পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের তোড়জোড় শুরু করে দিয়েছে। ৯ মে অর্থাত্ রবীন্দ্রনাথের জন্মজয়ন্তী ২৫শে বৈশাখে নতুন সরকার শপথ নেবে বাংলায়। বাংলায় পরিবর্তন শুধু ক্ষমতায় হল না, পরিবর্তন ঘটছে কালীঘাটেও। হরিশ চ্যাটার্জি স্ট্রিটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে যে নিশ্ছিদ্র পুলিশি দুর্গ ছিল, তা হঠে গেল। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘শান্তিনিকেতন’ বাসভবন থেকে নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছে। বাড়ির বাইরে থেকে সেই সংক্রান্ত দৃশ্যও সামনে এসেছে। এতদিন হরিশ চ্যাটার্জি স্ট্রিটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির চত্বরে ব্যাপক পুলিশি নিরাপত্তা থাকত। ওই রাস্তাটি কার্যত বন্ধই রাখা হত। পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসার পথ চওড়া হতেই মমতার বাড়ির সামনে নিরাপত্তা কমানো হল। সাধারণের জন্য অবাধ করা হল হরিশ চ্যাটার্জি স্ট্রিট।
Mamata Banerjee and Abhishek Banerjee Residence Security Withdrawal Updates