Advertisement
কলকাতা

আহিরীটোলায় বাড়ি ভেঙে মৃত ২, উদ্ধারে NDRF

লাগাতার
  • 1/9

লাগাতার বৃষ্টির জেরে কলকাতায় ভেঙে পড়ল বাড়ি। ৩ জনের আটকে থাকার খবর মেলে প্রথমে। নামানো হয়ে উদ্ধারকারী দলকে।  ৩ জনের মধ্যে ২ জনের মৃত্যুর খবর পরে পাওয়া যায়

ঘূর্ণাবর্তের
  • 2/9

ঘূর্ণাবর্তের প্রভাব এর জেরে শহর কলকাতায় হয়ে চলেছে অবিরাম বৃষ্টি। আর এই বৃষ্টিতেই উত্তর কলকাতার একটি বাড়ি ভেঙে দেখা গেল আহিরীটোলা স্ট্রিটে। 

বুধবার
  • 3/9

বুধবার সকাল পৌনে সাতটা নাগাদ জোড়াবাগান থানা এলাকার নম্বর আহিরীটোলা স্ট্রিটে একটি দোতলা বাড়ি আচমকাই ভেঙে পড়ে। 

Advertisement
পরিবারের
  • 4/9

বাড়ির একতলায় আটকে পড়েন পরিবারের সদস্যরা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে জোড়াবাগান থানার ওসির নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী। 

কলকাতা
  • 5/9

দ্রুত তলব করা হয় কলকাতা পুলিশের ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ, দমকল এবং বিদ্যুৎ সংযোগ প্রদানকারী সংস্থা সিইএসসিকে। 

ডিএমজির
  • 6/9

কলকাতা পুলিশ ও দমকল বাহিনী এবং ডিএমজির যৌথ প্রচেষ্টায় ওই বাড়ির প্রথম তল থেকে দ্রুত উদ্ধার করা হয় আটকে পড়া তিনজন সদস্যকে। 

শিশুসহ
  • 7/9

পরে জানা যায় এক শিশুসহ আরো দুই মহিলা ওই বাড়িতে আটকে রয়েছে। তাদের উদ্ধার করতে বাড়তি বাহিনী পাঠানো হয় ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপের তরফে। 
 

Advertisement
দেড়েকের
  • 8/9

এরপর ঘণ্টা দেড়েকের প্রচেষ্টায় ভেঙে পড়া বাড়ির ভেতর থেকে একে একে উদ্ধার করা হয় বাকি সদস্যদের কেও। তাদের সকলকে উদ্ধার করে আরজিকর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে জানা যায় শিশুটির এবং এক মহিলার মৃত্যু হয়েছে

বাড়িটি
  • 9/9

ঠিক কিভাবে ওই বাড়িটি ভেঙে পড়ল, বাড়িটি কি আগে থেকেই বিপদজনক অবস্থায় ছিল কিনা তা খতিয়ে দেখছে পুর প্রশাসন।

Advertisement