
প্রার্থী পছন্দ না হওয়ায় বিজেপি কর্মীদের বিক্ষোভ। মঙ্গলবার কলকাতার হেস্টিংস অফিসের বাইরে। ছবি: শ্যামসুন্দর ঘোষসোমবারের পর মঙ্গলবার। প্রার্থী নিয়ে জেলায় জেলায় বিক্ষোভের জের আছড়ে পড়েছে কলকাতায় বিজেপি অফিসে। এদিন সকাল থেকে বিক্ষোভ শুরু হয়। বিভিন্ন কেন্দ্রের প্রার্থী বদলের দাবি জানান বিজেপির কর্মী-সমর্থকেরা। একগুচ্ছ অভিযোগ করেন দলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে।
পুলিশের সাথে ধস্তাধস্তি বিজেপি কর্মীদের হেস্টিংস অফিসের সামনে। বিজেপি নেতা দিলীপ ঘোষ, মুকুল রায় টাকা খেয়ে প্রার্থী দিল, এমন অভিযোগ তোলেন কর্মীরা। আর এই অভিযোগের জেরে দক্ষিণ ২৪ পরগনার বিজেপি কর্মীরা তুমুল বিক্ষোভ দেখান হেস্টিংস অফিসের সামনে।
তাঁদের বেশির ভাগ মন্দিরবাজার এলাকার মানুষের। এমনই এক সমর্থক এসেছিলেন দক্ষিণ ২৪ পরগণার বিষ্ণুপুর থেকে। ওই কেন্দ্রের প্রার্থীর বিরুদ্ধে একগুচ্ছে অভিযোগ দেগে দেন।
তাদের অভিযোগ, যাঁকে প্রার্থী করা হয়েছে তিনি সবে মাত্র যোগ দিয়েছেন। কোনও কর্মসূচিতে অংশগ্রহণ করেননি। তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগও রয়েছে। তা-ও তাঁকে কেন প্রার্থী করা হল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতে সামাল দিতে নামে পুলিশ। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় বিজেপি কর্মীদের। বারিকেড দিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে পুলিশ।

দফায় দফায় বিক্ষোভ দেখান তারা। এর জেরে কলকাতায় হেস্টিংসের অফিসের সামনে উত্তেজনা তৈরি হয়। তাদের সামলাতে প্রচুর পুলিশ মোতায়েন করা ছিল। সংঘর্ষ লেগে যায় বিজেপির বিভিন্ন গোষ্ঠীর মধ্যে। বিজেপি কর্মীদের সঙ্গে হাতাহাতি লাগে। এই ঘটনায় সামান্য কয়েকজন সামান্য আহত হয়েছেন বলে জানা গিয়েছে।
রবিবার বিজেপি তাদের দ্বিতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণা করে। এরপর থেকেই বিভিন্ন এলাকায় ক্ষোভ-বিক্ষোভ শুরু হয়। রাস্তায় প্রতিবাদ দেখাতে শুরু করেন অনেকে। কেউ কেউ আত্মহত্যার হুমকিও দেন।
সিঙ্গুরের বিদায়ী বিধায় রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে ওই কেন্দ্রে প্রার্থী করেছে বিজেপি। তিনি আগের ছিলেন তৃণমূলে। যোগদান করেন বিজেপিতে। আর এরপরই ক্ষিপ্ত হয়ে ওঠেন স্থানীয় বিজেপি কর্মীরা।
বিজেপি প্রার্থী স্বপন দাশগুপ্তকে নিয়ে ক্ষোভ তৈরি হয়েছে। তিনি তারকেশ্বরের প্রার্থী। মগরাহাট পূর্বে বিজেপির প্রার্থী চন্দন নস্কর।র তাকে প্রার্থী হিসেবে মানতে চান না স্থানীয় বিজেপি নেতৃত্ব-কর্মীদের একাংশ। ওই এলাকায় বিক্ষোভ শুরু হয়। বিষ্ণুপুরের প্রার্থী নিয়ে বিজেপি জেলা অফিসের সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ হয়।
এদিন বিজেপি হেস্টিংসের অফিসের সামনে বিক্ষোভ দেখানো হয় বিষ্ণুপুরে বিজেপি প্রার্থী হয়েছেন অগ্নিশ্বর নস্কর। তিনি আগে ছিলেন সিপিএমে। এখন যোগ দিয়েছেন বিজেপিতে। তাই জন্য ক্ষোভ রয়েছে তাঁর বিরুদ্ধে।