Advertisement

' হলদিয়া বন্দরে কত টাকা তোলে...'নাম না করে কাকে টার্গেট মমতার?

বীরভূমে যখন একদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তখন একই জেলায় সভা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। আর সিউড়ির সভা থেকেই শুভেন্দু অধিকারীদের নাম না করে টার্গেট করলেন মমতা? তাঁর কথায়, 'তৃণমূল চোর, আর তুমি সাধু? তোমার নেতারা কয়লার কত টাকা তোলে, হলদিয়া বন্দরে কত টাকা তোলে, কত ভাগ নিজেরা নেয় আর কত ভাগ দিল্লিতে যায়, সৌজন্যতচার খাতিরে, আমি নামগুলো না-ই বা বললাম। তোমার আমার মধ্যে এটাই পার্থক্য, ইশারাই কাফি। বুঝে নিন। যখন আমাদের বাংলার লোকদের পিটিয়ে হত্যা করে, তখন কোথায় থাকো! মুখ দিয়ে তো কথা বেরয় না। ললিপপ খাও নাকি প্লাস্টার মেরে বসে থাকো!'

Advertisement
POST A COMMENT