mithunকোভিড পর্ব কাটিয়ে ফের জাঁকজমকে শুরু হল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২২ (KIFF 2022)। বৃহস্পতিবার বিকেলে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সূচনাপর্বে বসেছিল চাঁদের হাট। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়, রাজ্যপাল সিভি আনন্দ বোস ছাড়াও বলিউড-টলিউডের তারকাদের উপস্থিতিতে উষ্ণ জৌলুস ছড়াচ্ছিল শীতের শহরে।
অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) সস্ত্রীক হাজির ছিলেন মঞ্চে। ছিলেন বাদশাহ শাহরুখ খান, রানি মুখোপাধ্যায়, কুমার শানু, অরিজিৎ সিং। টলি তারকাদের মধ্যে নজর কেড়েছেন দেব, মিমি, শ্রাবন্তী, সায়ন্তিকারা। কিন্তু দেখা যায়নি বাংলারই এক মেগা তারকা মিঠুন চক্রবর্তীকে (Mithun Chakraborty)। তিনি নেই কেন? এই প্রশ্ন তুলে বৃহস্পতিবার টুইট করলেন বিজেপি (BJP) রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
KIFF is incomplete without Mithun Chakraborty. What is the point of calling superstars from other states and avoiding your own? Politics should be kept aside as far as art is concerned. @MamataOfficial
— Dr. Sukanta Majumdar (@DrSukantaBJP) December 15, 2022
আরও পড়ুন :কলকাতা চলচ্চিত্র উৎসবের সূচনা! হাজির রূপোলি জগতের নক্ষত্ররা
মিঠুন চক্রবর্তীর মতো অভিনেতা তো শুধু বাংলার নন, গোটা ভারতেরই গর্ব। তাঁর রাজনৈতিক কেরিয়ার নিয়ে সমালোচনা যতই হোক, তিনি বাংলার একজন বড় প্রতিনিধি, এমনটাই মনে করেন বহু মানুষ। এই মুহূর্তে তিনি বঙ্গ বিজেপির (BJP) কোর কমিটির গুরুত্বপূর্ণ সদস্য। রাজ্যের গেরুয়া সংগঠনকে উজ্জীবীত করার গুরুদায়িত্ব রয়েছে তাঁর হাতে। সদ্য তিনি বাংলার একাধিক জেলায় রাজনৈতিক কর্মসূচী করে গিয়েছেন। সেইসঙ্গে চলেছে রুপোলি পর্দার জন্য চুটিয়ে কাজ। অভিনেতা ও তৃণমূল সাংসদ দেবের প্রযোজনায় ‘প্রজাপতি’ সিনেমায় কাজ করেছেন। আসন্ন বড়দিনেই তা মুক্তি পাবে।
কিন্তু মিঠুন চক্রবর্তী কেন আমন্ত্রিত নন কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে? এই প্রশ্ন তুলে রাজ্য সরকারকে খোঁচা দিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর টুইট, 'মিঠুন চক্রবর্তীকে ছাড়া KIFF অসম্পূর্ণ। নিজের রাজ্যে এমন এক তারকা থাকতে কেন ভিনরাজ্যের সুপারস্টারদের আমন্ত্রণ কেন? শিল্পের উৎসবে রাজনীতিকে দূরে সরিয়ে রাখাই কাম্য।'
আরও পড়ুন : সোশ্যালে পাঠান বয়কটের ডাক, KIFF-র মঞ্চে কৌশলী জবাব শাহরুখের!