প্রেমের টানে, বাংলাদেশ থেকে নদী-জঙ্গল পেরিয়ে কলকাতায় তরুণী

পুলিশ সূত্রে খবর, এরাজ্যের বাসিন্দা অভীক মণ্ডলের সঙ্গে ফেসবুকে পরিচয় কৃষ্ণা মণ্ডলের। কিন্তু কৃষ্ণ মণ্ডলের পাসপোর্ট ছিল না। তাই ভারতে প্রবেশের জন্য বাধ্য হয়ে ওই বিপজ্জনক পথ বেছে নেন তিনি। 

Advertisement
প্রেমের টানে, বাংলাদেশ থেকে নদী-জঙ্গল পেরিয়ে কলকাতায় তরুণীকৃষ্ণা মণ্ডল
হাইলাইটস
  • প্রেমিকের সঙ্গে দেখা করতে এদেশে বাংলাদেশের তরুণী
  • প্রবেশ করেছেন সুন্দরবন দিয়ে
  • গ্রেফতার করলো পুলিশ

প্রেমিকের সঙ্গে দেখা করতে হিংস্র প্রাণীতে ভরা জঙ্গল ও ঘড়িয়ালে ভরা নদী সাঁতরে কলকাতায় এলেন এক তরুণী।  সুন্দরবন হয়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেন ওই তরুণী। এরপর কলকাতা থেকে ধরা হয় তাঁকে।

কলকাতায় এসে বিয়ে
জানা গিয়েছে, ওই বাংলাদেশি তরুণী জীবনের ঝুঁকি নিয়ে শুধু প্রেমিকের সঙ্গে দেখাই করেননি, তিন দিন আগে কলকাতার কালীঘাট মন্দিরে বিয়েও করেন। ঘটনাটি জানাজানি হওয়ার পর রীতিমতো চোখ কপালে উঠে গিয়েছে বিভিন্নমহলের।

গ্রেফতার করল পুলিশ
নরেন্দ্রপুর থানার পুলিশ তার অবৈধ ভারতে প্রবেশের কথা জানতে পেরে মঙ্গলবার তাঁকে গ্রেফতার করা হয়। তথ্য অনুযায়ী, তরুণীর নাম কৃষ্ণা মণ্ডল। তিনি বাংলাদেশের সাতক্ষীরার বাসিন্দা। সূত্র জানায়, কৃষ্ণাকে বাংলাদেশ হাইকমিশনে হস্তান্তর করা হতে পারে।

পুলিশ সূত্রে খবর, এরাজ্যের বাসিন্দা অভীক মণ্ডলের সঙ্গে ফেসবুকে পরিচয় কৃষ্ণা মণ্ডলের। কিন্তু কৃষ্ণ মণ্ডলের পাসপোর্ট ছিল না। তাই ভারতে প্রবেশের জন্য বাধ্য হয়ে ওই বিপজ্জনক পথ বেছে নেন তিনি। 

আরও পড়ুনচলে গেলেন কেকে, শ্রোতাদের 'ইয়াদ আয়েঙ্গে ইয়ে পল' 

 

POST A COMMENT
Advertisement