Advertisement
কলকাতা

Suvendu Adhikari Cabinet Meeting: নবান্নের ১৪ তলায় দিলীপ-অগ্নিমিত্রাদের নিয়ে CM শুভেন্দুর প্রথম ক্যাবিনেট মিটিং, PHOTOS

Suvendu Adhikari Cabinet Meeting
  • 1/10

মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করার পরই নবান্নের ১৪ তলায় ক্যাবিনেট মিটিং করলেন শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গে সুশাসন, সুরক্ষা এবং ডবল ইঞ্জিন সরকারের যে নতুন যাত্রা শুরু হয়েছে, তা দেশের অন্যান্য BJP শাসিত রাজ্যের উন্নয়নের পথ অনুসরণ করেই এগোবে, জানালেন নয়া CM। 
 

Suvendu Adhikari Cabinet Meeting
  • 2/10

 নবান্নে গার্ড অফ অনার দেওয়া হয় নয়া মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে। 

Suvendu Adhikari Cabinet Meeting
  • 3/10

রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীকে নবান্নে স্বাগত জানান মুখ্যসচিব দুষ্মন্ত নারিওয়ালা এবং রাজ্য পুলিশের DG সিদ্ধনাথ গুপ্তা। ছিলেন কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দ। 

Advertisement
Suvendu Adhikari Cabinet Meeting
  • 4/10

সোমবার বেলা ১২টায় শুভেন্দুর নেতৃত্বে পশ্চিমবঙ্গের BJP সরকারের প্রথম ক্যাবিনেট মিটিং হল। 
 

Suvendu Adhikari Cabinet Meeting
  • 5/10

প্রথম দিনেই তিনটি প্রশাসনিক বৈঠক করেন শুভেন্দু অধিকারী।  বিকেল ৪টেয় নবান্নেই BJP-র জয়ী প্রার্থীদের সঙ্গেও বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। 

Suvendu Adhikari Cabinet Meeting
  • 6/10

বিকেলে রাজ্য পুলিশের শীর্ষ আধিকারিকদের সঙ্গেও একটি বৈঠক রয়েছে শুভেন্দুর। পস্থিত থাকবেন রাজ্য পুলিশের ডিজি, কলকাতার পুলিশ কমিশনার। 

Suvendu Adhikari Cabinet Meeting
  • 7/10

শুভেন্দুর সঙ্গেই মন্ত্রী হিসাবে শপথ নেওয়া  দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পল, অশোক কীর্তনিয়া, ক্ষুদিরাম টুডু এবং নিশীথ প্রমাণিকও এদিন ক্যাবিনেট বৈঠকে যোগ দেন। তাঁদের দফতর অবশ্য এখনও বণ্টন করা হয়নি।

Advertisement
Suvendu Adhikari Cabinet Meeting
  • 8/10

 মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, সোমবার থেকেই আয়ুষ্মান ভারত প্রকল্পে যুক্ত হল পশ্চিমবঙ্গ। 

Suvendu Adhikari Cabinet Meeting
  • 9/10

সীমান্তে কাঁটাতার বসানোর জন্য প্রয়োজনীয় জমি ৪৫ দিনের মধ্যে BSF-এর হাতে তুলে দেবে পশ্চিমবঙ্গ সরকার। 

Suvendu Adhikari Cabinet Meeting
  • 10/10

চালু থাকা কোনও সামাজিক প্রকল্প বন্ধ হচ্ছে না। মন্ত্রিসভার প্রথম বৈঠকের পর এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নবান্নে যাওয়ার আগে এদিন মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবার BJP-র সল্টলেকের দফতরেও যান শুভেন্দু অধিকারী। ছিলেন রাজ্য BJP সভাপতি শমীক ভট্টাচার্য এবং লকেট চট্টোপাধ্যায়।  

Advertisement