অমিত শাহর ব্যানার ছেঁড়াকে ঘিরে তুলকালাম, গাইঘাটায় পথে BJP

পোস্টার ছেঁড়াকে ঘিরে তুলকালাম। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত সাহ, বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের ব্যানার ছেড়ার অভিযোগে উঠেছে। এর প্রতিবাদে বনগাঁর গাইঘাটায় অবস্থান-বিক্ষোভ করল বিজেপি।

Advertisement
অমিত শাহর ব্যানার ছেঁড়াকে ঘিরে তুলকালাম, গাইঘাটায় পথে BJPছিঁড়ে দেওযা হয়েছে দলের পোস্টার। এই অভিযোগ পথে বিজেপি। মঙ্গলবার গাইঘাটায়। ছবি: দীপক দেবনাথ
হাইলাইটস
  • পোস্টার ছেঁড়াকে ঘিরে তুলকালাম
  • কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের ব্যানার ছেড়ার অভিযোগে উঠেছে
  • এর প্রতিবাদে বনগাঁর গাইঘাটায় অবস্থান-বিক্ষোভ করল বিজেপি

পোস্টার ছেঁড়াকে ঘিরে তুলকালাম। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত সাহ, বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের ব্যানার ছেড়ার অভিযোগে উঠেছে। এর প্রতিবাদে বনগাঁর গাইঘাটায় অবস্থান-বিক্ষোভ করল বিজেপি।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ছবি দেওয়া ব্যানার ছেড়ার অভিযোগ। আর এর প্রতিবাদে উত্তর ২৪ পরগনা জেলার গাইঘাটা থানার সামনে বিক্ষোভ শুরু করল বনগাঁ সাংগঠনিক জেলার বিজেপির যুব মোর্চার সদস্যরা। মঙ্গলবার সকাল সাড়ে এগারোটা থেকে গাইঘাটা থানার সামনে যশোর রোডের পাশে এই বিক্ষোভ কর্মসূচি শুরু হয়েছে।

তাদের অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের ঘটনা ঘটিয়েছে। পুলিশ দুষ্কৃতীদের যদি গ্রেফতার না করে তাহলে বৃহত্তর আন্দোলন শুরু করবে তারা।

৩০ জানুয়ারি গাইঘাটা ঠাকুরনগরে আসার কথা ছিল অমিত শাহর। সে কারণে গাইঘাটা জুড়ে লাগানো হয়েছিল তাঁর পোস্টার ও ব্যানার৷ গোবরডাঙ্গা সহ একাধিক জায়গায় সেই পোস্টার-ব্যানার ছেড়ার অভিযোগে ও দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবিতে গাইঘাটা থানার সামনে বিক্ষোভ বলে জানিয়েছেন বিজেপির যুব সভাপতি সঞ্জীব চৌধুরী।
 
তিনি বলেন, অমিত শাহর অনুষ্ঠান বাতিল হওয়ার পর থেকেই গাইঘাটা বিধানসভা জুড়ে বিভিন্ন জায়গায় অমিত শাহ, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর সহ বিজেপি নেতাদের যে পোস্টার, ব্যানার ছিল তাতে কালি লাগানো হচ্ছে। ব্যানার ছিঁড়ে ফেলা দেয়া হচ্ছে, কালি লাগিয়ে দেওয়া হচ্ছে, কুরুচিকর মন্তব্য লিখে দেওয়া হচ্ছে। এই ঘটনার প্রতিবাদে গাইঘাটা থানার সামনে শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভে বসেছি।"
 
এই ঘটনায় তৃণমূল দুষ্কৃতীর দিকে অভিযোগের আঙুল তুলে সঞ্জীব জানান, অবিলম্বে দোষীদের গ্রেফতার করতে হবে না হলে পরবর্তীতে বৃহত্তর আন্দোলনে আমরা শামিল হব। সব দোষ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস।

 

POST A COMMENT
Advertisement