এগজিট পোলে পিছিয়ে ইন্ডিয়া জোট, পুদুচেরিতে ফের এনডিএ?

এই সমীক্ষায় মুখ্যমন্ত্রী পদে সবচেয়ে জনপ্রিয় মুখ হিসেবে উঠে এসেছেন বর্তমান মুখ্যমন্ত্রী এন. রঙ্গস্বামী। সমীক্ষা অনুযায়ী, প্রায় ৪২ শতাংশ মানুষ তাঁকেই আবার মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চান। ফলে ব্যক্তিগত জনপ্রিয়তাও এনডিএ-র পক্ষে বড় ফ্যাক্টর হিসেবে কাজ করছে বলে মনে করা হচ্ছে।

Advertisement
এগজিট পোলে পিছিয়ে ইন্ডিয়া জোট, পুদুচেরিতে ফের এনডিএ?
হাইলাইটস
  • পুদুচেরি বিধানসভা নির্বাচনের এক্সিট পোল ঘিরে তৈরি হয়েছে নতুন রাজনৈতিক চর্চা।
  • বিভিন্ন সমীক্ষার ইঙ্গিত, ফের এনডিএ-র দখলেই থাকতে পারে এই কেন্দ্রশাসিত অঞ্চল।

পুদুচেরি বিধানসভা নির্বাচনের এক্সিট পোল ঘিরে তৈরি হয়েছে নতুন রাজনৈতিক চর্চা। বিভিন্ন সমীক্ষার ইঙ্গিত, ফের এনডিএ-র দখলেই থাকতে পারে এই কেন্দ্রশাসিত অঞ্চল। অ্যাক্সিস মাই ইন্ডিয়ার এক্সিট পোল অনুযায়ী, কংগ্রেস নেতৃত্বাধীন এনডিএ জোট পুদুচেরিতে ১৬ থেকে ২০টি আসন পেতে পারে। তাদের সম্ভাব্য ভোট শেয়ার ধরা হচ্ছে প্রায় ৪০ শতাংশ।

অন্যদিকে, ডিএমকে ও কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট পেতে পারে ৬ থেকে ৮টি আসন, ভোট শেয়ার প্রায় ৩০ শতাংশ। বাকি আসনগুলো পেতে পারে অন্যান্য দল ও নির্দল প্রার্থীরা, তাদের ঝুলিতে যেতে পারে ৩ থেকে ৭টি আসন।

এই সমীক্ষায় মুখ্যমন্ত্রী পদে সবচেয়ে জনপ্রিয় মুখ হিসেবে উঠে এসেছেন বর্তমান মুখ্যমন্ত্রী এন. রঙ্গস্বামী। সমীক্ষা অনুযায়ী, প্রায় ৪২ শতাংশ মানুষ তাঁকেই আবার মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চান। ফলে ব্যক্তিগত জনপ্রিয়তাও এনডিএ-র পক্ষে বড় ফ্যাক্টর হিসেবে কাজ করছে বলে মনে করা হচ্ছে।

উল্লেখ্য, এগুলো এক্সিট পোলের পূর্বাভাস, চূড়ান্ত ফল নয়। ভোটগ্রহণের পরপরই ভোটারদের মতামতের ভিত্তিতে এই ধরনের সমীক্ষা করা হয়, যার মাধ্যমে সম্ভাব্য ফলাফলের একটি ছবি তুলে ধরা হয়।

গত ৯ এপ্রিল পুদুচেরিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পশ্চিমবঙ্গ, অসম, তামিলনাড়ু ও কেরলের সঙ্গে সঙ্গেই ৪ মে পুদুচেরির ভোট গণনাও হবে। এবারের নির্বাচনে নজরকাড়া বিষয় হল রেকর্ড ভোটদান, প্রায় ৮৯.৮৭ শতাংশ ভোট পড়েছে, যা ১৯৬৪ সালের পর সর্বোচ্চ।

৩০ সদস্যের এই বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজন ১৬টি আসন। সেই হিসেবে এক্সিট পোলের পূর্বাভাস সত্যি হলে এনডিএ সহজেই সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করতে পারে।

এছাড়াও, তৃতীয় লিঙ্গের ভোটারদের অংশগ্রহণও ছিল উল্লেখযোগ্য। মোট ১৩৯ জন তৃতীয় লিঙ্গের ভোটারের মধ্যে প্রায় ৯১.৮১ শতাংশ তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছেন, যা গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি ইতিবাচক বার্তা বহন করছে।
 
POST A COMMENT
Advertisement