মুর্শিদাবাদের নওদায় উত্তেজনা। হুমায়ুন কবীরের সঙ্গে রীতিমতো হাতাহাতি বেঁধে যায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের। আম জনতা উন্নয়ন পার্টির প্রার্থীর অভিযোগ, তাঁর বুথ এজেন্টকে বাধা দেওয়া হয়। জোর করে আটকে রাখার চেষ্টা করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। ঘটনায় রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। সামাল দিতে হিমশিম খেয়ে যায় কেন্দ্রীয় বাহিনী। তাঁর অভিযোগ করেন, 'স্থানীয় পুলিশের ব্যাজ ছিনিয়ে নেওয়ার চেষ্টা হচ্ছে।' তাঁর আরও বক্তব্য, 'এর শেষ দেখে ছাড়ব। ৪ তারিখের পর সব হিসেব হবে।' তিনি ওই এলাকাতেই ধর্নায় বসে পড়েন।