
পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী। শুক্রবার তাঁর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। শনিবার কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ নেবে নতুন বিজেপি সরকার।

বিজেপি বিধায়ক দলের বৈঠকের পর শুভেন্দুর নাম ঘোষণা করেন অমিত শাহ। তিনি বলেন, সব বিধায়কের সমর্থন একমাত্র শুভেন্দুর পক্ষেই এসেছে।

অমিত শাহ আরও বলেন, বাংলার মানুষ বিজেপিকে বড় দায়িত্ব দিয়েছে। সেই দায়িত্ব পূরণ করার চেষ্টা করবে নতুন সরকার।

নতুন সরকার শনিবার সকাল ১১টায় শপথ নেবে। কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে হবে এই অনুষ্ঠান। শিল্পপতি, সেলিব্রিটি এবং দেশের বিভিন্ন রাজনৈতিক নেতারা উপস্থিত থাকতে পারেন বলে জানা গিয়েছে।

শুভেন্দু অধিকারী নিজের বক্তৃতায় দলের শীর্ষ নেতৃত্বকে ধন্যবাদ জানিয়েছেন। বিশেষ করে অমিত শাহ, শমীক ভট্টাচার্য, সুনীল বনসল এবং ভূপেন্দ্র যাদবের নাম উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, পশ্চিমবঙ্গে বিজেপিকে এক সূত্রে বাঁধার কাজ করেছেন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। নির্বাচনী কৌশলেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল দলের কেন্দ্রীয় নেতৃত্বের।

নতুন মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ‘আমি নয়, আমরা’ নীতিতেই চলবে সরকার। তিনি বলেন, ‘কথা কম, কাজ বেশি’ হবে বিজেপি সরকারের মূল মন্ত্র।
সন্দেশখালি থেকে আরজি কর; মহিলাদের উপর অত্যাচারের অভিযোগের বিচার করার আশ্বাসও দিয়েছেন শুভেন্দু। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এবার শুভেন্দুর সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ প্রশাসন সামলানো এবং নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করা।