Shivkumar-Mamata Banerjee : 'পশ্চিমবঙ্গে মমতার সঙ্গে সমঝোতা নয়', শিবকুমারকে চিঠি রাজ্যের কংগ্রেস নেতার

কর্ণাটকে জয়ের জন্য কংগ্রেসকে শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধী ঐক্য নিয়ে মন্তব্য করেন তিনি। তৃণমূল নেত্রীর মন্তব্যে খুশি কর্ণাটকের কংগ্রেস নেতা ডিকে শিবকুমার।

Advertisement
'পশ্চিমবঙ্গে মমতার সঙ্গে সমঝোতা নয়', শিবকুমারকে চিঠি রাজ্যের কংগ্রেস নেতারমুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও শিবকুমার
হাইলাইটস
  • কর্ণাটকে জয়ের জন্য কংগ্রেসকে শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
  • তার প্রশংসা করেছেন কর্ণাটকের কংগ্রেস নেতা শিবকুমারও

কর্ণাটকে জয়ের জন্য কংগ্রেসকে শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  বিরোধী ঐক্য নিয়ে মন্তব্য করেন তিনি। তৃণমূল নেত্রীর মন্তব্যে খুশি কর্ণাটকের কংগ্রেস নেতা ডিকে শিবকুমার। মমতার মন্তব্যকে স্বাগত জানান তিনি। আর তা নিয়ে এবার সুর চড়ালেন রাজ্যেরই কংগ্রেস নেতা সুমন রায় চৌধুরী। পশ্চিমবঙ্গের কংগ্রেস কর্মীরা এই রাজ্য়ে তৃণমূলের সঙ্গে কোনওরকম জোট বা আপোষ করবে না। এই মর্মে ডিকে শিবকুমারকে চিঠিও দিলেন তিনি।  

ডি কে শিবকুমারকে মেল করেছেন সুমন রায় চৌধুরী। সেখানে তিনি লেখেন, মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে কংগ্রেসকে ধ্বংস করেছেন। শিবকুমারকে তিনি লেখেন,'আপনার মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে যে মনোভাব, তার তীব্র প্রতিবাদ করছি। মমতা বন্দ্যোপাধ্যায় সব সময় কংগ্রেস দলকে তাঁর ব্যক্তিগত লাভের জন্য ব্যবহার করেছেন। তিনি আমাদের দলের সর্বোচ্চ নেতাদের আক্রমণ করেন। কংগ্রেস পার্টিকে ধ্বংস করার জন্য সবরকম চেষ্টা মমতা বন্দ্যোপাধ্যায় করেন।' 

আরও পড়ুন : বিচারপতি গঙ্গোপাধ্যায় ভগবান, ববিতার চাকরি যাওয়া নিয়ে আফসোস নেই : অনামিকা

সুমন রায় চৌধুরীর আরও দাবি, পশ্চিমবঙ্গের কংগ্রেস কর্মীরা 'রাজনৈতিক বিশ্বাসঘাতক মমতা বন্দ্যোপাধ্যায়'-এর সঙ্গে জোট কখনও মেনে নেবে না।' 

আরও পড়ুন : ড়ের তাণ্ডবে লন্ডভন্ড হবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ-ব্যাপক বৃষ্টিও? পূর্বাভাস

এর আগে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীও বলেছিলেন, 'আজ কংগ্রেস জিতেছে। মমতা বন্দ্যোপাধ্যায় এখন বুঝতে পারছেন, কংগ্রেসের সঙ্গে বোঝাপড়া ছাড়া তিনি এগোতে পারবেন না। কর্ণাটক নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায় কি একবারও কংগ্রেসকে ভোট দেওয়ার কথা বলেছিলেন? তিনি কখনই কর্ণাটকের জনগণকে কংগ্রেসকে ভোট দেওয়ার জন্য আবেদন করেননি।' 

প্রসঙ্গত, কর্ণাটকের ফল সামনে আসার আগে পর্যন্ত বিরোধী নেতৃত্বের জোট নিয়ে একাধিক প্রশ্ন ছিল। কোনও কোনও বিজেপি বিরোধী দলও প্রকাশ্যেই কংগ্রেস দলের বিরোধিতা করে।  কিন্তু কংগ্রেসের হাত শক্ত হতেই সব সমীকরণ পাল্টে যায়। 

Advertisement

POST A COMMENT
Advertisement