কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য ২ শতাংশ ডিএ বাড়ানোয় সিলমোহর দিল কেন্দ্র। এর ফলে ডিএ ৫৮ শতাংশ থেকে বেড়ে দাঁড়াল ৬০ শতাংশ। সরকারের এই সিদ্ধান্তের ফলে উপকৃত হবেন প্রায় ৫০ লক্ষ কর্মচারী এবং ৬৯ লক্ষ পেনশনভোগী। এপ্রিল মাসের বেতনের সঙ্গেই জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চের বকেয়া হাতে পাবেন কেন্দ্রীয় কর্মীরা।