শুক্রবার ফুরফুরে মেজাজে পাওয়া গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। দেখা গেল নৌকায় চেপে গঙ্গাবক্ষে বেড়ালেন তিনি। নিজে ক্যামেরা হাতে ছবি তুললেন হাওড়া ব্রিজ এবং বিদ্যাসাগর সেতুর। মর্নিং ওয়ার্কারদের সঙ্গেও তিনি সাক্ষাৎ করলেন। তাঁকে দেখতে জনতার ভিড় উপচে পড়েছে। নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন গঙ্গাবিহারের ভিডিও। সঙ্গে ক্যাপশনে নরেন্দ্র মোদী লিখেছেন, 'গঙ্গার সঙ্গে বাংলার নাড়ির টান, রয়েছে আত্মিক যোগ। এই সভ্যতার ইতিহাস বহন করছে গঙ্গানদী।' তাঁর নৌকাতেই গঙ্গাবক্ষে বেড়ালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অথচ এখনও যেন বিশ্বাসই করতে পারছেন না মাঝি গৌরাঙ্গ বিশ্বাস। নৌকার মালিক মহম্মদ ইফতেকার আহমেদের বিস্ময়ও যেন কাটছেই না তাঁদের।
PM Narendra Modi takes Boat Ride in Hooghly River Kolkata