BJP-তে যোগ? সাংবাদিক বৈঠকেই খোলসা করলেন তৃণমূলের মমতাবালা ঠাকুর

কয়েকদিন আগেই মমতাবালা ঠাকুরকে নিয়ে জল্পনা ছড়িয়েছিল। শোনা গিয়েছিল তিনি বিজেপি যোগ দিতে পারেন। এদিন সাংবাদিক বৈঠক করেন বিজেপি যোগের সম্ভাবনা কার্যত উড়িয়ে দিলেন তৃণমূলের প্রাক্তন সাংসদ মমতাবালা ঠাকুর। তিনি বলেন "তৃণমূল আমায় সম্মান দিচ্ছে। যতদিন সম্মান দিচ্ছে ততদিন প্রশ্নই ওঠে না বিজেপিতে যাওয়ার।" সেই সঙ্গে সিএএ ইস্যুতেও এদিন তিনি আক্রমণ করেন কেন্দ্রীয় সরকারকে

Advertisement
BJP-তে যোগ? সাংবাদিক বৈঠকেই খোলসা করলেন তৃণমূলের মমতাবালা ঠাকুরমমতাবালা ঠাকুর
হাইলাইটস
  • বিজেপিকে আক্রমণ মমতা বালা ঠাকুরের
  • সিএএ ইস্যুতে তোপ
  • উড়িয়ে দিলেন বিজেপি যোগের জল্পনা

কয়েকদিন আগেই মমতাবালা ঠাকুরকে নিয়ে জল্পনা ছড়িয়েছিল। শোনা গিয়েছিল তিনি বিজেপি যোগ দিতে পারেন। এদিন সাংবাদিক বৈঠক করেন বিজেপি যোগের সম্ভাবনা কার্যত উড়িয়ে দিলেন তৃণমূলের প্রাক্তন সাংসদ মমতাবালা ঠাকুর। তিনি বলেন "তৃণমূল আমায় সম্মান দিচ্ছে। যতদিন সম্মান দিচ্ছে ততদিন প্রশ্নই ওঠে না বিজেপিতে যাওয়ার।" সেই সঙ্গে সিএএ ইস্যুতেও এদিন তিনি আক্রমণ করেন কেন্দ্রীয় সরকারকে

বিজেপিকে আক্রমণ

মমতাবালা বলেন, 'সংশোধিত নাগরিকত্ব আইন  নিয়ে কেন্দ্রীয় সরকার মতুয়াদের সঙ্গে প্রতারণা করছে। আজকে নরেন্দ্র মোদীর সরকার সিএএ নিয়ে বিভিন্ন সময় বিভ্রান্তিমূলক বক্তব্য রাখছেন। ইতিমধ্যেই বিধি প্রণয়ন নিয়ে আরো তিন মাস সময় পিছিয়ে দেওয়া হয়েছে। মানুষকে ভাওতা দেয়া হচ্ছে, দু দুবার করে আসবে বলে অমিত শাহ আসেননি। মতুয়াদের নাগরিকত্ব দেয়ার নাম করে তাদের বারবার অপমান করা হচ্ছে।" 

আরও পড়ুন, ঠাকুরনগরে অমিত শাহের সভা বাতিল 'গট আপ গেম' ? বিস্ফোরক দাবি তৃণমূলের মমতাবালার

একাধিক ইস্যুতে তোপ
  
পাশাপাশি তিনি বলেন, "আমরা ভারতীয় নাগরিক। কারণ আমরা ভোটাধিকার প্রয়োগ করেছি। আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ও একই কথা বলেছেন। এমনকি দেশের নির্বাচন কমিশনে বলে দিয়েছে যে যারা ভোট দেয়, তারা এদেশের নাগরিক। আমি বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে যেসব মানুষ এদেশে এসেছেন, যারা ভোট দিয়েছে তাদেরকে বলব, ভয় পাওয়ার কোন কারণ নেই। কারণ তারা সকলেই এদেশের নাগরিক।" তাঁর অভিযোগ, নাগরিকত্ব দেয়ার নাম করে যে পরিচয়পত্র (মতুয়া কার্ড) বিলি করা হচ্ছে। তার মাধ্যমে শান্তনু ঠাকুর কোটি কোটি টাকা মানুষের কাছ থেকে নিচ্ছে।

ঠাকুরনগরে আসবেন শাহ

শোনা যাচ্ছে, আগামী ১০ কিংবা ১১ তারিখে ঠাকুরনগরে আসবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানে একটি সভা রয়েছে তাঁর। সেখানেই মতুয়াদের উদ্দেশ্যে ভাষণ দেবেন তিনি। এর আগে বিজেপি সাংসদ তথা মতুয়া নেতা শান্তনু ঠাকুর দলের মধ্যেই বেসুরো হয়েছিলেন। যদিও পরে মুকুল রায়কে নিয়ে সাংবাদিক বৈঠকে তিনি দাবি করেন দলে থেকে কোনও সমস্যা নেই। জানুয়ারির একেবারে শেষে অমিত শাহের ঠাকুরনগরে আসার কথা ছিল। কিন্তু দিল্লিতে ইজরায়েলের দূতাবাসের সামনে বিস্ফোরণের জেরে তিনি আসতে পারেননি। ফলে আগামী সপ্তাহের ঠাকুরনগরে পা রাখার সম্ভাবনা শাহের। 

Advertisement

POST A COMMENT
Advertisement