২০১১ সালে ক্ষমতায় আসার পরে কলকাতাকে ‘লন্ডন’ বানানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১৫ বছর পরে নাম না করে তাঁর সেই প্রতিশ্রুতিকেই কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর কথায়,‘কলকাতাকে লন্ডন নয়, কলকাতাই তৈরি করতে হবে।’ ছাব্বিশের প্রচার লগ্নের শেষ সভায় শাসকদল তৃণমূলের স্লোগান নিয়েই প্রশ্ন তুলে দিলেন তিনি। সিপাই বিদ্রোহের স্মৃতি বিজড়িত ব্যারাকপুরের জগদ্দলের মঞ্চ থেকে ভবিষ্যতের কর্মসংস্থানের রূপরেখা এঁকে দিলেন প্রধানমন্ত্রী মোদী।