ফাইল ছবি নাম না করে বিজেপি ও বামেদার আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে বদনাম করার চেষ্টা করা হলে তিনিও পাল্টা দেবেন। কড়া হুঁশিয়ারি তাঁর।
এদিন বঙ্গ বিভূষণ সম্মান অনুষ্ঠানের মঞ্চ থেকে পার্থ ইস্যুতে মুখ খোলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, 'আমি এখনও জানি না কীভাবে কী হয়েছে। ধরা যাক কুমার শানু কোনও একটা গানের অনুষ্ঠান করল। আমাকে ডাকল। আমি গেলাম। আমি স্টেজে থাকলাম। সেখানে যে স্পনশর হয় তারা যদি আমাকে ডেকে নিয়ে যায় তার দায়িত্ব কি আমার ? তাহলে কি আমি রাস্তায় হাঁটব না? প্যান্ডেলে-কারও বাড়ি যাব না? আর তাই যদি হয় তাহলে মেহুল চোকসি, ললিত মোদী, পিএম কেয়ার ফান্ড সেই সবের হিসেব কোথায় গেল?'
আরও পড়ুন : রাজ্যে ইন্টারন্যাশনাল মিউজিক ফেস্টিভ্যাল, হবে সারারাত; ঘোষণা মমতার
মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, '২১ জুলাই সফল হল অনুষ্ঠান। আর ২২ জুলাই ভোর ৫ টাতে তোমাদের টাইম ঠিক করতে হল।' প্রসঙ্গত, ২২ জুলাই ভোরে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে হানা দেয় ED। সেই প্রসঙ্গেই একথা বলেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন : অর্পিতা থেকে কুকুরের নামে ফ্ল্যাট, ১০ পয়েন্টে 'অজানা' পার্থ-কাহিনি
মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, 'আমি আবার বলছি কেউ যদি চোর হয়, তাকে বরদাস্ত করব না। আমি নিজের ছেলেদেরও গ্রেফতার করিয়েছি অনেককে। আমি নিজের এমএলএ, এমপিদেরও অন্যায় সহ্য করি না। অযথা আমার গায়ে কালি ছেটানোর চেষ্টা করা হলে আমার কাছেও আলকাতরা রয়েছে।'
বিজেপি ও বামেদের নাম না করে মুখ্যমন্ত্রীর আরও হুঁশয়ারি, যদি তোমরা মনে করো যে, আমার কোমরটা ভেঙে দেবে এজেন্সি দিয়ে, মুখ ভেঙে দেবে, সরকার, দল ভেঙে দেবে তাহলে জেনে রাখবে আমি মানুষের দল করি। আমি হুমকির কাছে মাথা নত করব না। ওই মহিলার সঙ্গেও কোনও সম্পর্ক নেই। না সরকার না দলের সঙ্গে।'