Advertisement

'ভোট স্লো করে দাও,' শাহ গোপন মিটিং করেছেন? গুরুতর দাবি মমতার

নন্দীগ্রাম নিয়ে অমিত শাহ মিটিং করেছেন বলে গুরুতর দাবি করলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, ‘দেখেছেন বিজেপি কেমন খেপে গেছে! খুব চাপ, দৌড়োদৌড়ি করছে কেমন! আজ নাকি ৫০টা হেলিকপ্টার আকাশে উড়ছে। আমরা তিনটে জোগাড় করতে হিমশিম খাচ্ছি। ওদের ৫০টা হেলিকপ্টার, ১৯টা চিফ মিনিস্টার, কেন্দ্রীয় সরকারের সব মিনিস্টার, কেন্দ্রীয় বাহিনী, সাঁজোয়া গাড়ি, ইডি-সিবিআই সব নিয়ে চলে এসেছে। আজকে আবার আমার খুব প্রিয় ভাই, মোটাভাই সিআরপিএফের, নন্দীগ্রামে যাকে ভোট লুট করতে পাঠিয়েছিল, তাকে নিয়ে মিটিংয়ে বসেছিল। মিটিং করে বলেছে, ভোট স্লো করে দাও। লোকে যেন ভোট দিতে না পারে। এ সব আরও কিছু বলেছে। আমি এ সব আইডিয়া করছি। আমার ভবানীপুরেও দায়িত্ব দিয়েছে। আমার বয়েই গেছে। তোরা কাঁচকলা করবি আমার।’

Advertisement
POST A COMMENT