Advertisement

Shivpur এ তখন বোমাবাজি চলছে! ভয়াবহ VIDEO ফাঁস

শিবপুরের চৌড়াবস্তি এলাকায় বোমাবাজির ঘটনায় বুধবার ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনায় বিজেপির দুই কর্মী আহত হয়েছেন বলে অভিযোগ। বুধবার দুপুর প্রায় আড়াইটে নাগাদ এই ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। বিজেপির অভিযোগ, এলাকার তৃণমূল নেতা শামিম আহমেদের নেতৃত্বে তৃণমূলকর্মীরা বিজেপি সমর্থকদের উপর হামলা চালায়। অভিযোগ, প্রথমে বচসা থেকে সংঘর্ষ বাঁধে। এরপর ইট-পাটকেল ছোড়া হয় এবং একাধিক বোমা ফাটানো হয় এলাকায়। আচমকা বিস্ফোরণের শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।

Bombing During Political Clash at Shivpur

Advertisement
POST A COMMENT