Advertisement
কলকাতা

Durga Puja 2026: এ বছর পুজোয় কুমোরটুলিতে দুর্গার বরাতেও সরকার বদলের হাওয়া, কী রকম?

সরকারে পালাবদলের পরে দুর্গাপ্রতিমা তৈরিতেও বদল
  • 1/8

গত বেশ কয়েক বছর ধরে কুমোরটুলিতে নানা রকমের দুর্গা প্রতিমার বায়না থাকে। থিমপুজোর হিড়িকে দুর্গা প্রতিমাতেও নানা নতুনত্ব দেখা গিয়েছে তৃণমূল সরকারের আমলে। কিন্তু ২০২৬ সালের দুর্গাপুজোয় প্রতিমা তৈরির বরাতে বেশ বদল ঘটেছে। 

সাবেকি  দুর্গাঠাকুর তৈরির অর্ডারই বেশি
  • 2/8

বিজেপি সরকারের পশ্চিমবঙ্গে প্রথম দুর্গাপুজো। ইতিমধ্যেই বড় পুজো কমিটিগুলির দায়িত্ব নিয়ে নিয়েছে বিজেপি। কুমোরটুলিতে এখন জোরকদমে কাজ চলছে। কুমোরটুলির প্রতিমাশিল্পীরা জানাচ্ছেন, এই বছর সাবেকি  দুর্গাঠাকুর তৈরির অর্ডারই বেশি মিলছে।

 প্রতিমা তৈরিতে নানা রকম পরীক্ষানিরীক্ষা
  • 3/8

কলকাতার দুর্গোত্‍সব ফোরামের তরফে একটি দ্য টেলিগ্রাফ-কে জানানো হয়েছে, নতুন সরকার ক্ষমতায় আসার পরে দুর্গাপ্রতিমা তৈরির অর্ডারেও বদল এসেছে। আগের সরকারের আমলে যেমন প্রতিমা তৈরিতে নানা রকম পরীক্ষানিরীক্ষা করা হত, এবারে তা হচ্ছে না। মূলত সাবেকি পুজোর প্রতিমার মতোই বেশির ভাগ প্রতিমা তৈরির অর্ডার পাচ্ছে কুমোরটুলি।

Advertisement
থিমভিত্তিক প্রতিমার বরাত কম
  • 4/8

শিল্পী শুভময় সিনহা ও মলয় রায়ও একই অভিজ্ঞতার কথা জানিয়েছেন। তাঁদের কাছে থিমভিত্তিক প্রতিমার বরাত এলেও এ বছর কিছুটা বেশি চাহিদা দেখা যাচ্ছে সাবেকি দুর্গাপ্রতিমা ও ঐতিহ্যবাহী পুজোর। তাঁদের কথায়, 'থিমভিত্তিক দুর্গাপ্রতিমার বরাত একেবারেই আসছে না, এমনটা নয়। তবে কোথাও যেন সাবেকি প্রতিমা এবং ঐতিহ্যবাহী পুজোর দিকেই ঝোঁকটা এ বছর একটু বেশি।'

এ বছরও থিমের প্রতিমা তৈরি হবে
  • 5/8

তবে প্রতিমাশিল্পী বাবুন পাল মনে করেন, সৃজনশীলতাকে কোনওভাবেই আটকে রাখা যায় না। তাঁর কথায়, 'সাবেকি দুর্গাপ্রতিমার মতো থিমের প্রতিমাও শিল্পেরই একটি রূপ। তাই এ বছরও থিমের প্রতিমা তৈরি হবে। তবে সংখ্যাটা হয়তো আগের তুলনায় কিছুটা কম হতে পারে।'
 

কুমোরটুলিতে দুর্গাপ্রতিমার সামগ্রিক উৎপাদন কমতে পারে
  • 6/8

কুমোরটুলি মৃত্‍‌শিল্পী সাংস্কৃতিক সমিতির এক মুখপাত্র জানিয়েছেন, এ বছর রথযাত্রার পর প্রতিমার বরাত বাড়লেও কুমোরটুলিতে দুর্গাপ্রতিমার সামগ্রিক উৎপাদন কমতে পারে বলে মনে করা হচ্ছে। 
 

প্রতিমার দাম বাড়ার সম্ভাবনা
  • 7/8

তিনি জানান, প্রায় দেড় মাস ধরে মাটির সঙ্কট চলায় প্রতিমা তৈরির কাজের ক্ষেত্রে বিপুল ঘাটতি তৈরি হয়েছিল। তার প্রভাব এ বার মোট উৎপাদনের উপর পড়বে। যদিও মাটির সঙ্কট এখন মিটেছে, কিন্তু দাম প্রায় দ্বিগুণ হয়ে যাওয়ায় ফের সরবরাহের ক্ষেত্রে সমস্যা তৈরি হচ্ছে।

Advertisement
বাঁশের ঘাটতিও দেখা দিয়েছিল
  • 8/8

তাঁর কথায়, 'মাটির সঙ্কট কাটার পর বাঁশের ঘাটতিও দেখা দিয়েছিল। কারণ গঙ্গায় বাঁশ ভেজানোর অনুমতি দেওয়া হচ্ছিল না। অথচ বাঁশ না ভেজালে মজবুত কাঠামো তৈরি করে তার উপর প্রতিমা নির্মাণ করা সম্ভব নয়। পরে রিভার পুলিশের সঙ্গে আলোচনার পর ফের গঙ্গায় বাঁশ ভেজানোর অনুমতি মিলেছে। ফলে অন্তত একটি সমস্যা আপাতত মিটেছে।'

Advertisement