ফাইল ছবি এবছরই রাজ্যে ইন্টারন্যাশনাল মিউজিক ফেস্টিভ্যাল হবে। বঙ্গ বিভূষণ সম্মান অনুষ্ঠানে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, এবছরই রাজ্যে হবে এই ফেস্টিভ্যাল। আর তা চলবে ২ দিন। সারা রাত।
মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, 'আমি শানুদাকে আগে থেকেই বলে রাখছি এবার আমরা বাংলায় ইন্টারন্যাশনাল মিউজিক ফেস্টিভ্যাল করব। আমরা দুর্গাপুজোতেও করি। সেই ইন্টারন্যাশনাল মিউজিক ফেস্টিভ্যালে ২ দিন সারারাত অনুষ্ঠান হবে। বিদেশ থেকে শিল্পীদের ডাকব। সেখানে ইন্ডিয়া ও বাংলার শিল্পীরাও থাকবে। অনুষ্ঠান হবে ডিসেম্বরে। রেড রোডে।'
আরও পড়ুন : অর্পিতা থেকে কুকুরের নামে ফ্ল্যাট, ১০ পয়েন্টে 'অজানা' পার্থ-কাহিনি
এদিনের অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, '২০১১ সালে ক্ষমতায় আসার পর বলেছিলাম দিল্লিতে পদ্মভূষণ, পদ্মবিভূষণ আছে। বাংলায় কেন হবে না? তখন আমরা বাংলায় বঙ্গভূষণ, বঙ্গবিভূষণ শুরু করি।'
এদিনের অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী আরও জানান, নোবেলজয়ী অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়কে সম্মানিত করা হয়েছে। বিজ্ঞানী বিকাশ সিনহাকে পেয়েছি বলে গর্বিত। জাস্টিস জ্যোতির্ময় ভট্টাচার্যকে সম্মানিত করা হবে। প্রাক্তন মুখ্যসচিব বাসুদেব বন্দ্যোপাধ্যায়কে সম্মান দেওয়া হবে। এছাড়াও কুমার শানু, অভিজিৎ, জিৎকে সম্মানিত করতে পেরে গর্বিত।'