Bangladeshi Father-Son Arrested: কলকাতায় চিকিৎসা করাতে এসে মদ খেয়ে তাণ্ডব বাংলাদেশি বাবা-ছেলের, গ্রেফতার

এসেছিলেন চিকিৎসার জন্য, কিন্তু পড়লেন পুলিশের হাতে। মদ্যপ বাংলাদেশি পিতা-পুত্র তাণ্ডব চালালেন নিউমার্কেট চত্বরে। ফ্রি স্কুল স্ট্রিটের একটি পানশালায় কার্যত মদ খেয়ে গোলমাল পাকালেন দুজনে। পানশালার কর্মী, নিরাপত্তারক্ষী থেকে বাউন্সার কেউ নিস্তার পেলেন না ওই দুই কীর্তিমান বাপ-ব্যাটার হাত থেকে। শেষে পরিস্থিতি এমন দাঁড়ালো যে ডাকতে হল পুলিশ। পরে পুলিশ এসে গ্রেফতার করে দু’জনকে।

Advertisement
কলকাতায় চিকিৎসা করাতে এসে তাণ্ডব বাংলাদেশি বাবা-ছেলের, গ্রেফতারবাংলাদেশের পিতা-পুত্র
হাইলাইটস
  • এসেছিলেন চিকিৎসার জন্য, কিন্তু পড়লেন পুলিশের হাতে।
  • মদ্যপ বাংলাদেশি পিতা-পুত্র তাণ্ডব চালালেন নিউমার্কেট চত্বরে।

এসেছিলেন চিকিৎসার জন্য, কিন্তু পড়লেন পুলিশের হাতে। মদ্যপ বাংলাদেশি পিতা-পুত্র তাণ্ডব চালালেন নিউমার্কেট চত্বরে। ফ্রি স্কুল স্ট্রিটের একটি পানশালায় কার্যত মদ খেয়ে গোলমাল পাকালেন দুজনে। পানশালার কর্মী, নিরাপত্তারক্ষী থেকে বাউন্সার কেউ নিস্তার পেলেন না ওই দুই কীর্তিমান বাপ-ব্যাটার হাত থেকে। শেষে পরিস্থিতি এমন দাঁড়ালো যে ডাকতে হল পুলিশ। পরে পুলিশ এসে গ্রেফতার করে দু’জনকে।

রবিবার রাতে তখন দু’পা দূরেই পার্কস্ট্রিটে উৎসব চলছে। বাংলাদেশ থেকে বহু মানুষ কলকাতায় ভালো চিকিৎসার জন্য আসেন। তাঁরাও এসেছিলেন। এসে উৎসবেও গা ভাসান। রবিবার রাত ১০টা নাগাদ পিতা-পুত্র এসে ঢোকেন নিউ মার্কেট চত্বরে ফ্রি স্কুল স্ট্রিটের একটি পানশালায়। মদ্যপানের পর মত্ত হয়ে পানশালার কর্মীদের সঙ্গে দুর্ব্যবহার করতে শুরু করেন। পানশালার তরফে অভিযোগ এমনটাই।

আরও পড়ুন-মঙ্গলবার থেকে শুরু টেট ইন্টারভিউ, যে সব নিয়ম মানতে হবে

পুলিশকে ওই পানশালার এক কর্মী জানিয়েছেন, মত্ত বাবা-ছেলে তাঁকে ধাক্কা দেন, কর্মীদের সঙ্গে দুর্ব্যবহার শুরু করেন। পরে পানশালার নিরাপত্তারক্ষী তাদের থামাতে এলে তাঁদেরও এলোপাথাড়ি লাথি-ঘুষি চালিয়ে জখম করেন মত্ত পিতা-পুত্র। এই ঘটনায় আহত হন সুজিত নিজে এবং পানশালার আর এক কর্মী শঙ্কর রুদ্র। তাঁদের দু’জনকেই এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। 

পুলিশ সূত্রে খবর, বাংলাদেশি ওই পিতা-পুত্রের নাম সেরাজুল খান এবং নাফিউ খান। বাড়ি বাংলাদেশের গাজিপুরের মন্নুনগরের টোঙ্গিভোরানে। পানশালার এক কর্মীর অভিযোগের ভিত্তিতে এবং প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে দু’জনকেই গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি বাংলাদেশের ডেপুটি হাই কমিশনারকেও একটি ই-মেল পাঠিয়ে ঘটনাটি জানিয়েছে পুলিশ। 
 
আরও পড়ুন-কসবার গির্জায় আগুনে দগ্ধ বালিকা, উদ্ধারে জখম এক পুলিশকর্মী

POST A COMMENT
Advertisement