Advertisement

'আমার নামে ৩৬টা মামলা, কই মমতাজির নামে তো নেই!' কলকাতায় এসে প্রশ্ন Rahul Gandhi-র

বাংলায় এসে মমতা এবং মোদীকে একই ব্র্যাকেটে রেখে আক্রমণ শানালেন রাহুল গান্ধী। শ্রীরামপুরের জনসভা থেকে 'সেটিং' শব্দ উচ্চারণ না করেও মোদী এবং মমতার মধ্যে 'বোঝাপড়া'-র অভিযোগ করেন রাহুল। এদিন রাহুল গান্ধী বলেন, 'কংগ্রেসই BJP-র বিরুদ্ধে একমাত্র লড়াই করা দল। আমি জামিনে রয়েছি। আমার ঘর কেড়ে নিয়েছে। আমার লোকসভার সদস্যপদ কেড়ে নিয়েছে। আমার বিরুদ্ধে ৩৬টি মামলা রয়েছে। প্রত্যেক ১০-১৫ দিনে কখনও মহারাষ্ট্র, কখনও বিহার, কখনও ছত্তিশগড়ে ছুটে যেতে হয় আমায়। মমতাজির বিরুদ্ধে ক'টা মামলা আছে? ৫৫ ঘইণ্টা ধরে, ৫ দিন একের পর এক জিজ্ঞাসাবাদ হয়েছে আমার। মমতার উপর কোনও আক্রমণ হয় না।'

Advertisement
POST A COMMENT