West Bengal Election 2021: 'পেট্রোল পাম্পে প্রধানমন্ত্রীর ছবি MCC লঙ্ঘন নয়', দাবি দিলীপের

বিভিন্ন পেট্রোল পাম্পে এখনও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি থাকায় ইতিমধ্যেই প্রতিবাদ জনিয়েছে তৃণমূল (TMC)। এমনকি এই বিষয়ে এদিনই নির্বাচন কমিশনের দ্বারস্থও হয় রাজ্যের শাসক দল। যদিও পেট্রোল পাম্পে নরেন্দ্র মোদীর (Narendra Modi) ছবি থাকা নির্বাচনী আচরণ বিধিকে লঙ্ঘিত করে না বলেই মনে করেন বিজেপির (BJP) রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)।

Advertisement
West Bengal Election 2021: 'পেট্রোল পাম্পে প্রধানমন্ত্রীর ছবি MCC লঙ্ঘন নয়', দাবি দিলীপেরদিলীপ ঘোষ
হাইলাইটস
  • পেট্রোল পাম্পে প্রধানমন্ত্রীর ছবি থাকায় আপত্তি
  • কমিশনের দ্বারস্থ তৃণমূল কংগ্রেস
  • 'পেট্রোল পাম্পে প্রধানমন্ত্রীর ছবিতে বিধি লঙ্ঘিত হয় না', দাবি দিলীপের

'পেট্রোল পাম্প সরকারি জায়গা নয়, ব্যক্তিগত জায়গা। তাই ওখানে প্রধামমন্ত্রীর ছবি থাকা মানে নির্বাচনী বিধি ভঙ্গ নয়', বুধবার সাংবাদিক বৈঠকে সাফ এমনটাই দাবি করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বিভিন্ন পেট্রোল পাম্পে এখনও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি থাকায় ইতিমধ্যেই প্রতিবাদ জনিয়েছে তৃণমূল (TMC)। এমনকি এই বিষয়ে এদিনই নির্বাচন কমিশনের দ্বারস্থও হয় রাজ্যের শাসক দল। যদিও পেট্রোল পাম্পে নরেন্দ্র মোদীর (Narendra Modi) ছবি থাকা নির্বাচনী আচরণ বিধিকে লঙ্ঘিত করে না বলেই মনে করেন বিজেপির (BJP) রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)।

এদিন রাজ্যের শাসক দলের নেতা তথা মন্ত্রী ফিরহাদ হাকিমের নেতৃত্বে নির্বাচন কমিশনে যায় তৃণমূলের এক প্রতিনিধি দল। বেশকিছু বিষয়ে নিজেদের আপত্তির কথা তুলে ধরে তৃণমূল। যার অন্যতম পেট্রোল পাম্পে প্রধানমন্ত্রীর ছবি ইস্যু। এই প্রসঙ্গে তৃণমূল নেতা ফিরহাদ হাকিম বলেন, 'এখনও পর্যন্ত বহু পেট্রোল পাম্পে প্রধানমন্ত্রীর ছবি রয়েছে। মানুষকে প্রভাবিত করতে সেই ছবি গুলি ব্যবহার করা হচ্ছে।' একই সঙ্গে কোভিড ভ্যাকসিনেশনের সার্টিফিকেটে প্রধানমন্ত্রীর ছবি এবং বিভিন্ন সংবাদপত্রের বিজ্ঞাপনে রাজনৈতিক নেতাদের ছবির বিরোধিতাও করেন ফিরহাদ হাকিম। এই সবের মধ্যে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে বলেই মনে করে তিনি। 

প্রসঙ্গত নির্বাচন যত এগিয়ে আসতে ততই একে অপরের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ নিয়ে কমিশনের দ্বারস্থ হচ্ছে রাজনৈতিক দলগুলি। দিন কয়েক আগে বিজেপির তরফে কমিশনে গিয়ে অভিযোগ জানানোর কিছু পরেই রাজ্যের এডিজি আইনশৃঙ্খলা পদ থেকে সরিয়ে দেওয়া হয় জভেদ শামিমকে। আবার গত দুই - একদিন আগেই পুলিশের পোস্টাল ব্যালটে দুর্নীতি করার চেষ্টা হচ্ছে বলে কলকাতার পুলিশ কমিশনার সৌমেন মিত্রর দ্বারস্থ হয় বিজেপির এক প্রতিনিধি দল। এক্ষেত্রে রাজনৈতিক মহল মনে করছে, নির্বাচন প্রক্রিয়া যত এগোবে ততই বাড়বে এই ধরনের অভিযোগ - পালটা অভিযোগের পর্ব।  


 

Advertisement

POST A COMMENT
Advertisement