করবে তাকে দলের বাইরে যেতে হবে। কঠোর হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করবে আমরা স্বরাষ্ট্র সচিব, পুলিশকে বলে দিয়েছি। পশ্চিমবঙ্গের মানুষ এর থেকে বেরিয়ে আসতে চায়। এই জয় মানুষের জয়। প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছিলেন, ভয়ের বাতাবরণ থেকে বেরিয়ে ভরসা জোগাব। ওরা সেটা নষ্ট করার চেষ্টা করছে। কিছু জায়গায় সাম্প্রদায়িক সংঘর্ষ লাগানোর চেষ্টা চলছে।

Samik Bhattacharya Attends Meeting at Nabanna

Advertisement
POST A COMMENT