মমতা বন্দ্যোপাধ্যায় BJP, RSS-এর বিরুদ্ধে সরাসরি লড়াই করছেন না বলে বাংলায় এসে দাবি করলেন রাহুল গান্ধী। বরং তিনি মনে করছেন, মমতা সঠিক ভাবে লড়াই করলে বাংলায় BJP-র কোনও স্থান হত না। উচ্চারণ না করেও 'সেটিং' তত্ত্বের কথাই শোনা গেল রাহুলের মুখে। শ্রীরামপুরে দ্বিতীয় দফার নির্বাচনের জন্য দলের সভাপতি শুভঙ্কর সরকারের হয়ে প্রচার করেন শনিবার। তিনি বলেন, 'বাংলার ভোটের সময়ে এসে মোদীজি মমতাজির বিরুদ্ধে কথা বলছেন। ভোট মিটে গেলেই আর একটা কথাও মমতাজির বিরুদ্ধে বলবেন না।''
Rahul Gandhi Claims TMC BJP Setting In Bengal