ফের 'পার্থ'কে জুতো! কাঁকুড়গাছির সরস্বতী পুজো মণ্ডপ তোলপাড়

ফের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে জুতো ছুঁড়ে মারার ঘটনা ঘটল। তবে আসল পার্থ নন, তাঁর একটি মূর্তিতে জুতো ছোঁড়ার ঘটনায় তোলপাড় পড়ে গেল কাঁকুরগাছির একটি পুজো মণ্ডপে।

Advertisement
 ফের 'পার্থ'কে জুতো! সরস্বতী পুজো মণ্ডপ তোলপাড়কাঁকুড়গাছির পুজো মণ্ডপ।
হাইলাইটস
  • ফের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে জুতো ছুঁড়ে মারার ঘটনা ঘটল।
  • তবে আসল পার্থ নন, তাঁর একটি মূর্তিতে জুতো ছোঁড়ার ঘটনায় তোলপাড় পড়ে গেল কাঁকুরগাছির একটি পুজো মণ্ডপে।

ফের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে জুতো ছুঁড়ে মারার ঘটনা ঘটল। তবে আসল পার্থ নন, তাঁর একটি মূর্তিতে জুতো ছোঁড়ার ঘটনায় তোলপাড় পড়ে গেল কাঁকুরগাছির একটি পুজো মণ্ডপে। গত বছর ইডির হাতে গ্রেফতার হন পার্থ চট্টোপাধ্য়ায়। গ্রেফতারির পর তাঁকে জোকা ইএসআই হাসপাতালে প্রথম যেদিন নিয়ে যাওয়া হয়, এক মহিলা তাঁকে লক্ষ্য করে জুতো ছুড়ে মেরেছিলেন। আবারও সেই ছবি দেখা গেল। তাও সরস্বতী পুজোর আবহে। 

কাকুড়গাছি রেল ব্রিজ সংলগ্ন সরস্বতী পুজোর প্যান্ডেল। বৃহস্পতিবার সেখানেই এই ঘটনা ঘটেছে। ঘটনার তীব্র করছেন অনেকেই। কারা এমন ঘটনা ঘটাল সিসিটিভি ফুটেজ দেখে তাদের শনাক্ত করার চেষ্টা চলছে। আর যাতে এমন ঘটনা না ঘটে, মূর্তি যাতে সুরক্ষিত থাকে, উদ্যোক্তারা তাই সেখানে হাতে লিখে পোস্টার সাঁটিয়েছেন, ‘দয়া করে কেউ জুতো ছুড়বেন না। এটি একটি মূর্তি। আসল মানুষ নহে। শুধুমাত্র একটি প্রতীকী মূর্তি।’

আরও পড়ুন- রাজ্যপালের হাতেখড়িতে গেলেন না শুভেন্দু, জানিয়ে দিলেন কারণও...

কাঁকুড়গাছিতে ভোট পরবর্তী অশান্তিতে বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুন হন বলে অভিযোগ তাঁর পরিবারের। এই পুজো সেই অভিজিতের বলেই পরিচিত। এখন অভিজিৎ নেই, তাই তাঁর দাদা বিশ্বজিৎ সরকার এই পুজোর দায়িত্বে। এই পুজোয় এবার থিম ‘শিক্ষক নিয়োগ দুর্নীতি’। থিমের নাম ‘বঙ্গে বিক্রি বিদ্যা’।

সেখানেই থিমের একটি অংশে রয়েছে পার্থ-অর্পিতার প্রতীকী মূর্তি। সামনে টাকার বান্ডিল ও গয়নাগাটি।
সেই প্যান্ডেলেই ২৪ জানুয়ারি রাতে দেখা যায়, কেউ বা কারা পার্থর প্রতীকী মূর্তীতে জুতো ছুঁড়েছে। সন্দেহ রাতে এসে কেউ ওই কাণ্ড ঘটিয়েছে। বিষয়টির তদন্ত করতে পুলিশকে অনুরোধ করা হয়েছে।

আরও পড়ুন- রাজ্যপালের হাতেখড়ি, লিখলেন অ-উচ্চারণ করলেন মা; হাততালি দিলেন মমতা

 

POST A COMMENT
Advertisement