West Bengal Assembly Election 2026: প্রথম ভোটেই বিপত্তি চ্যাংরাবান্ধায়, অন্যের নামে বোতাম টিপে বাড়ি ফিরলেন তরুণী

West Bengal Assembly Election 2026: নিজের নাম ভোটার তালিকায় না খুঁজেও অন্যের নামে ভোট দিয়ে বুথ ছাড়লেন তরুণী! চ্যাংরাবান্ধা উচ্চ বিদ্যালয় গ্রাম পঞ্চায়েতের ৭৭ ও ৭৮ নম্বর বুথ এলাকায় এই আজব ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার ছড়াল তীব্র চাঞ্চল্য। প্রশ্নের মুখে প্রশাসনের নজরদারি ও স্বচ্ছতা।

Advertisement
প্রথম ভোটেই বিপত্তি চ্যাংরাবান্ধায়, অন্যের নামে বোতাম টিপে বাড়ি ফিরলেন তরুণীWest Bengal Assembly Election 2026: প্রথম ভোটেই বিপত্তি চ্যাংরাবান্ধায়, অন্যের নামে বোতাম টিপে বাড়ি ফিরলেন তরুণী

West Bengal Assembly Election 2026: চোখেমুখে ছিল গণতন্ত্রের উৎসবে প্রথমবার শামিল হওয়ার উদ্দীপনা। কিন্তু সরকারি কর্মীদের পাহাড়প্রমাণ গাফিলতিতে সেই আনন্দ বদলে গেল একরাশ দুশ্চিন্তায়। নিজের নাম ভোটার তালিকায় না খুঁজেও অন্যের নামে ভোট দিয়ে বুথ ছাড়লেন তরুণী! চ্যাংরাবান্ধা উচ্চ বিদ্যালয় গ্রাম পঞ্চায়েতের ৭৭ ও ৭৮ নম্বর বুথ এলাকায় এই আজব ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার ছড়াল তীব্র চাঞ্চল্য। প্রশ্নের মুখে প্রশাসনের নজরদারি ও স্বচ্ছতা।

ঘটনার কেন্দ্রবিন্দুতে চ্যাংরাবান্ধার বাসিন্দা অনীশা কানু। এদিন জীবনের প্রথম ভোট দিতে এসে তিনি ভুলবশত নিজের নির্দিষ্ট ৭৮ নম্বর বুথের বদলে পাশের ৭৭ নম্বর বুথে ঢুকে পড়েন। অনীশার অভিযোগ, তিনি সেখানে দায়িত্বরত কর্মীদের বারবার জিজ্ঞেস করেছিলেন তালিকায় তাঁর নাম কোথায়। কিন্তু অভিযোগ, ভোটকর্মীরা সেদিকে কর্ণপাত না করে অন্য একজনের নামের পাশে তাঁর আঙুলে কালি লাগিয়ে ইভিএমের সামনে পাঠিয়ে দেন। নিজের ভোট অন্যের নামে দিয়ে বাইরে আসার পরই ওই তরুণী বুঝতে পারেন, তাঁর আসল বুথ তো ছিল পাশেরটি!

শোরগোল শুরু হতেই ঘটনাস্থলে পৌঁছান মেখলিগঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী পরেশচন্দ্র অধিকারী। তাঁর কাছে পেয়েই কান্নায় ভেঙে পড়ে নিজের অভিযোগ জানান অনীশা। তৎক্ষণাৎ প্রিসাইডিং অফিসারের ঘরে ঢুকে কড়া প্রতিবাদ জানান মন্ত্রী। পরেশবাবু বলেন, “আমি প্রিসাইডিং অফিসারের সঙ্গে কথা বলেছি। এই মেয়েটির ভোটাধিকার যাতে নষ্ট না হয়, তাই ওঁর ‘চ্যালেঞ্জ ভোট’ (বা টেন্ডার ভোট) নেওয়া হবে। এছাড়া যার নামে ওই তরুণী ভুল করে ভোট দিয়েছেন, সেই ভোটার এসে অভিযোগ জানালে তাঁর ক্ষেত্রেও একই ব্যবস্থা নিতে হবে।” প্রথম দফার নির্বাচনে এমন প্রশাসনিক উদাসীনতা যে ভোটের পবিত্রতা নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিল, তা বলাই বাহুল্য।
 

POST A COMMENT
Advertisement